Sahih Bukhari

সহীহ বুখারী: হাদিস 1,860

ইহ্‌রাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা

হাদিস 1,860

বর্ণনাকারী

‘আবদুর রহমান ইব্‌নু ‘আওফ (রাঃ)

আরবি

وَقَالَ لِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَذِنَ عُمَرُ ـ رضى الله عنه ـ لأَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا، فَبَعَثَ مَعَهُنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ‏.‏

বাংলা অনুবাদ

যে বছর ‘উমার (রাঃ) শেষবারের মত হজ্জ আদায় করেন সে বছর তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সকল স্ত্রীকে হজ্জ আদায় করার অনুমতি দিয়েছিলেন এবং তাঁদের সাথে ‘উসমান ইব্‌নু ‘আফফান (রাঃ) এবং ‘আবদুর রহমান ইব্‌নু ‘আওফ (রাঃ)- কে প্রেরণ করেছিলেন।