Sahih Bukhari

সহীহ বুখারী: হাদিস 825

আযান

হাদিস 825

বর্ণনাকারী

সা’ঈদ ইব্‌নু হারিস (রাঃ)

আরবি

حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، قَالَ صَلَّى لَنَا أَبُو سَعِيدٍ فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَحِينَ سَجَدَ، وَحِينَ رَفَعَ، وَحِينَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ وَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, একবার আবূ সা’ঈদ (রাঃ) সালাতে আমাদের ইমামাত করেন। তিনি প্রথম সিজদা হতে মাথা উঠানোর সময়, দ্বিতীয় সিজদা করার সময়, দ্বিতীয় সিজদা হতে মাথা উঠানোর সময় এবং দু’ রাক‘আত শেষে (তাশাহ্‌হুদের বৈঠকের পর) দাঁড়ানোর সময় সশব্দে তাকবীর বলেন। তিনি বলেন, আমি এভাবেই নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (সালাত আদায় করতে) দেখেছি।