সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ২৮: হাদিস ৫৪১-৫৬০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبَانَ بْنِ صَمْعَةَ، عَنْ أَبِي الْوَازِعِ، عَنْ أَبِي بَرْزَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ [ص:299] أَنْتَفِعُ بِهِ، قَالَ: «نَحِّ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ».
رقم طبعة با وزير = (542) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبَانُ بْنُ صَمْعَةَ هَذَا وَالِدُ عُتْبَةَ الْغُلَامِ، وَأَبُو الْوَازِعِ: اسْمُهُ جَابِرُ بْنُ عَمْرٍو، وَأَبُو بَرْزَةَ اسْمُهُ نَضْلَةُ بْنُ عُبَيْدٍ
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2373): م نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبان بن صمعة ثقة، إلا أنه اختلط لَمَّا كبر، وباقي رجاله ثقات على شرط مسلم.
বাংলা অনুবাদ
আবু বারযাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন একটি আমলের সন্ধান দিন, যার মাধ্যমে আমি উপকৃত হতে পারবো।” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি মুসলিমদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করবে।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবান বিন সাম‘আহ হলেন গোলাম উতবার বাবা, আবুল ওয়াযে‘ এর নাম হলো জাবির বিন আমর, আবু বারযাহ এর নাম হলো নাদ্বলাহ বিন ‘উবাইদ।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/২৮; ইবনু মাজাহ: ৩৬৮১; সহীহ মুসলিম: ২৬১৮, ১৩১। হাদীসটির ব্যাপারে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ২৩৭৩।)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، أَنَّ سُرَاقَةَ بْنَ جُعْشُمٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ الضَّالَّةُ تَرِدُ [ص:300] عَلَى حَوْضِي، فَهَلْ فِيهَا أَجْرٌ إِنْ سَقَيْتُهَا؟، قَالَ: «اسْقِهَا، فَإِنَّ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ حَرَّى أَجْرًا». [1: 2]
رقم طبعة با وزير = (543)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2152).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، حرملة: هو ابن يحيى بن عبد الله بن حرملة بن عمران التجيبي المصري، ويونس: هو ابن يزيد الأيلي، وابن شهاب: هو محمد بن مسلم الزهري، ومحمود بن الربيع صحابي صغير، وجل روايته عن الصحابة.
বাংলা অনুবাদ
মাহমূদ বিন রাবী‘ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুরাকাহ বিন জু‘শুম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হারানো উট আমার পানির হাওযে আসে, আমি যদি সেটিকে পানি পান করাই, তবে কি আমার সাওয়াব হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাকে পানি পান করাবে। কেননা প্রতিটি জীবনধারী প্রাণীতে সাওয়াব আছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৭৫; ইবনু মাজাহ: ৩৬৮৬; তাবারানী, আল কাবীর: ৬৫৯৮; হাকিম: ৩/৬১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৬৯২; সুনান বাইহাকী: ৪/১৮৬; মুসনাদুশ শিহাব: ১১২; মাজমা‘উয যাওয়াইদ: ৩/১৩১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২১৫২।)
মূল আরবি
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَنَا رَجُلٌ إِلَى بِئْرٍ، فَنَزَلَ فَشَرِبَ مِنْهَا وَعَلَى الْبِئْرِ كَلْبٌ يَلْهَثُ، فَرَحِمَهُ، فَنَزَعَ إِحْدَى خُفَّيْهِ، فَغَرَفَ لَهُ فَسَقَاهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَأَدْخَلَهُ الْجَنَّةَ». [1: 2]
رقم طبعة با وزير = (544)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (3/ 160)، وانظر (537). تنبيه!! رقم (537) = (536) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات رجال الصحيح غير ابن عجلان، فقد روى له مسلم متابعة، وهو صدوق.
বাংলা অনুবাদ
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি একটি কূপের কাছে এসে তাতে অবতরণ করে সেখান থেকে পানি পান করে। এসময় কূপের উপর একটি কুকুর ছিল, সে (পিপাসায়) হাঁপাচ্ছিল। এটি দেখে তার দয়া হলো। ফলে তিনি তার পায়ের একটি (চামড়ার) মোজা খুলে তাতে পানি ভরে কুকুরকে পান করান। মহান আল্লাহ তার এই আমল কবুল করেন। ফলে তাকে জান্নাতে প্রবেশ করান।”[1]
[1] সহীহ আল বুখারী: ১৭৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/১৬০।)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ، [ص:302] وَالْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَا: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا، فَشَرِبَ، ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبُ مِنَ الْعَطَشِ مِثْلَ الَّذِي بَلَغَ بِي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ مَاءً، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ». [3: 6]
رقم طبعة با وزير = (545)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن أبي داود» (2298): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
বাংলা অনুবাদ
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, এসময় তার প্রচন্ড পিপাসা পায়, অতঃপর সে একটি কূপ পেয়ে যায়, ফলে সে তাতে নেমে পানি পান করে তারপর সেখান থেকে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় যে, একটি কুকুর (পিপাসায়) হাপাচ্ছে, পিপাসার কারণে সে কাঁদামাটি খাচ্ছে। লোকটি তখন মনে মনে বললো কুকুরটি তৃষ্ণার্ত হয়েছে, যেমন আমি তৃষ্ণার্ত হয়েছিলাম। অতঃপর সে কূপে অবতরণ করে এবং তার (চামড়ার) মোজা পানি ভর্তি করে অতঃপর তা মুখ দিয়ে ধরে কূপ বেয়ে উপরে উঠে কুকুরকে তা পান করায়। মহান আল্লাহ তার কাজটি কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন।”সাহাবীগণ বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের জন্য চতুষ্পদ প্রাণীতেও সাওয়াব রয়েছে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “প্রত্যেক জীবনধারী প্রাণীতেই তোমাদের জন্য সাওয়াব রয়েছে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯২৯-৯৩০; মুসনাদ আহমাদ: ২/৩৭৫; সহীহ আল বুখারী: ২৩৬৩; আদাবুল মুফরাদ: ৩৭৮; সহীহ মুসলিম: ২২৪৪; আবু দাউদ: ২৫৫০; সুনান বাইহাকী: ৪/১৮৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৯৮।)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، [ص:303] قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنِي أَبُو كَبْشَةَ السَّلُولِيُّ أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ الْحَنْظَلِيَّةِ الْأَنْصَارِيَّ، أَنَّ عُيَيْنَةَ وَالْأَقْرَعَ سَأَلَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَأَمَرَ مُعَاوِيَةَ: أَنْ يَكْتُبَ بِهِ لَهُمَا فَفَعَلَ، وَخَتَمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَهُ بِدَفْعِهِ إِلَيْهِمَا فَأَمَّا عُيَيْنَةُ، فقَالَ: مَا فِيهِ؟، فقَالَ: فِيهِ مَا أُمِرْتُ بِهِ فَقَبَّلَهُ وَعَقَدَهُ فِي عِمَامَتِهِ، وَأَمَّا الْأَقْرَعُ، فقَالَ: أَحْمِلُ صَحِيفَةً لَا أَدْرِي مَا فِيهَا كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ؟ فَأَخْبَرَ مُعَاوِيَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِمَا فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فَمَرَّ بِبَعِيرٍ مُنَاخٍ عَلَى بَابِ الْمَسْجِدِ مِنْ أَوَّلِ النَّهَارِ، ثُمَّ مَرَّ بِهِ مِنْ آخِرِ النَّهَارِ وَهُوَ عَلَى حَالِهِ، فقَالَ: «أَيْنَ صَاحِبُ هَذَا الْبَعِيرِ؟ » فَابْتُغِيَ فَلَمْ يُوجَدْ، فقَالَ [ص:304] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ ارْكَبُوهَا صِحَاحًا، وَكُلُوهَا سِمَانًا، كَالْمُتَسَخِّطِ آنِفًا، إِنَّهُ مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنْ جَمْرِ جَهَنَّمَ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا يُغْنِيهِ؟، قَالَ: «مَا يُغَدِّيهِ وَيُعَشِّيهِ»
رقم طبعة با وزير = (546) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُغَدِّيهِ وَيُعَشِّيهِ»: أَرَادَ بِهِ عَلَى دَائِمِ الْأَوْقَاتِ وَفِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْكَبُوهَا صِحَاحًا» كَالدَّلِيلِ عَلَى أَنَّ النَّاقَةَ الْعَجْفَاءَ الضَّعِيفَةَ يَجِبُ أَنْ يُتَنَكَّبَ رُكُوبُهَا إِلَى أَنْ تَصِحَّ، وَفِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَكُلُوهَا سِمَانًا» دَلِيلٌ عَلَى أَنَّ النَّاقَةَ الْمَهْزُولَةَ الَّتِي لَا نِقْيَ لَهَا يُسْتَحَبُّ تَرْكُ نَحْرِهَا إِلَى أَنْ تَسْمَنَ. [2: 49]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1441)، «الصحيحة» (23).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري غير صحابيه، فقد روى له أبو داود والنسائي.
বাংলা অনুবাদ
সাহল বিন হানযালাহ আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই ‘উআইনা এবং আকরা‘রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু সাহায্য চান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন, তাদের জন্য অনুদান লিখে দিতে। মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে সীল মোহর মেরে দেন এবং সেটি তাদেরকে প্রদান করার নির্দেশ দেন। অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, এতে কী রয়েছে?” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যা লিখে দেওয়ার আদেশ করা, এতে তাই রয়েছে।” অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করেন এবং সেটি তাঁর পাগড়ীর সাথে বেঁধে নেন। আর আকরা‘, তিনি বলেন, আমি কি এমন চিঠি বহন করে নিয়ে যাবো, এটা তো ধোঁকার চিঠির মতো, আমি আদৌ জানিনা এতে কী রয়েছে?” তারপর মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাদের উভয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বর্ণনা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক প্রয়োজনে বের হলেন। অতঃপর তিনি অতিক্রম করলেন একটি উটের পাশ দিয়ে, যা মসজিদে নববীর দরজার পাশে দিনের প্রথম প্রহরে বাঁধা ছিল। তারপর তিনি দিনের শেষ ভাগে আবার সেখান দিয়ে অতিক্রম করেন, সেসময়ও উটটি সেই অবস্থাতেই ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এই উটের মালিক কোথায়?” অতঃপর তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা এসব চতুষ্পদ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করবে। সুস্থ অবস্থায় তোমরা এদের উপর আরোহন করবে এবং মোটা-তাজা অবস্থায় (জবেহ করে গোসত) ভক্ষন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন গোস্বা অবস্থায় বলেন: “নিশ্চয়ই যে ব্যক্তি মানুষের কাছে সাহায্য চায়, অথচ তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যা দিয়ে মানুষের থেকে অমুখাপেক্ষী থাকতে পারে, তবে সে ব্যক্তি (এর মাধ্যমে) জাহান্নামের অঙ্গার বৃদ্ধি করে নেয়। রাবী বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কী পরিমাণ সম্পদ থাকলে, একজন ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে অমুখাপেক্ষী থাকতে পারে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে।” এর দ্বারা তিনি সবসময় উদ্দেশ্য নিয়েছেন। তাঁর বাণী “সুস্থ অবস্থায় তোমরা এদের উপর আরোহন করবে।” এর মাঝে যে দলীল রয়েছে যে, দুর্বল, জীর্ণ-শীর্ণ উষ্ট্রী সুস্থ-সবল না হওয়া পর্যন্ত তাতে আরোহন করা থেকে বিরত থাকা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “মোটা-তাজা অবস্থায় (জবেহ করে গোসত) ভক্ষন করবে।” এতে দলীল রয়েছে যে, দুর্বল উট যার হাড্ডিতে মজ্জা নেই, সেটা মোটা-তাজা না হওয়া পর্যন্ত জবেহ না করা মুস্তাহাব।”
[1] মুসনাদ আহমাদ: ৪/১৮০, ১৮১; আবু দাউদ: ১৬২৯; তাবারানী, আল কাবীর: ৫৬২০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৪১।)
মূল আরবি
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ». أَخْبَرْنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ فِي عَقِبِهِ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ [ص:306] أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِهِ. [1: 2]
رقم طبعة با وزير = (547) و (547/*)
تحقيق الشيخ ناصر الدين الألباني: [تنبيه!! ] هذا الحديث فصله الشيخ الألباني جزئين لوجود إسنادين به: الجزء الأول: 547 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، ... مِنْ خَشَاشِ الْأَرْضِ» وقال عن هذا الجزء: صحيح - «الصحيحة» (28)، «الإرواء» (2182): ق. الجزء الثاني: [547/*] أَخْبَرْنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ فِي عَقِبِهِ، ... بِمِثْلِهِ وقال عن هذا الجزء: صحيح - المصدر نفسه: م. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [تنبيه!! ] هذا الحديث حكم عليه الشيخ شعيب بحكمين لوجود إسنادين به. الإسناد الأول: 546 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ بِحَلَبَ، ... مِنْ خَشَاشِ الْأَرْضِ» وقال عن هذا الجزء: إسناده صحيح على شرط الشيخين. عبد الأعلى: هو ابن عبد الأعلى البصري السامي. الإسناد الثاني: أَخْبَرْنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ فِي عَقِبِهِ، ... بِمِثْلِهِ وقال عن هذا الجزء: إسناده صحيح على شرطهما. - مدخل بيانات الشاملة -.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল কিন্তু তাকে খেতে দেয়নি আবার তাকে ছেড়েও দেয়নি যে, সে জমিনের কীট-প্রতঙ্গ খাবে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৩১৮; সহীহ মুসলিম: ২২৪২; আদাবুল মুফরাদ: ৩৭৯; দারেমী: ২/৩৩০; সুনান বাইহাকী: ৫/২১৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮।)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বের হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৩১৮; সহীহ মুসলিম: ২২৪২; মুসনাদ আহমাদ: ২/২৬১; ইবনু মাজাহ: ৪২৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৮৪; সুনান বাইহাকী: ৮/১৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮।)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ مَالِكٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى: يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ»
رقم طبعة با وزير = (548) [ص:308] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا رَوَى مَالِكٌ، عَنِ الْأَوْزَاعِيِّ إِلَّا هَذَا الْحَدِيثَ، وَرَوَى الْأَوْزَاعِيُّ، عَنْ مَالِكٍ أَرْبَعَةَ أَحَادِيثَ. [1: 2]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير إبراهيم بن المنذر الحزامي فمن رجال البخاري، معن بن عيسى: هو ابن يحيى الأشجعي، ثقة ثبت مأمون، وهو -فيما قاله أبو حاتم- أثبت أصحاب مالك وأتقنهم.
বাংলা অনুবাদ
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ সমস্ত বিষয়ে কোমলতা ভালবাসেন।”[ 1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “ইমাম মালিক আওযা‘ঈ থেকে কেবল এই একটি হাদীস বর্ণনা করেছেন আর ইমাম আওযা‘ঈ ইমাম মালিক থেকে চারটি হাদীস বর্ণনা করেছেন।”
[1] তাবারানী, আস সাগীর: ১/১৫৪; মুসনাদুশ শিহাব: ১০৬৩; মুসনাদ আহমাদ: ৬/৮৫; ইবনু মাজাহ: ৩৬৮৯; দারেমী: ২/৩২৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৪৬০; সহীহ মুসলিম: ২১৬৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩১৪; ইমাম বুখারী, আল আদাব: ৬০২৪; তিরমিযী: ২৭১০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৪৮।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ *، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلَالٍ، عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ». [1: 2]
رقم طبعة با وزير = (549)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 262). * [تَمِيمِ بْنِ سَلَمَةَ] قال الشيخ: هو السُّلَمي الكوفي الثقة، احتجَّ به مسلمٌ وغيرُه ومن طريقه أخرجه مسلمٌ (8/ 22)، والبخاريُّ في «الأدب المفرد» (463 و 464)، وأبو داود (4809) من طريق ابن أبي شيبة، وهذا في «المصَّنف» (8/ 510 / 5355)، وابن ماجه (3687)، والطبراني في «المعجم الكبير» (2/ 395 / 2449 - 2453) من طريق عنه. وتابعه سُلَمي آخرُ - لكنَّه مدنيٌّ - هو محمد بن إسماعيل، عن عبد الرحمن بن هلال به: أخرجه مسلم، وابن أبي شيبة (5358)، والطبراني (2454 و 2455)، وكذا أحمد (4/ 380) - ورواه من الوجه الأول - أيضا - (4/ 366). وللحديث طريق آخر عن جرير، لكنَّ إسناده واهٍ، وفي أوَّله زيادة خرَّجته - من أجلها - في «الضعيفة» (3676).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يحيى بن سعيد: هو القطان.
বাংলা অনুবাদ
জারীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, সে ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত।[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৬২; মুসলিম: ২৫৯২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১০; আদাবুল মুফরাদ: ৪৬৩; আবু দাউদ: ৪৮০৯; ইবনু মাজাহ: ৩৬৮৭; তাবারানী, আল কাবীর: ২৪৪৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২৬২।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرَ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حَفْصٍ الْأُبُلِّيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ». [1: 2]
رقم طبعة با وزير = (550)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الروض النضير» (36 و 764): م - عائشة.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو بكر بن عياش ثقة عابد إلا أنه لما كبر ساء حفظه، وكتابه صحيح، وباقي رجاله ثقات.
বাংলা অনুবাদ
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমলতার জন্য যা দেন, কঠোরতার জন্য তা দেন না।”[1]
[1] ইবনু মাজাহ: ৩৬৮৮; বাযযার: ১৯৬৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১২; মুসনাদ আহমাদ: ৪/৭৮; আদাবুল মুফরাদ: ৪৭২; আবু দাউদ: ৪৮০৭; দারেমী: ২/৩২৩; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৮; তাবারানী, আস সাগীর: ১/৮১; তাবারানী, আল কাবীর: ২২৭৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৩৬, ৭৬৪।)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْدُو إِلَى هَذِهِ [ص:311] التِّلَاعِ وَقَالَ لِي: «يَا عَائِشَةُ فَإِنَّ الرِّفْقَ، لَمْ يَكُنْ فِي شَيْءٍ قَطُّ إِلَّا زَانَهُ، وَلَا نُزِعَ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ» [1: 2]
رقم طبعة با وزير = (551)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (524)، «صحيح أبي داود» (2140).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، شريك النخعي وإن كان سَيِّئ الحفظ قد تابعه عليه غير واحد، كما سيأتي.
বাংলা অনুবাদ
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব উচ্চভূমি থেকে নিম্নভূমিতে ঝর্ণাধারা প্রবাহিত হওয়ার জায়গায় আসতেন। তিনি একবার আমাকে বলেন: “হে ‘আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহা), তুমি কোমলতা অবলম্বন করবে। কেননা কোমলতা কোন কিছুতে থাকলে, তা তাকে কেবল সুশোভিতই করে আর কোন কিছু থেকে কোমলতা উঠিয়ে নেওয়া হলে, সেটি তাকে কেবল ত্রুটিযুক্তই করে তুলে।”[1]
[1] আবু দাউদ: ২৪৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১০; মুসনাদ আহমাদ: ৬/৮৫; সহীহ মুসলিম: ২৫৯৪; আদাবুল মুফরাদ: ৪৬৯, ৪৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫২৪।)
মূল আরবি
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي أُمَيَّةَ بِطَرَسُوسَ، قَالَ: حَدَّثَنَا [ص:312] نُوحُ بْنُ حَبِيبٍ الْبَذَشِيُّ الْقُومِسِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا كَانَ الرِّفْقُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ قَطُّ إِلَّا شَانَهُ». [1: 89]
رقم طبعة با وزير = (552)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (4854/ التحقيق الثاني)، «الروض» (36).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير نوح بن حبيب، فقد روى له أبو داود والنسائي، وهو ثقة.
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোমলতা কোন কিছুতে থাকলে, তা তাকে কেবল সুশোভিতই করে আর কোন কিছুতে কঠোরতা থাকে, সেটি তাকে কেবল ত্রুটিযুক্তই করে তুলে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০১৪৫; আদাবুল মুফরাদ: ৬০১; তিরমিযী: ১৯৭৪; ইবনু মাজাহ: ৪১৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৯৬; বাযযার: ১৯৬৩; মাজমা্‘উয যাওয়াইদ: ৮/১৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ৪৮৫৪।)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ [ص:313] الرِّفْقَ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ». [3: 68]
رقم طبعة با وزير = (553)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (524): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. ابن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد الليثي.
বাংলা অনুবাদ
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ কোমলতা পছন্দ করেন। তিনি কোমলতার জন্য যা দেন, কঠোরতার বা অন্য কিছুর জন্যই তা দেন না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫২৪।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ شَيْءٍ، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللَّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمَرِ أُمَّتِي شَيْئًا، فَرَفَقَ بِهِمْ فَارْفُقْ بِهِ». [5: 12]
رقم طبعة با وزير = (554)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3456): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
বাংলা অনুবাদ
আব্দুর রহমান বিন শিমাসাহ বলেন, আমি একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার জন্য ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার এই ঘরে বলতে শুনেছি, তিনি বলেছেন: “হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোন বিষয়ে দায়িত্ব গ্রহণ করে, সে যদি তাদের উপর কঠোরতা আরোপ করে, তবে তুমি তার উপর কঠোরতা করো আর যে ব্যক্তি আমার উম্মতের কোন বিষয়ে দায়িত্ব গ্রহণ করে, সে যদি তাদের উপর কোমলতা আরোপ করে, তবে তুমি তার উপর কোমলতা আরোপ করো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৯৩; সহীহ মুসলিম: ১৮২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪৭১; সুনান বাইহাকী: ১০/১৩৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৪৫৬।)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ حَدَّثَهُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ: «لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ». [1: 63]
رقم طبعة با وزير = (555)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (4/ 50).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، الوليد بن قيس هو التجيبي المصري، ذكره المؤلف في "الثقات" 5/ 491، ووثقه العجلي ص 465، وروى عنه غير واحد، وباقي رجاله ثقات.
বাংলা অনুবাদ
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তুমি মু‘মিন ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না আর তোমার খাদ্য মুত্তাকী ছাড়া অন্য কেউ যেন না খায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮; তিরমিযী: ২৩৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৪; দারেমী: ২/১০৩; হাকিম: ৪/১২৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، عَنِ الْوَلِيدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصْحَبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ»
رقم طبعة با وزير = (556)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ماقبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر ما قبله.
বাংলা অনুবাদ
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তুমি মু‘মিন ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না আর তোমার খাদ্য মুত্তাকী ছাড়া অন্য কেউ যেন না খায়।[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮; তিরমিযী: ২৩৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৪; দারেমী: ২/১০৩; হাকিম: ৪/১২৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، [ص:316] عَنْ أَبِي ذَرٍّ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَا يَسْتَطِيعُ أَنْ يَعْمَلَ كَعَمَلِهِمْ؟، قَالَ: «إِنَّكَ يَا أَبَا ذَرٍّ مَعَ مَنْ أَحْبَبْتَ»، قَالَ: فَإِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «أَنْتَ يَا أَبَا ذَرٍّ مَعَ مَنْ أَحْبَبْتَ». [3: 65]
رقم طبعة با وزير = (557)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 50).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
বাংলা অনুবাদ
আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একজন ব্যক্তি একটি কওমকে ভালবাসেন, কিন্তু তিনি তাদের মতো আমল করতে পারেন না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি যাদের ভালবাসো, তাদের সাথেই থাকবে।” আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি যাদের ভালবাসো, তাদের সাথেই থাকবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৫৬; আবু দাউদ: ৫১২৬; দারেমী: ২/৩২১; আদাবুল মুফরাদ: ৩৫১; আত তায়ালিসী: ৫৩; সহীহ মুসলিম: ২৬৪০; সহীহ আল বুখারী: ৬১৬৯; বাযযার: ৩৫৯৬; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৮০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فقَالَ: [ص:317] يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟، قَالَ: «الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ». [3: 65]
رقم طبعة با وزير = (558)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (200): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير مسدد، فمن رجال البخاري.
বাংলা অনুবাদ
আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার কী অভিমত এমন ব্যক্তির ব্যাপারে, যিনি একটি কওমকে ভালবাসেন, কিন্তু তিনি এখনও তাদের মতো আমল করতে পারেন না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “একজন ব্যক্তি তাদের সাথেই থাকবে, যাদের সে ভালবাসে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৪০৫; মুসলিম: ২৬৪১; সহীহ আল বুখারীখ: ৬১৭০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৭৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ২০০।)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَازِلًا بِالْجِعْرَانَةِ، بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، وَمَعَهُ بِلَالٌ، فَأَتَى [ص:318] رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَجُلٌ أَعْرَابِيٌّ، فقَالَ: أَلَا تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي؟، فقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْشِرْ»، فقَالَ لَهُ الْأَعْرَابِيُّ: لَقَدْ أَكْثَرْتَ عَلَيَّ مِنَ الْبُشْرَى، قَالَ: فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي مُوسَى وَبِلَالٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ، فقَالَ: «إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى، فَاقْبَلَا أَنْتُمَا» فَقَالَا: قَبْلِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ فِيهِ مَاءٌ ثُمَّ، قَالَ لَهُمَا: «اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا أَوْ نُحُورِكُمَا» فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلَا مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَادَتْنَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ: أَنْ أَفْضِلَا لِأُمِّكُمَا فِي إِنَائِكُمَا، فَأَفْضَلَا لَهَا مِنْهُ طَائِفَةً. [5: 9]
رقم طبعة با وزير = (559)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (4328)، م (7/ 169).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو كريب هو محمد بن العلاء، وأبو أسامة هو حماد بن أسامة.
বাংলা অনুবাদ
আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মক্কা ও মদীনার মাঝে জি‘রানাহ নামক জায়গায় অবতরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ও ছিলেন। এমন সময় একজন বেদুঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন: “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি বাস্তবায়ন করবেন না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি শুভ সংবাদ গ্রহণ করো।” তখন বেদুঈন বলেন: “আপনি আমাকে অনেক শুভ সংবাদ দিয়েছেন।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন গোস্বা হয়ে আবু মুসা ও বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুমা এর কাছে আসেন এবং তাঁদের বলেন: “এই ব্যক্তি শুভ সংবাদ প্রত্যাখ্যান করেছে, তোমরা তা গ্রহণ করো।” ফলে তাঁরা গ্রহণ করেন এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা গ্রহণ করলাম।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি ভর্তি একটি পেয়ালা আনতে বললেন তারপর তাদের দুইজনকে বললেন: “তোমরা দুইজন এখান থেকে পান করো এবং তোমাদের মুখে বা গলদেশে তা ঢেলে দাও।” ফলে তাঁরা পেয়ালা গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের যা আদেশ করেছিলেন, তা তাঁরা প্রতিপালন করেন। এই সময় উম্মু সালামাহ পর্দার অন্তরাল থেকে আমাদের ডেকে বলেন, “পাত্রে তোমাদের মায়ের জন্য কিছু অবশিষ্ট রাখিও।” ফলে তাঁরা তাঁর জন্য কিছু পানি অবশিষ্ট রেখে দেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৪৩২৮, ১৯৬; সহীহ মুসলিম: ২৪৯৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৫৯।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ بِدَرْبِ الرُّومِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْبَرَكَةُ مَعَ أَكَابِرِكُمْ»
رقم طبعة با وزير = (560) [ص:320] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمْ يُحَدِّثِ ابْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ بِخُرَاسَانَ إِنَّمَا حَدَّثَ بِهِ بِدَرْبِ الرُّومِ، فَسَمِعَ مِنْهُ أَهْلُ الشَّامِ، وَلَيْسَ هَذَا الْحَدِيثُ فِي كُتُبِ ابْنِ الْمُبَارَكِ مَرْفُوعًا. [1: 2]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1778).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمرو بن عثمان: هو ابن سعيد بن كثير القرشي، وثقه النسائي وأبو داود والمؤلف ومسلمة بن القاسم، وقال أبو حاتم صدوق. ومن فوقه من رجال الشيخين وقد صرح الوليد بن مسلم بالتحديث.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বারাকাহ তোমাদের আকাবির (প্রবীণ) লোকদের সাথে রয়েছে।”[1] .
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “এই হাদীসটি আব্দুল্লাহ বিন মুবারক খুরাসানে বর্ণনা করেননি, তিনি এটি বর্ণনা করেছেন রোমের দারব নামক জায়গায়। সেখান তাঁর থেকে শামবাসী হাদীসটি শ্রবণ করেন। হাদীসটি মারফু‘ সূত্রে আব্দুল্লাহ বিন মুবারকের কিতাবে বর্ণিত হয়নি।”
[1] তারীখু খতীব আল বাগদাদী: ১১/১৬৫; মুসনাদুশ শিহাব: ৩৬; হাকিম: ১/৬২: আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/১৭১, ১৭২; তাবারানী: ৭৮৯৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৭৮।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ حَيْوَةَ بْنَ شُرَيْحٍ، يَقُولُ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ غَيْلَانَ: أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ». [1: 2]
رقم طبعة با وزير = (561)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر الحديث رقم (555). تنبيه!! رقم (555) = (554) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وقد تقدم برقم (554) و (555).
বাংলা অনুবাদ
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন: “তুমি মু‘মিন ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না আর তোমার খাদ্য যেন মুত্তাকী ছাড়া অন্য কেউ না খায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮; তিরমিযী: ২৩৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৪; দারেমী: ২/১০৩; হাকিম: ৪/১২৮। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৫০।)
