সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১২৯: হাদিস ২,৫৬১-২,৫৮০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ২,৫৬১

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «فِي اللَّيْلِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنَ الدُّنْيَا وَالْآخِرَةِ، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ»
رقم طبعة با وزير = (2552)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রাতে একটি সময় আছে, আর যদি কোন মুসলিম ব্যক্তি তা লাভ করে সে সেই সময়ে দুনিয়া ও আখিরাতের কোন দু‘আ করে, তবে অবশ্যই আল্লাহ্‌ তাকে তা প্রদান করবেন।”[1]
[1] মুসনাদ আবী ইয়া‘লা: ১৯১১; সহীহ মুসলিম: ৭৫৭; মুসনাদ আহমাদ: ৩/৩১৩; আবূ আওয়ানা: ২/২৮৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৫৫২)

হাদিস ২,৫৬২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ، قَالَ: أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ يَزِيدَ الْجَرْمِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ نَامَ حَتَّى أَصْبَحَ، فَقَالَ: «بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ أَوْ فِي أُذُنَيْهِ» قَالَ سُفْيَانُ: «هَذَا عِنْدَنَا يُشْبِهُ أَنْ يَكُونَ نَامَ عَنِ الْفَرِيضَةِ»
رقم طبعة با وزير = (2553)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 223): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে।” তিনি জবাবে বলেন, “শয়তান তার কানে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) দুই কানে পেশাব করে দিয়েছে।”[1] সুফিয়ান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের মতে এটি ঐ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যিনি ফরয সালাত না পড়ে ঘুমিয়ে থাকে।”
[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৫; সহীহ আল ‍বুখারী: ১১৪৪; সহীহ মুসলিম: ৭৭৪; নাসাঈ: ৩/২০৪; ইবনু মাজাহ: ১৩৩০; সুনান বাইহাকী: ৩/১৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৩)

হাদিস ২,৫৬৩

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ الْمُنْتَشِرِ، عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ، [ص:303] عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الصَّلَاةِ أَفْضَلُ بَعْدَ الْمَكْتُوبَةِ؟ قَالَ: «الصَّلَاةُ فِي جَوْفِ اللَّيْلِ»، قَالَ: فَأَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ؟ قَالَ: «شَهْرُ اللَّهِ الَّذِي يَدَعُونَهُ الْمُحَرَّمَ»
رقم طبعة با وزير = (2554)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “ফরযের পর কোন সালাত সর্বোত্তম?” জবাবে তিনি বলেন, “মধ্য রজনীর সালাত (তাহাজ্জুদ)।” তিনি জিজ্ঞেস করলেন, “রমাযানের পর কোন সিয়াম সর্বোত্তম?” জবাবে তিনি বলেন, “আল্লাহর মাসের সিয়াম, যাকে লোকজন মুহাররম মাস বলে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৪২; সহীহ মুসলিম: ১১৬৩; ইবনু মাজাহ: ১৭৪২; আবূ আওয়ানা: ২/২৯০; দারেমী: ২/২১; আবূ দাঊদ: ২৪২৯; তিরমিযী: ৪৩৮; নাসাঈ: ৩/২০৬-২০৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৫৫৪)

হাদিস ২,৫৬৪

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا [ص:304] عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَوْفٌ، عَنِ الْمُهَاجِرِ أَبِي مَخْلَدٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ: حَدَّثَنِي أَبُو مُسْلِمٍ، قَالَ: سَأَلْتُ أَبَا ذَرٍّ: أَيُّ قِيَامِ اللَّيْلِ أَفْضَلُ؟ قَالَ أَبُو ذَرٍّ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «نِصْفُ اللَّيْلِ، أَوْ جَوْفُ اللَّيْلِ» شَكَّ عَوْفٌ
رقم طبعة با وزير = (2555)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الكلم الطيب» (113/ 70 - التحقيق الثاني)، «التعليق الرغيب» (2/ 276).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف

বাংলা অনুবাদ

আবূ মুসলিম রহিমাহুল্লাহ বলেন, “আমি আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, ‘কোন কিয়ামুল লাইল উত্তম?’ জবাবে তিনি বলেন, ‘তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, তদ্রুপ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বলেন, “অর্ধরাত অথবা মধ্য রজনীর সালাত (তাহাজ্জুদ)।”[1] আওফ হাদীসটি সন্দেহমূলক শব্দে বর্ণনা করেছেন।
[1] নাসাঈ আল কুবরা: ৯/১৯৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যয়ীফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৭৬)

হাদিস ২,৫৬৫

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ خَشِيَ مِنْكُمْ أَنْ لَا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ، فَلْيُوتِرْ مِنْ أَوَّلِ اللَّيْلِ، وَمَنْ طَمِعَ مِنْكُمْ [ص:305] أَنْ يَقُومَ آخِرَ اللَّيْلِ، فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ، فَإِنَّ قِرَاءَةَ آخِرِ اللَّيْلِ مَحْضُورَةٌ، وَذَلِكَ أَفْضَلُ»
رقم طبعة با وزير = (2556)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1025)، «الصحيحة» (2610): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আশংকা করে যে, তিনি শেষ রাতে উঠতে পারবেন না, তবে সে যেন রাতের প্রথম ভাগে বিতর পড়ে নেয় আর যে ব্যক্তি আশা রাখে যে, তিনি শেষ রাতে উঠতে পারবেন, তবে সে যেন রাতের শেষ ভাগে বিতর পড়ে। কেননা শেষ রাতের কিরাআতে (ফেরেস্তাগণ) উপস্থিত থাকেন, আর এটা উত্তম।”[1]
[1] মুসন্নাফ আব্দুর রাযযাক: ৪৬২৩; মুসনাদ আহমাদ: ৩/৩১৫; সহীহ মুসলিম: ৭৫৫; তিরমিযী: ২/৩১৮; ইবনু মাজাহ: ১১৮৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮০৬; আবূ ইয়ালা: ১৯০৫; সুনান বাইহাকী: ৩/৩৫; বাগাবী: ৯৬৯; আবূ আওয়ানা: ২/২৯০-২৯১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬১০)

হাদিস ২,৫৬৬

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ فَقَالَ: «أَلَا تُصَلُّونَ؟ » فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قُلْتُ ذَلِكَ، وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، ثُمَّ سَمِعْتُهُ وَهُوَ يَضْرِبُ بِيَدِهِ وَيَقُولُ [ص:306]: وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا [الكهف: 54]
رقم طبعة با وزير = (2557)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (749)، «التعليق على صحيح ابن خزيمة» (1140): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দরজায় করাঘাত করে বললেন, “তোমরা কি সালাত আদায় কর না?” তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমাদের আত্নাগুলো আল্লাহর হাতে। যখন তিনি আমাদের জাগিয়ে তুলতে চান, তখন তিনি জাগিয়ে দেন। যখন আমি এটা বললাম, তখন তিনি আমার কথার কোন প্রতিউত্তর না করে চলে যান। তারপর আমি শুনতে পাই, তিনি হাত দিয়ে আঘাত করেন এবং বলেন, وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا (আর মানুষ অতিশয় তর্ক প্রবণ।– সূরা কাহফ: ৫৪)।”[1]
[1] সহীহ আল বুখারী: ৪৭২৪; আবূ আওয়ানা: ২/২৯২; মুসনাদ আহমাদ: ১/৯১; সহীহ মুসলিম: ৭৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৩৯; সুনান বাইহাকী: ২/৫০০; নাসাঈ: ৩/২০৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১১৪০)

হাদিস ২,৫৬৭

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا أَبُو قُدَامَةَ، حَدَّثَنَا يَحْيَى [ص:307] الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ يُصَلِّي، وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ، وَأَيْقَظَتْ زَوْجَهَا، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ»
رقم طبعة با وزير = (2558)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1181).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ আল্লাহ ঐ ব্যক্তির প্রতি রহম করুন, যে ব্যক্তি রাতে উঠে সালাত আদায় করে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, তবে তার মুখে পানি ছিটা দেয় এবং আল্লাহ ঐ নারীর প্রতি রহম করুন, যে নারী রাতে উঠে সালাত আদায় করে এবং তার স্বামীকে জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, তবে তার মুখে পানি ছিটা দেয়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৪৮; মুসনাদ আহমাদ: ২/২৫০; আবূ দাঊদ: ১৩০৮; নাসাঈ: ৩/২০৫; ইবনু মাজাহ: ১৩৩৬; সুনান বাইহাকী: ২/৫০১; হাকিম: ১/৩০৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১১৪০)

হাদিস ২,৫৬৮

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتُرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ وَأَيْقَظَ أَهْلَهُ، فَقَامَا [ص:308] فَصَلَّيَا رَكْعَتَيْنِ، كُتِبَا مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ»
رقم طبعة با وزير = (2559)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1182).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আবূ সা‘ঈদ খুদরী ও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং তার স্ত্রীকে জাগিয়ে তুলে, অতঃপর তারা দুই রাকা‘আত সালাত আদায় করে, তবে তাদেরকে ‘আল্লাহকে অধিক স্মরণকারী নর ও অধিক স্মরণকারী নারীগণ’এর পর্যায়ভু্ক্ত হিসেবে লিপিবদ্ধ করা হয়।”[1]
[1] ইবনু মাজাহ: ১৩৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৪৮; মুসনাদ আহমাদ: ২/২৫০; আবূ দাঊদ: ১৩০৮; নাসাঈ: ৩/২০৫; ইবনু মাজাহ: ১৩৩৬; সুনান বাইহাকী: ২/৫০১; হাকিম: ১/৩০৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮২)

হাদিস ২,৫৬৯

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اسْتَيْقَظَ الرَّجُلُ مِنَ اللَّيْلِ، وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَصَلَّيَا [ص:309] رَكْعَتَيْنِ، كُتِبَا مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ»
رقم طبعة با وزير = (2560)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আবূ সা‘ঈদ খুদরী ও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং তার স্ত্রীকে জাগিয়ে তুলে, অতঃপর তারা দুই রাকা‘আত সালাত আদায় করে, তবে তাদেরকে ‘আল্লাহকে অধিক স্মরণকারী নর ও অধিক স্মরণকারী নারীগণ’এর পর্যায়ভু্ক্ত হিসেবে লিপিবদ্ধ করা হয়।”[1]
[1] ইবনু মাজাহ: ১৩৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৪৮; মুসনাদ আহমাদ: ২/২৫০; আবূ দাঊদ: ১৩০৮; নাসাঈ: ৩/২০৫; ইবনু মাজাহ: ১৩৩৬; সুনান বাইহাকী: ২/৫০১; হাকিম: ১/৩০৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮২)

হাদিস ২,৫৭০

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، وَمُحَمَّدِ بْنِ الْوَلِيدِ بْنِ نُوَيْفِعٍ، مَوْلَى آلِ الزُّبَيْرِ، كِلَاهُمَا حَدَّثَنِي عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فِي بُرْدٍ لَهُ حَضْرَمِيٍّ مُتَوَشِّحَهُ مَا عَلَيْهِ غَيْرُهُ»
رقم طبعة با وزير = (2561)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق على الموارد» رقم (306 - «صحيحه»).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি রাতে হাদরামীর একজোড়া কাপড় তাওয়াশশুহ [1] করে পরিধান করে সালাত করেছেন। এসময় তাঁর পরিধানে আর কোন কাপড় ছিল না।”[2]
[1] ‘‘তাওয়াশশুহ হলো কাপড়ের এক প্রান্ত বাম হাতের নিচ দিয়ে ডান কাঁধের উপর রাখবে আর আরেক প্রান্ত ডান হাতের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখবে অতঃপর দুই প্রান্ত বুকের উপর নিয়ে বাধবে।” –অনুবাদক।
[2] মুসনাদ আহমাদ: ১/২৬৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকু আলাল মাওয়ারিদ: ৩০৬)

হাদিস ২,৫৭১

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَجِرُ حَصِيرًا بِاللَّيْلِ فَيُصَلِّي إِلَيْهِ، وَيَبْسُطُهُ بِالنَّهَارِ فَيَجْلِسُ عَلَيْهِ، قَالَ: فَجَعَلَ [ص:310] النَّاسُ يَثُوبُونَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُصَلُّونَ بِصَلَاتِهِ حَتَّى كَثُرُوا، قَالَ: فَأَقْبَلَ عَلَيْهِمْ فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، خُذُوا مِنَ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَإِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دَامَ وَإِنْ قَلَّ»
رقم طبعة با وزير = (2562)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে চাটাই দিয়ে হুজরা বানিয়ে নিতেন অতঃপর সেটাকে সামনে রেখে সালাত আদায় করতেন আর দিনে তা বিছিয়ে তার উপর বসতেন।” রাবী বলেন, “তারপর লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন এবং তাঁর সালাতের অনুসরণে সালাত আদায় করা শুরু করেন। এভাবে লোকসংখ্যা বেড়ে যায়। তখন তিনি লোকদের উদ্দেশ্যে আগমন করে তাদের উদ্দেশ্যে বলেন, “হে লোকসকল, তোমরা তোমাদের সাধ্য অনুসারে আমল গ্রহণ করো। কেননা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাওয়াব দেওয়া থেকে বিরত থাকেন না, যতক্ষণ পর্যন্ত না তোমরা ইবাদত করতে বিরক্তি বোধ করো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত পালন করা হয়, যদিও তা (পরিমাণে) কম হয়।”[1]
[1] তাবারানী: ২৯/৫০; মুসনাদ আহমাদ: ৬/৮৪; সহীহ ইবনু খুযাইমা: ১২৮৩; সহীহ আল বুখারী: ১৯৭০; সহীহ মুসলিম: ২/৮১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৩৮)

হাদিস ২,৫৭২

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا سُوَيْدٍ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ ابْنَ حُجَيْرَةَ يُخْبِرُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ [ص:311] الْقَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ الْمُقَنْطِرِينَ»
رقم طبعة با وزير = (2563) قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو سُوَيْدٍ اسْمُهُ حُمَيْدُ بْنُ سُوَيْدٍ مِنْ أَهْلِ مِصْرَ، وَقَدْ وَهِمَ مَنْ قَالَ: أَبُو سَوِيَّةَ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1264)، «الصحيحة» (642).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ১০ আয়াত পাঠ করে কিয়ামুল লাইল করে তাকে গাফিল হিসেবে লিপিবদ্ধ করা হয়না, যে ব্যক্তি ১০০ আয়াত পাঠ করে কিয়ামুল লাইল করে, তাকে বিনীত-অনুগত হিসেবে লিপিবদ্ধ করা হয় আর যে ব্যক্তি ১০০০ আয়াত পাঠ করে কিয়ামুল লাইল করে, তাকে প্রভুত সাওয়াব লাভকারীদের অন্তর্ভুক্ত হিসেবে লিপিবদ্ধ করা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ সুআইদের নাম হুমাইদ বিন সুআইদ, তিনি মিসরের অধিবাসী। যে ব্যক্তি তাকে আবূ সাবিয়্যাহ বলেছেন, তিনি ভুল করেছেন।”
[1] ইবনুস সুন্নী: ৭০১; আবূ দাঊদ: ১৩৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৬৪)

হাদিস ২,৫৭৩

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ الطُّوسِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْقِنْطَارُ اثْنَا عَشَرَ [ص:312] أَلْفَ أُوقِيَّةٍ، كُلُّ أُوقِيَّةٍ خَيْرٌ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
رقم طبعة با وزير = (2564)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (1/ 222).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিনতার হলো ১২ হাজার উকিয়া আর এক উকিয়া আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে, তদপেক্ষা উত্তম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬৩; দারেমী: ২/৪৬৭; ইবনু মাজাহ: ৩৬৬০; সুনান বাইহাকী: ৭/২৩৩; মিসবাহুয যুজাজাহ: ২২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৬৪)

হাদিস ২,৫৭৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعِ بْنِ الْوَلِيدِ السَّكُونِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»
رقم طبعة با وزير = (2565)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الروض النضير» (1147)، «الضعيفة» (6623).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات لكن فيه عنعنة الحسن

বাংলা অনুবাদ

জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]
[1] দারেমী: ২/৪৫৭; তাবারানী আস সাগীর: ৪১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ য‘ঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফাহ: ৬৬২৩)

হাদিস ২,৫৭৫

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، وَسُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ الْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ»
رقم طبعة با وزير = (2566) قَالَ أَبُو حَاتِمٍ: «سَمِعَ هَذَا الْخَبَرَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ أَبِي مَسْعُودٍ ثُمَّ لَقِيَ أَبَا مَسْعُودٍ فِي الطَّوَافِ فَسَأَلَهُ، فَحَدَّثَهُ بِهِ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (778). تنبيه!! رقم (778) = (781) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, সেটাই তার জন্য যথেষ্ট হবে।“[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুর বিন ইয়াযিদ এই হাদীসটি আলকামার মাধ্যমে আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেন তারপর তিনি তাওয়াফ করার সময় আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীসটি শ্রবণ করেন অতঃপর তিনি তার সূত্রে হাদীস বর্ণনা করেন।”
[1] মুসনাদ আহমাদ: ৪/১২২; সহীহ আল ‍বুখারী: ৫০০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৯৯; আত তায়ালিসী: ২/১০; সহীহ ‍মুসলিম: ৮০৭; আবূ দাঊদ: ১৩৯৭; তিরমিযী: ২৮৮১; ইবনু মাজাহ: ১৩৬৯; দারেমী: ১/৩৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৩।)

হাদিস ২,৫৭৬

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ النَّخَعِيُّ، عَنِ الرَّبِيعِ بْنِ خُثَيْمٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ الْقُرْآنِ كُلَّ لَيْلَةٍ؟ » قَالُوا: وَمَنْ يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ [الإخلاص: 1]»
رقم طبعة با وزير = (2567)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1024).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ কি প্রত্যেক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করতে সক্ষম হবে?” সাহাবীগণ বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এমনটা করতে কে সক্ষম হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “(কুরআনের এক-তৃতীয়াংশের সমান হলো) قُلْ هُوَ الله أحد (বলুন, আল্লাহ এক। -সূরা ইখলাস: ১)।”[1]
[1] তাবারানী: ১০৪৮৪; বাযযার: ২২৯৮; মুসনাদ আহমাদ: ৩/৮; সহীহ মুসলিম: ৮১১; দারেমী: ২/৪৬০; নাসাঈ: ৭০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদুন নাদীর: ১০২৪)

হাদিস ২,৫৭৭

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ شُرَيْحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ ثَوْبَانَ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَقَالَ: «إِنَّ هَذَا السَّفَرَ جُهْدٌ وَثُقْلٌ، فَإِذَا أَوْتَرَ أَحَدُكُمْ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، فَإِنِ اسْتَيْقَظَ وَإِلَّا كَانَتَا لَهُ»
رقم طبعة با وزير = (2568)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1993).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সফরে ছিলাম, তখন তিনি বলেন, “নিশ্চয়ই এই সফর কষ্টকর ও ভারী। কাজেই যখন তোমাদের কেউ বিতর সালাত আদায় করবে, তখন সে যেন (পরে) দুই রাকা‘আত সালাত আদায় করে। অতঃপর যদি সে জাগ্রত হয় (তবে তো ভালোই, সে যথারীতি সালাত আদায় করবে) আর যদি সে জাগ্রত না হতে পারে, তবে এই দুই রাকা‘আতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে।”[1]
[1] দারেমী: ১/৩৭৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৬; তাবারানী: ১৪১০; তাহাবী: ১/৩৪১; বাযযার: ২৯২; দারাকুতনী: ২/৩৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদুন নাদীর: ১০২৪)

হাদিস ২,৫৭৮

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَطَاءٍ مَوْلَى أَبِي أَحْمَدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا، وَهُمْ نَفَرٌ، فَدَعَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَاذَا مَعَكُمْ مِنَ الْقُرْآنِ؟ » فَاسْتَقْرَأَهُمْ، حَتَّى مَرَّ عَلَى رَجُلٍ مِنْهُمْ، هُوَ مِنْ أَحْدَثِهِمْ سِنًّا، فَقَالَ: «مَاذَا مَعَكَ يَا فُلَانُ؟ » قَالَ: مَعِي كَذَا وَكَذَا، وَسُورَةُ الْبَقَرَةِ، قَالَ: «مَعَكَ سُورَةُ الْبَقَرَةِ؟ » قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَأَنْتَ أَمِيرُهُمْ»، فَقَالَ رَجُلٌ هُوَ أَشْرَفُهُمْ: وَالَّذِي كَذَا وَكَذَا يَا رَسُولَ اللَّهِ، مَا مَنَعَنِي أَنْ لَا أَتَعَلَّمَ الْقُرْآنَ إِلَّا خَشْيَةَ أَنْ لَا أَقُومَ بِهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَلَّمِ الْقُرْآنَ وَاقْرَأْهُ وَارْقُدْ، فَإِنَّ مَثَلَ الْقُرْآنِ لِمَنْ تَعَلَّمَهُ فَقَرَأَهُ وَقَامَ بِهِ، كَمَثَلِ جِرَابٍ مَحْشُوٍّ مِسْكًا تَفُوحُ رِيحُهُ كُلَّ مَكَانٍ، وَمَنْ تَعَلَّمَهُ فَرَقَدَ وَهُوَ فِي جَوْفِهِ كَمَثَلِ جِرَابٍ وُكِئَ عَلَى مِسْكٍ»
رقم طبعة با وزير = (2569)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - مضى (2123). تنبيه!! رقم (2123) = (2126) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير عطاء مولى أبي أحمد

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি সেনাদলকে অভিযানে প্রেরণ করলেন। অতঃপর তিনি তাদেরকে ডাকলেন এবং বললেন, “তোমাদের কাছে কুরআনের কী পরিমাণ মুখস্ত আছে?” তারপর তিনি তাদের থেকে এক এক করে কুরআন শ্রবণ করেন, এভাবে একজনের কাছে আসলেন, যিনি কওমের মাঝে বয়সে সবচেয়ে নবীন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “হে ওমুক, তোমার কতটুকু কুরআন মুখস্ত আছে?” জবাবে তিনি বলেন, “আমার এই এই মুখস্ত আছে এবং সূরা বাকারাও মুখস্ত আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমার সূরা বাকারাহ মুখস্ত আছে?” তিনি জবাবে বললেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যাও, তুমি তাদের আমীর।” তখন তাদের মাঝে এক সম্ভ্রান্ত ব্যক্তি বললেন, “ঐ সত্তার কসম, যিনি এরকম, এরকম! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন শিক্ষা করতে আমাকে স্রেফ এটাই বাধা দিয়েছে যে, আমি আশংকা করেছি যে, হয়তো আমি তা নফল সালাতে পাঠ করতে পারবো না। “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “কুরআন শিক্ষা গ্রহণ করো, তা তিলাওয়াত করো এবং ঘুমাও। কেননা যে ব্যক্তি কুরআন শিক্ষা করে, তা পাঠ করে এবং তা পাঠ করে নফল সালাত (বিশেষত তাহাজ্জুদ সালাত) আদায় করে, তবে তার দৃষ্টান্ত হলো ঐ থলের ন্যায়, যা মিশকে আম্বর সুগন্ধি দিয়ে ভর্তি, যার ঘ্রাণের বিচ্ছুরণ সর্বত্র ছড়িয়ে পড়ে। আর যে কুরআন শিক্ষা করে, অতঃপর তা পেটে নিয়ে ঘুমিয়ে থাকে, তার দৃষ্টান্ত হলো ঐ থলের ন্যায় যা মিশকে আম্বর সুগন্ধি দিয়ে ভর্তি করে মুখ বেধে রাখা রয়েছে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৯; তিরমিযী: ২৮৭৬; ইবনু মাজাহ: ২১৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি, তবে হাদীসটি য‘ঈফ হওয়ার মতের দিকেই তাঁর ঝোঁক বুঝা যায়। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬৪৮৩)

হাদিস ২,৫৭৯

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدَيْهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الْآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا»
رقم طبعة با وزير = (2570)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1237)، «الإرواء» (294): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান অতঃপর যখন অর্ধরাত বা তার কিছু আগে বা পরে জাগ্রত হন অতঃপর তিনি দু‘হাত মুখে মুছে ঘুমের প্রভাব দূর করেন। তারপর তিনি সূরা আল ইমরানের শেষ দশ আয়াত পাঠ করেন। তারপর তিনি ঝুলন্ত মশকের দিকে উঠে যান অতঃপর সেখান থেকে ওযু করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৮; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-২১১; শামাইলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩; আবূ আওয়ানা: ২/৩১৫-৩১৬; তাবারানী: ১২১৯২; সুনান বাইহাকী: ৩/৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৩৭)

হাদিস ২,৫৮০

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيِّ، عَنْ حَفْصَةَ، أَنَّهَا قَالَتْ: «إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا، فَيَقْرَأُ بِالسُّورَةِ فَيُرَتِّلُهَا حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا»
رقم طبعة با وزير = (2571)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2499). تنبيه!! رقم (2499) = (2508) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর এক বছর আগে ছাড়া ইতিপূর্বে কখনই নফল সালাত বসে আদায় করতে দেখিনি। এই সময়ে তিনি বসে সালাত আদায় করতেন এবং দীর্ঘ থেকে দীর্ঘতর করে তারতীলের সাথে সূরা পাঠ করতেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩৭; মুসনাদ আহমাদ: ৬/২৮৫; সহীহ মুসলিম: ৭৩৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৪২; তাবারানী: ২৩/৩৩৯; সুনান বাইহাকী: ২/৪৯০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৩৭)