Sahih Bukhari

সহীহ বুখারী: হাদিস 1,631

হজ্জ

হাদিস 1,631

বর্ণনাকারী

‘আবদুল ‘আযীয (রহঃ)

আরবি

قَالَ عَبْدُ الْعَزِيزِ وَرَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلاَّ صَلاَّهُمَا

বাংলা অনুবাদ

আমি ‘আবদুল্লাহ ইব্‌নু যুবাইর (রাঃ)-কে ‘আসরের সালাতের পর দু’ রাক’আত সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বলেছেন ‘আয়েশা (রাঃ) তাঁকে বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (‘আসরের সালাতের পরের) এই দু’রাক’আত সালাত আদায় করা ব্যতীত তাঁর ঘরে প্রবেশ করতেন না। (৫৯০) (আঃপ্রঃ ১৫২২, ইঃফাঃ ১৫২৮ শেষাংশ)