Sahih Bukhari
সহীহ বুখারী: হাদিস 7,236
আকাঙ্ক্ষা
বর্ণনাকারী
বারাআ ইব্নু ‘আযিব (রাঃ)
আরবি
عَبْدَانُ أَخْبَرَنِي أَبِي عَنْ شُعْبَةَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْقُلُ مَعَنَا التُّرَابَ يَوْمَ الأَحْزَابِ وَلَقَدْ رَأَيْتُهُ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ يَقُولُ : لَوْلاَ أَنْتَ مَـا اهْـتَـدَيْنــَا نَحْـنُ وَلاَ تَـصَدَّقْـنَا وَلاَ صَـلَّيْـنَا فَأَنـْزِلَـنْ سَكِينَـةً عَلَيْنَــا إِنَّ الأُلَى وَرُبَّمَا قَالَ الْمَلاَ قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِـتْنَـةً أَبَـيْـنَـا أَبَـــيْـــنَــــــــا يَرْفَعُ بِهَا صَوْتَهُ.
বাংলা অনুবাদ
তিনি বলেন, খন্দকের যুদ্ধে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সঙ্গে মাটি উঠাচ্ছিলেন। আমি তাঁকে দেখতে পেলাম, মাটি তাঁর পেটের শুভ্রতাকে ঢেকে ফেলেছে। তিনি বলেছিলেনঃ (হে আল্লাহ!) যদি আপনি না করতেন তাহলে আমরা হিদায়াত পেতাম না এবং আমরা দান-সদকা করতাম না, আর আমরা সালাত ও পড়তাম না। অতএব আপনি আমাদের উপর শান্তি নাযিল করুন।--- প্রথম দলটি, কখনো বলতেন, একদল লোক আমাদের উপর যুল্ম করেছে।--- যখন তারা ফিত্নার ইচ্ছে করে আমরা তা প্রত্যখ্যান করি। ‘প্রত্যাখ্যান করি’- উচ্চৈঃস্বরে বলতেন।(আধুনিক প্রকাশনী- ৬৭২৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৪২)
