সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১৭৪: হাদিস ৩,৪৬১-৩,৪৮০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৩,৪৬১

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمِّي عُبَيْدُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا كَانَ أَحَدُهُمْ صَائِمًا فَحَضَرَ الْإِفْطَارُ، فَنَامَ قَبْلَ أَنْ يُفْطِرَ لَمْ يَأْكُلْ لَيْلَتَهُ وَلَا يَوْمَهُ حَتَّى يُمْسِيَ، وَإِنَّ قَيْسَ بْنَ صِرْمَةَ كَانَ صَائِمًا، فَلَمَّا حَضَرَ الْإِفْطَارُ أَتَى امْرَأَتَهُ، فَقَالَ: أَعِنْدَكِ طَعَامٌ؟، قَالَتْ: لَا، وَلَكِنْ أَطْلُبُ، فَطَلَبَتْ لَهُ، وَكَانَ يَوْمَهُ يَعْمَلُ، فَغَلَبَتْهُ عَيْنُهُ، وَجَاءَتِ امْرَأَتُهُ، فَقَالَتْ: خَيْبَةً لَكَ، فَأَصْبَحَ، فَلَمَّا انْتَصَفَ النَّهَارُ غَشِيَ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: «أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ [البقرة: 187]» فَفَرِحُوا بِهَا فَرَحًا شَدِيدًا، فَقَالَ: وَكُلُوا [ص:242] وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ [البقرة: 187]
رقم طبعة با وزير = (3452)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ যখন সিয়াম রাখতেন, অতঃপর ইফতার করার সময় হতো, সেসময় যদি ইফতার করার আগে ঘুমিয়ে যেতেন। তখন তারা সেই রাত ও পরের দিন সন্ধা পর্যন্ত কোন কিছু খেতেন না। একবার কাইস বিন সিরমাহ রাদ্বিয়াল্লাহু আনহু সিয়াম রেখেছিলেন। যখন ইফতারের সময় হয়, তখন তিনি তার স্ত্রীর কাছে এসে বলেন, “তোমার কাছে কোন খাবার আছে কি?” তিনি জবাবে বলেন, “জ্বী না। তবে আমি খুঁজে দেখছি।” সেই দিন তিনি কাজে নিয়োজিত ছিলেন। অতঃপর তার দুচোখ তাকে পরাভূত করে ফেলে (অর্থাৎ তিনি ঘুমিয়ে যান)। অতঃপর তার স্ত্রী তাকে এই অবস্থায় দেখে বলেন, “আপনার জন্য আফসোস!” তারপর তিনি সেই অবস্থাতেই সকাল করেন। অতঃপর মধ্যাহ্নের সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অতঃপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করা হলে তখন এই আয়াত অবতীর্ণ হয়, أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ (তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সংগম করা। তারা তোমাদের জন্য পোশাক স্বরুপ। -সূরা আল বাকারাহ: ১৮৭)। এতে সাহাবীগণ অত্যন্ত আনন্দিত হন। অতঃপর বলা হয়েছে, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الفجر (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ )।”[1]
[1] দারেমী: ২/৫; সহীহুল বুখারী: ১৯১৫; তিরমিযী: ২৯৬৮; মুসনাদ আহমাদ: ৪/২৯৫; আবূ দাঊদ: ২৩১; সুনান বাইহাকী: ৪/২০১; নাসাঈ: ৪/১৪৭-১৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৫২)

হাদিস ৩,৪৬২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنِ الشَّعْبِيِّ، أَخْبَرَنِي عَدِيُّ بْنُ حَاتِمٍ، قَالَ: لَمَّا نَزَلَتْ: وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ [البقرة: 187]، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ بَيَاضُ النَّهَارِ وَسَوَادُ اللَّيْلِ»
رقم طبعة با وزير = (3453)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2034): ق، وهو مختصر التالي.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত নাযিল হয়, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ ) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এটা (সাদা-কালো রেখা দ্বারা উদ্দেশ্য) হলো দিবসের শুভ্রতা ও রাতের আধার।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯২৫; তিরমিযী: ২৯৭০; মুসনাদ আহমাদ: ৪/৩৭৭; সহীহুল বুখারী: ১৯১৬; তাহাবী: ২/৫৩; সুনান বাইহাকী: ৪/২১৫; দারেমী: ২/৫-৬; সহীহ মুসলিম: ১০৯০; তাবারানী আল কাবীর: ১৭/১৭৮; হুমাইদী: ৯১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৪)

হাদিস ৩,৪৬৩

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ حُصَيْنِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الشَّعْبِيِّ، [ص:243] عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ [البقرة: 187] مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ، أَخَذْتُ عِقَالًا أَبْيَضَ وَعِقَالًا أَسْوَدَ، فَوَضَعْتُهَا تَحْتَ وِسَادَتِي، فَنَظَرْتُ فَلَمْ أَتَبَيَّنْ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَحِكَ، وَقَالَ: «إِنَّ وِسَادَكَ إِذًا لَعَرِيضٌ طَوِيلٌ، إِنَّمَا هُوَ اللَّيْلُ»
رقم طبعة با وزير = (3454)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত নাযিল হয়, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ ) তখন আমি একটি কালো ও একটি সাদা রশি নেই, অতঃপর সেগুলো আমি আমার বালিশের নিচে রাখি। তারপর আমি সেগুলোতে দৃষ্টিপাত করি, কিন্তু আমার কাছে কোন কিছু স্পষ্ট হলো না। তারপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করি, তখন তিনি হাঁসেন এবং বলেন, “তাহলে তো তোমার বালিশ অনেক লম্বা-চওড়া! নিশ্চয়ই এটা হলো রাত।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯২৫; তিরমিযী: ২৯৭০; মুসনাদ আহমাদ: ৪/৩৭৭; সহীহুল বুখারী: ১৯১৬; তাহাবী: ২/৫৩; সুনান বাইহাকী: ৪/২১৫; দারেমী: ২/৫-৬; সহীহ মুসলিম: ১০৯০; তাবারানী আল কাবীর: ১৭/১৭৮; হুমাইদী: ৯১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৪)

হাদিস ৩,৪৬৪

মূল আরবি

أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، بِالْفُسْطَاطِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ الزُّبَيْدِيُّ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، عَنِ الزُّبَيْدِيِّ، حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الْغَدَاءُ الْمُبَارَكُ» - يَعْنِي السَّحُورَ -
رقم طبعة با وزير = (3455)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2030).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null

বাংলা অনুবাদ

আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এটা বরকতময় প্রাতের খাবার।” অর্থাৎ সাহারী।”[1]
[1] তাবারানী আল কাবীর: ১৮/৩২২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৫১; মুসনাদ আহমাদ: ৪/১৩২; নাসাঈ: ৪/১৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩০)

হাদিস ৩,৪৬৫

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، قَالَ: أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ يُونُسَ بْنِ سَيْفٍ، عَنِ الْحَارِثِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي رُهْمٍ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَدْعُو إِلَى السَّحُورِ فِي شَهْرِ رَمَضَانَ، فَقَالَ: «هَلُمُّوا إِلَى الْغَدَاءِ الْمُبَارَكِ»
رقم طبعة با وزير = (3456)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح

বাংলা অনুবাদ

ইরবায বিন সারিআহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমযান মাসে সাহারী খাওয়ার জন্য ডাকতে শুনেছি। তিনি বলেছেন, “তোমরা বরকতময় প্রাতের খাবারের জন্য আসো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৩৮; সুনান বাইহাকী: ৪/২৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; আবূ দাঊদ: ২৩৪৪; বাযযার: ৯৭৭; তাবারানী: ১৮/৬২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩০)

হাদিস ৩,৪৬৬

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَحَّرُوا، فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةٌ»
رقم طبعة با وزير = (3457)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সাহারী খাও। কেননা নিশ্চয়ই সাহারীতে বারাকাহ রয়েছে।”[1]
[1] আত তায়ালিসী: ২০০৬; মুসনাদ আহমাদ: ৩/২২৯; সহীহ মুসলিম: ১০৯৫; নাসাঈ: ৪/১৪১; তিরমিযী: ৭০৮; আবূ ইয়ালা; ২৮৪৮; সুনান বাইহাকী: বাগাবী: ২৭২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮; দারেমী: ২/৬; সহীহুল বুখারী: ১৯২৩; ইবনু মাজাহ: ১৬৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৩৭; বাযযার: ৯৭৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৫৭)

হাদিস ৩,৪৬৭

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ أَبِي الصَّغِيرِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ، حَدَّثَنَا إِدْرِيسُ بْنُ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ الطَّوِيلِ، عَنْ نَافِعٍ، [ص:246] عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»
رقم طبعة با وزير = (3458)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 92).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মহান আল্লাহ সাহারী ভক্ষনকারীকে ক্ষমা করে দেন এবং ফেরেস্তাগণ তাদের জন্য ইস্তিগফার করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৫০; তাবারানী আল কাবীর; ৬৬৮৯; বাযযার: ৯৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩২)

হাদিস ৩,৪৬৮

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانَ التَّيْمِيَّ، عَنْ أَبِي عُثْمَانَ، [ص:247] عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَمْنَعَنَّ أَحَدًا مِنْكُمْ أَذَانُ بِلَالٍ، أَوْ قَالَ: نِدَاءُ بِلَالٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ، أَوْ قَالَ: يُنَادِي بِلَيْلٍ لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَيُوقِظَ نَائِمَكُمْ»، وَقَالَ: «لَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا وَهَكَذَا»، وَضَرَبَ يَدَهُ وَرَفَعَهَا، «حَتَّى يَقُولَ هَكَذَا»، وَفَرَّجَ بَيْنَ أَصَابِعِهِ
رقم طبعة با وزير = (3459)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2032): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কাউকে যেন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুর আযান –অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুর আহবান- তোমাদেরকে সাহারী খাওয়া থেকে বিরত না রাখে। কেননা নিশ্চয়ই সে রাতে আযান প্রদান -অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) আহবান- করেন, যাতে কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে আর ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে।” তিনি আরো বলেছেন, “এরকম হলে সেটা ফজর নয়।” রাবী বলেন, “এটা বলে তিনি তাঁর হাতকে নিচে নামান এবং উপরে উঠান।” তারপর তিনি বলেন, “ফজর হয় না, যতক্ষন না এরকম হয়।” এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে ফাঁকা করেন।”[1]
[1] সহীহ মুসলিম: ১০৯৩; মুসনাদ আহমাদ: ১/৩৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; সহীহুল বুখারী: ৬২১; আবূ দাঊদ: ২৩৪৭; নাসাঈ: ২/১১; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০২; ইবনুল জারুদ: ৩৮২; সুনান বাইহাকী: ৪/২১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯২)

হাদিস ৩,৪৬৯

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ بِلَالًا يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ» قَالَ ابْنُ شِهَابٍ: وَكَانَ ابْنُ أُمِّ مَكْتُومٍ رَجُلًا أَعْمَى، لَا يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ: قَدْ أَصْبَحْتَ، قَدْ أَصْبَحْتَ
رقم طبعة با وزير = (3460) [ص:249] قَالَ أَبُو حَاتِمٍ: لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ مُسْنِدًا عَنْ مَالِكٍ إِلَّا الْقَعْنَبِيُّ وَجُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءٍ، وَقَالَ أَصْحَابُ مَالِكٍ كُلُّهُمْ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ...

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 235 / 219).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দেয়। কাজেই ইবনু উম্মু মাকতূম আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।” ইবনু শিহাব যুহরী রহিমাহুল্লাহ বলেছেন, “ইবনু উম্মু মাকতূম অন্ধ ছিলেন। তিনি ততক্ষন পর্যন্ত আযান দিতেন না, যতক্ষন না তাকে বলা হতো- “ভোর হয়েছে। ভোর হয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে মুত্তাসিল সূত্রে এই হাদীসটি কা‘নাবী ও জুওয়াইরা বিন আসমা ছাড়া আর কেউ বর্ণনা করেননি। এছাড়া ইমাম মালিক রহিমাহুল্লাহর অন্যান্য সকল ছাত্র ইমাম যুহরী থেকে, তিনি সালিম থেকে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২০৫; সহীহুল বুখারী: ৬১৭; তাহাবী: ১/১৩৭; সুনান বাইহাকী: ১/৩৮০; বাগাবী: ৪৩৩; ইমাম শাফেঈ: ২/২৭৫; আত তায়ালিসী: ১৮১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; মুসনাদ আহমাদ: ২/৯; দারেমী: ১/২৬৯; সহীহ মুসলিম: ১০৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০১; তাবারানী: ১৩১০৬; সুনান বাইহাকী: ১/৩৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৫/২১৯)

হাদিস ৩,৪৭০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا أَذَانَ ابْنِ أُمِّ مَكْتُومٍ»
رقم طبعة با وزير = (3461)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দেয়। কাজেই ইবনু উম্মু মাকতূম আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২০৫; সহীহুল বুখারী: ৬১৭; তাহাবী: ১/১৩৭; সুনান বাইহাকী: ১/৩৮০; বাগাবী: ৪৩৩; ইমাম শাফেঈ: ২/২৭৫; আত তায়ালিসী: ১৮১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; মুসনাদ আহমাদ: ২/৯; দারেমী: ১/২৬৯; সহীহ মুসলিম: ১০৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০১; তাবারানী: ১৩১০৬; সুনান বাইহাকী: ১/৩৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৫/২১৯)

হাদিস ৩,৪৭১

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بِلَالًا [ص:250] يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِي ابْنُ أُمِّ مَكْتُومٍ»
رقم طبعة با وزير = (3462)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়। কাজেই ইবনু উম্মু মাকতূম আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২০৫; সহীহুল বুখারী: ৬১৭; তাহাবী: ১/১৩৭; সুনান বাইহাকী: ১/৩৮০; বাগাবী: ৪৩৩; ইমাম শাফেঈ: ২/২৭৫; আত তায়ালিসী: ১৮১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; মুসনাদ আহমাদ: ২/৯; দারেমী: ১/২৬৯; সহীহ মুসলিম: ১০৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০১; তাবারানী: ১৩১০৬; সুনান বাইহাকী: ১/৩৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৫/২১৯)

হাদিস ৩,৪৭২

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَيَرْجِعَ قَائِمَكُمْ، وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا، وَأَشَارَ بِالسَّبَّابَتَيْنِ، وَلَكِنَّ الْفَجْرَ أَنْ يَقُولَ هَكَذَا وَأَشَارَ بِكَفِّهِ»
رقم طبعة با وزير = (3463) [ص:251] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُ ابْنُ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَيَرْجِعَ قَائِمَكُمْ»، فِيهِ أَبْيَنُ الْبَيَانِ عَلَى أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ بِاللَّيْلِ لِانْتِبَاهِ النُّوَّامِ، وَرُجُوعِ الْهُجَّدِ، عَنِ الْقِيَامِ لَا لِصَلَاةِ الْفَجْرِ، فَإِذَا كَانَ الْمَسْجِدُ لَهُ مُؤَذِّنَانِ، وَأَذَّنَ أَحَدُهُمَا بِلَيْلٍ لِمَا وَصَفْنَا، وَالْآخَرُ عِنْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْفَجْرِ، كَانَ ذَلِكَ جَائِزًا، فَأَمَّا مَنْ أَذَّنَ بِلَيْلٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ لِصَلَاةِ الصُّبْحِ، كَانَ عَلَيْهِ الْإِعَادَةُ لِصَلَاةِ الصُّبْحِ، فَإِنَّهُ لَمْ يَصِحَّ أَنَّهُ أَذَّنَ لَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَيْلٍ إِلَّا مُؤَذِّنَانِ، لَا مُؤَذِّنٌ وَاحِدٌ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3459). تنبيه!! رقم (3459) = (3468) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়, যাতে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে আর কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে।” তিনি আরো বলেছেন, “এরকম হলে সেটা ফজর নয়।” রাবী বলেন, “এটা বলে তিনি তাঁর দুই তর্জনী অঙ্গুলির মাধ্যমে ইশারা করেন।” তারপর তিনি বলেন, “বস্তুত ফজর হলো এরকম হওয়া।” এই বলে তিনি তাঁর হাতের তালুকে মাধ্যমে ইশারা করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্ক্তব্য “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়, যাতে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে আর কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে” এখানে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এই মর্মে যে, বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দিতেন ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলার জন্য এবং তাহাজ্জুদ আদায়কারীকে কিয়াম থেকে ফিরিয়ে দেওয়ার জন্য। কাজেই মাসজিদে যখন দুইজন মুয়াযযিন থাকবে এবং একজন পূর্বে বর্ণিত উদ্দেশ্যে আযান দিবে আর আরেকজন ফজর উদ্ভাসিত হওয়ার সময় আযান দিবে ফজরের সালাতের জন্য, তবে সেটা জায়েয। কিন্তু যে ব্যক্তি সুবহে সাদিক উদিত হওয়ার আগে রাতে আযান দেয় ফজরের সালাতের জন্য, তবে তাকে ফজরের সালাতের জন্য পুনরায় আযান দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এটা প্রমাণিত নেই যে, সে সময় ফজরের আজানের জন্য দুইজনই রাতে আযান দিয়েছেন।
[1] সহীহ মুসলিম: ১০৯৩; মুসনাদ আহমাদ: ১/৩৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; সহীহুল বুখারী: ৬২১; আবূ দাঊদ: ২৩৪৭; নাসাঈ: ২/১১; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০২; ইবনুল জারুদ: ৩৮২; সুনান বাইহাকী: ৪/২১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯২)

হাদিস ৩,৪৭৩

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ ابْنَ أُمِّ مَكْتُومٍ يُؤَذِّنَ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ بِلَالٌ»، وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ حِينَ يَرَى الْفَجْرَ
رقم طبعة با وزير = (3465)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» - أيضا -. تنبيه!! وقع هذا الحديث في «طبعة باوزير» في مكان الذي بعده والذي بعده مكانه. وأشار الناشر إلى ذلك بقوله: وقع هذا الحديث في «طبعة المؤسسة» متأخرا برقم واحد. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط البخاري

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ইবনু উম্মু মাকতূম রাতে আযান দেয়। কাজেই বিলাল আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।” আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদিত না হওয়া পর্যন্ত আযান দিতেন না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৯; দারেমী: ১/২৭০; সহীহুল বুখারী: ৬২৩; সহীহ মুসলিম: ১০৯২; নাসাঈ: ২/১০; তাহাবী: ১/১৩৮; মুসনাদ আহমাদ: ৬/১৮৫-১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৭)

হাদিস ৩,৪৭৪

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ زَاذَانَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمَّتِهِ أُنَيْسَةَ بِنْتِ خُبَيْبٍ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَذَّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَكُلُوا وَاشْرَبُوا، وَإِذَا أَذَّنَ بِلَالٌ فَلَا تَأْكُلُوا وَلَا تَشْرَبُوا، فَإِنْ كَانَتِ الْوَاحِدَةُ مِنَّا لَيَبْقَى عَلَيْهَا الشَّيْءُ مِنْ سَحُورِهَا، فَتَقُولُ لِبِلَالٍ: أَمْهِلْ حَتَّى أَفْرَغَ مِنْ سَحُورِي»
رقم طبعة با وزير = (3464) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَانِ خَبَرَانِ قَدْ يُوهِمَانِ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّهُمَا مُتَضَادَّانِ وَلَيْسَ كَذَلِكَ، لِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَعَلَ اللَّيْلَ بَيْنَ بِلَالٍ، وَبَيْنَ ابْنِ أُمِّ مَكْتُومٍ نَوْبًا، فَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ بِاللَّيْلِ لَيَالِيَ مَعْلُومَةً لِيُنَبِّهَ النَّائِمَ ويَرْجِعَ [ص:253] الْقَائِمُ، لَا لِصَلَاةِ الْفَجْرِ، وَيُؤَذِّنُ ابْنُ أُمِّ مَكْتُومٍ فِي تِلْكَ اللَّيَالِيَ بَعْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْغَدَاةِ، فَإِذَا جَاءَتْ نَوْبَةُ ابْنِ أُمِّ مَكْتُومٍ كَانَ يُؤَذِّنُ بِاللَّيْلِ لَيَالِيَ مَعْلُومَةً كَمَا وَصَفْنَا قَبْلُ، وَيُؤَذِّنُ بِلَالٌ فِي تِلْكَ اللَّيَالِيَ بَعْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْغَدَاةِ، مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ أَوْ تَهَاتُرٌ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 237).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

উনাইসা বিনতু খুবাইব রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন ইবনু উম্মু মাকতূম আযান দিবে, তখন তোমরা পানাহার করবে এবং যখন বিলাল আযান দিবে, তখন তোমরা আর পানাহার করবে না।” রাবী বলেন, “অতঃপর যদি আমাদের কারো কাছে সাহারীর কিছু অংশ অবশিষ্ট থাকতো, তবে সে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতো, একটু দেরি করুন, যাতে আমি সাহারী শেষ করতে পারি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীস দুটি হয়তো পরস্পর বিরোধী; আসলে বিষয়টি এমন নয়। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে আযান দেওয়ার জন্য বিলাল ও ইবনু উম্মু মাকতূমের মাঝে পালি করে দিয়েছিলেন। কাজেই নির্দিষ্ট কয়েক রাত বিলাল খুবাইব রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দিতেন ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দেওয়ার জন্য এবং কিয়াম কারী ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য; ফজরের সালাতের জন্য নয়। আর এই রাতগুলো ইবনু উম্মু মাকতূম রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদ্ভাসিত হওয়ার পর ফজরের সালাতের জন্য আযান দিতেন। অতঃপর যখন ইবনু উম্মু মাকতূমের পালা আসতো, তখন তিনি পূর্বে বর্ণিত পন্থায় নির্দিষ্ট কিছু রাতে আযান দিতেন আর এই রাতগুলো বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদ্ভাসিত হওয়ার পর ফজরের সালাতের জন্য আযান দিতেন। এমন নয় যে, উভয় হাদীসের মাঝে কোন বৈপরীত্ব আছে।”
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৩৩; নাসাঈ: ২/১০-১১; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০৪; তাহাবী: ১/১৩৮; তাবারানী আল কাবীর; ২৪/৪৮২; আত তায়ালিসী: ১৬৬১; সুনান বাইহাকী: ১/৩৮২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৭)

হাদিস ৩,৪৭৫

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَدَنِيُّ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نِعْمَ سَحُورُ الْمُؤْمِنِ التَّمْرُ»
رقم طبعة با وزير = (3466)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (562).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মু‘মিন ব্যক্তির উৎকৃষ্ট সাহারী হলো খেজুর।”[1]
[1] আবূ দাঊদ: ২৩৪৫; সুনান বাইহাকী: ৪/২৩৬-২৩৭; বাযযার: ৯৭৮; হিলইয়াতুল আওলিয়া: ৩/৩৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৫৬২)

হাদিস ৩,৪৭৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا [ص:254] إِبْرَاهِيمُ بْنُ رَاشِدٍ الْأَدَمِيَّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ وَسَّاجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَحَّرُوا وَلَوْ بِجَرْعَةٍ مِنْ مَاءٍ»
رقم طبعة با وزير = (3467)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الضعيفة» تحت الحديث (1405).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক ঢোক পানি পান করে হলেও সাহারী খাবে।”[1]
[1] ইমাম সুয়ূতী, আল জামিউল কাবীর: ২/৪৭১; আবূ ইয়ালা: ৩৩৪০; মুসনাদ আহমাদ: ৩/১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (যঈফাহ: ১৪০৫)

হাদিস ৩,৪৭৭

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحُورِ»
رقم طبعة با وزير = (3468)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2029): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের সিয়াম ও আহলে কিতাবদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারী খাওয়া।”[1]
[1] আবূ দাঊদ: ২৩৪৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৬০২; মুসানা্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮; মুসনাদ আহমাদ: ৪/২০২; দারেমী: ২/৬; সহীহ মুসলিম: ১০৯৬; তিরমিযী: ৭০৯; নাসাঈ: ৪/৪৬; বাগাবী: ১৭২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৯)

হাদিস ৩,৪৭৮

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ: «لَمَّا نَزَلَتْ: وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ [البقرة: 184]، كَانَ مِنْ أَرَادَ مِنَّا أَنْ يُفْطِرَ أَفْطَرَ وَافْتَدَى حَتَّى نَزَلَتِ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا
رقم طبعة با وزير = (3469)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 22): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط الشيخين

বাংলা অনুবাদ

সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত নাযিল হয়, وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ (আর যারা সিয়াম রাখার সামর্থ রাখে (কিন্তু সিয়াম রাখতে চায় না), তাদের জন্য জরুরী হলো মিসকীনকে খাদ্য দান করার ফিদিয়া দেওয়া। -সূরা আল বাকারাহ: ১৮৪), তখন আমাদের মাঝে যে সিয়াম ভঙ্গ করতে চাইতো, সে সিয়াম ভঙ্গ করতো এবং ফিদিয়া প্রদান করতো। অতঃপর পরের আয়াত অবতীর্ণ হয়ে এই বিধানকে রহিত করে দেয়।”[1]
[1] সহীহুল বুখারী: ৪৫০৬; সহীহ মুসলিম: ১১৪৫; আবূ দাঊদ: ২৩১৫; তিরমিযী: ৭৯৮; নাসাঈ: ৪/১৯০; সুনান বাইহাকী: ৪/২০০; দারেমী: ২/১৫; তাবারানী আল কাবীর: ৬৩০২; হাকিম: ১/৪২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/২২)

হাদিস ৩,৪৭৯

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ [ص:256] عَمَّارٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ عَمِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الصِّيَامَ لَيْسَ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، أَوْ جَهِلَ عَلَيْكَ، فَقُلْ: إِنِّي صَائِمٌ»
رقم طبعة با وزير = (3470) قَالَ أَبُو حَاتِمٍ: اسْمُ عَمِّهِ عَبْدُ اللَّهِ بْنُ الْمُغِيرَةِ بْنِ أَبِي ذُبَابٍ الدَّوْسِيُّ، وَهُوَ الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ بْنِ أَبِي ذُبَابٍ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 97).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শুধু পানাহার থেকে বিরত থাকা সিয়াম নয়, বস্তুত সিয়াম হলো অনর্থক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা। যদি তোমাকে কেউ গালী দেয়, অথবা তোমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, তবে বলো, “নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “খালিদ বিন আব্দুর রহমানের চাচার নাম আব্দুল্লাহ বিন মুগীরা বিন আবূ যুবাব আদ দাওসী। তিনি হলেন হারিস বিন আব্দুর রহমান বিন মুগীরা বিন আবূ যিবাব।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯৬; সুনান বাইহাকী: ৪/২৭০; হাকিম: ১/৪৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আত তারগীব: ২/৯৭)

হাদিস ৩,৪৮০

মূল আরবি

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، حَدَّثَنَا [ص:257] سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهْلَ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»
رقم طبعة با وزير = (3471)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2045): خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা, তদনুযায়ী কাজ ও অজ্ঞতাপূর্ণ কাজ ত্যাগ করে না, তবে আল্লাহর কোন প্রয়োজন নেই যে, সে পানাহার ত্যাগ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫২-৪৫৩; সহীহুল বুখারী: ১৯০৩; আবূ দাঊদ: ২৩৬২; তিরমিযী: ৭০৭; ইবনু মাজাহ: ১৬৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৯৫; সুনান বাইহাকী: ৪/২৭০; বাগাবী: ১৭৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৫)