Jami At-Tirmidhi
জামে আত-তিরমিজী: হাদিস 461
কিতাবুল বিতর (বিতর নামায)
বর্ণনাকারী
আনাস ইবনু সীরীন (রহঃ)
আরবি
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ فَقُلْتُ أُطِيلُ فِي رَكْعَتَىِ الْفَجْرِ فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَيُوتِرُ بِرَكْعَةٍ وَكَانَ يُصَلِّي الرَّكْعَتَيْنِ وَالأَذَانُ فِي أُذُنِهِ . يَعَنِي يُخَفِّفُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَجَابِرٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَأَبِي أَيُّوبَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ رَأَوْا أَنْ يَفْصِلَ الرَّجُلُ بَيْنَ الرَّكْعَتَيْنِ وَالثَّالِثَةِ يُوتِرُ بِرَكْعَةٍ . وَبِهِ يَقُولُ مَالِكٌ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . সমস্যা? রিপোর্ট করুন!
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাঃ) -কে প্রশ্ন করলাম, আমি কি সকালের দুই রাক’আত (সুন্নাত) দীর্ঘ করতে পারি? তিনি বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতের নামায দুই দুই রাক’আত করে আদায় করতেন এবং এক রাক’আত বিতর আদায় করতেন। অতঃপর দুই রাক’আত (সুন্নাত) আদায় করতেন এমনভাবে যে, তখনও তাঁর কানে আযানের শব্দ আসত অর্থাৎ তিনি সংক্ষিপ্ত করতেন। সহীহ্। ইবনু মাজাহ- (১১৪৪, ১৩১৮), বুখারী ও মুসলিম।
