Sahih Bukhari

সহীহ বুখারী: হাদিস 1,713

হজ্জ

হাদিস 1,713

বর্ণনাকারী

যিয়াদ ইব্‌নু জুবাইর (রহঃ)

আরবি

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ يُونُسَ عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَأَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ وَقَالَ شُعْبَةُ عَنْ يُونُسَ أَخْبَرَنِي زِيَادٌ

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি ইব্‌নু ‘উমর (রাঃ)-কে দেখেছি যে, তিনি আসলেন এমন এক ব্যক্তির নিকট, যে তার নিজের উটটিকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইব্‌নু ‘উমর (রাঃ) বললেন, সেটি উঠিয়ে দাঁড়ানো অবস্থায় বেঁধে নাও। (এ) মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাত। [ইমাম বুখারী (রহঃ) বলেন যে,] শু’বাহ্ (রহঃ) ইউনুস সূত্রে যিয়াদ (রহঃ) হতে হাদীসটি (আরবি) শব্দ দিয়ে বর্ণনা করেন। (আঃপ্রঃ ১৫৯৫, ইঃফাঃ ১৬০২)