Sahih Bukhari

সহীহ বুখারী: হাদিস 7,473

জাহ্‌মিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

হাদিস 7,473

বর্ণনাকারী

আনাস ইব্‌নু মালিক (রাঃ)

আরবি

إِسْحَاقُ بْنُ أَبِي عِيسَى أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمَدِينَةُ يَأْتِيهَا الدَّجَّالُ فَيَجِدُ الْمَلاَئِكَةَ يَحْرُسُونَهَا فَلاَ يَقْرَبُهَا الدَّجَّالُ وَلاَ الطَّاعُونُ إِنْ شَاءَ اللهُ

বাংলা অনুবাদ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দাজ্জাল মদীনার দিকে আসবে, তখন সে দেখতে পাবে ফেরেশতাগণ মাদীনাহকে পাহারা দিয়ে রেখেছে। কাজেই দাজ্জাল ও প্লেগ মদীনার নিকটেও আসতে পারবে না ইন্শাআল্লাহ্। (আধুনিক প্রকাশনী- ৬৯৫৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৬৫)