Sahih Bukhari

সহীহ বুখারী: হাদিস 1,348

জানাযা

হাদিস 1,348

বর্ণনাকারী

রাবী আওযায়ী (রহঃ) যুহরী (রহঃ) সূত্রে জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রাঃ)

আরবি

See previous Hadith

বাংলা অনুবাদ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উহুদ যুদ্ধের শহীদগণের সম্পর্কে জিজ্ঞেস করতেন, তাঁদের মাঝে কুরআন সম্পর্কে কে অধিক জ্ঞাত? কোন একজনের দিকে ইঙ্গিত করা হলে, তিনি তাঁকে তাঁর সঙ্গীর পূর্বে কবরে রাখতেন। জাবির (রাঃ) বলেন, আমার পিতা ও চাচাকে একখানি পশমের তৈরি নক্‌শা করা কাপড়ে কাফন দেয়া হয়েছিল। আর সুলাইমান ইব্‌নু কাসীর (রহঃ) সূত্রে বর্ণনা করেন যে, আমার নিকট এমন এক ব্যক্তি হাদীস বর্ণনা করেছেন, যিনি জাবির (রাঃ) হতে শুনেছেন।