সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ৫৭: হাদিস ১,১২১-১,১৪০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْمُنْذِرِ النَّيْسَابُورِيُّ بِمَكَّةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ الْفَرَّاءُ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْوَلِيدِ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَمَسُّ ذَكَرَهُ وَهُوَ فِي الصَّلَاةِ، قَالَ: «لَا بَأْسَ بِهِ، إِنَّهُ لَبَعْضُ جَسَدِكَ». [1: 23]
رقم طبعة با وزير = (1118)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» - أيضا -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي. وانظر (1119).
বাংলা অনুবাদ
তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি সালাতরত অবস্থায় তার লজ্জাস্থান স্পর্শ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এতে কোন দোষ নেই। এটা তোমার শরীরের একটি অঙ্গ বিশেষ।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৫; আবূ দাঊদ: ১৮২; তিরমিযী: ৮৫; দারাকুতনী: ১/১৪৯; ইবনুল জারুদ: ২১; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৭৫; সুনান বাইহাকী: ১/১৩৪; আত তায়ালিসী: ১/৫৭; মুসনাদ আহমাদ: ৪/২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬।)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا جَدِّي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: بَنَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسْجِدَ الْمَدِينَةِ فَكَانَ يَقُولُ: «قَدِّمُوا الْيَمَامِي مِنَ الطِّينِ، فَإِنَّهُ مِنْ أَحْسَنِكُمْ* لَهُ مَسًّا» * [1: 23]
رقم طبعة با وزير = (1119) [ص:405] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: خَبَرُ طَلْقِ بْنِ عَلِيٍّ الَّذِي ذَكَرْنَاهُ خَبَرٌ مَنْسُوخٌ، لِأَنَّ طَلْقَ بْنَ عَلِيٍّ كَانَ قُدُومُهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ سَنَةٍ مِنْ سِنِيِّ الْهِجْرَةِ، حَيْثُ كَانَ الْمُسْلِمُونَ يَبْنُونَ مَسْجِدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، وَقَدْ رَوَى أَبُو هُرَيْرَةَ إِيجَابَ الْوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ، عَلَى حَسَبِ مَا ذَكَرْنَاهُ قَبْلُ وَأَبُو هُرَيْرَةَ أَسْلَمَ سَنَةَ سَبْعٍ مِنَ الْهِجْرَةِ، فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ خَبَرَ أَبِي هُرَيْرَةَ كَانَ بَعْدَ خَبَرِ طَلْقِ بْنِ عَلِيٍّ بِسَبْعِ سِنِينَ.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [أَحْسَنِكُمْ] قال الشيخ: في الأصل: (أحكم) والتصحيح من «الموارد» (303). * قال الشيخ: إسناده صحيح، وهو إسناد حديث البضعة الذي قبله، والحديث الَّذي بعده. وأخرجه البيهقي (1/ 135)، والطبراني في «المعجم الكبير» (8/ 399 / 8242) - من طريق ملازم ... به -، والدارقطني (1/ 148 - 149) - من طريق محمد بن جابر -، عن قيس بن طلق ... به نحوه. وعزاه الحافظ للمؤلف بلفظ الدارقطني! فَوَهِمَ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
বাংলা অনুবাদ
তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মদীনার মসজিদে নববীর নির্মাণ কাজ করেছি। তিনি বলেন, “তোমরা ইয়ামামার এই ব্যক্তিকে মাটির কাছে যেতে দাও, কেননা সে তোমাদের মাঝে সবচেয়ে বেশি সুন্দরভাবে মাটি মিশ্রিত করতে পারে।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের উল্লেখিত তলক বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসটি মানসুখ। কেননা তলক বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুর মদীনায় আগমন হয়েছিল হিজরী প্রথম বছরে, যখন মুসলিমরা মদীনায় মসজিদে নববী নির্মাণ করছিলেন। অপরদিকে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু লজ্জাস্থান স্পর্শ করলে ওযূ করা আবশ্যক মর্মে হাদীস বর্ণনা করেছেন, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু সপ্তম হিজরীতে ইসলাম গ্রহণ করেন। কাজেই এটা প্রমাণ করে যে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসটি তালক রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের অন্তত সাত বছর পরের।”
[1] তাবারানী কাবীর: ৮২৪২; দারাকুতনী: ১/১৪৮; বাইহাকী: ১/১৩৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ২/৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১১৯।)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ الْحَنَفِيُّ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجْنَا سِتَّةً وَفْدًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَمْسَةٌ مِنْ بَنِي حَنِيفَةَ وَرَجُلٌ مِنْ بَنِي ضُبَيْعَةَ بْنِ رَبِيعَةَ، حَتَّى قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ، وَأَخْبَرْنَاهُ أَنَّ بِأَرْضِنَا بَيْعَةً لَنَا، وَاسْتَوْهَبْنَاهُ مِنْ فَضْلِ طُهُورِهِ، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ [ص:406] وَتَمَضْمَضَ، وَصَبَّ لَنَا فِي إِدَاوَةٍ، ثُمَّ قَالَ: «اذْهَبُوا بِهَذَا الْمَاءِ، فَإِذَا قَدِمْتُمْ بَلَدَكُمْ، فَاكْسِرُوا بِيعَتَكُمْ، ثُمَّ انْضَحُوا مَكَانَهَا مِنْ هَذَا الْمَاءِ، وَاتَّخِذُوا مَكَانَهَا مَسْجِدًا»، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، الْبَلَدُ بَعِيدٌ، وَالْمَاءُ يَنْشَفُ، قَالَ: «فَأَمِدُّوهُ مِنَ الْمَاءِ، فَإِنَّهُ لَا يَزِيدُهُ إِلَّا طِيبًا». فَخَرَجْنَا فَتَشَاحَحْنَا عَلَى حَمْلِ الْإِدَاوَةِ، أَيُّنَا يَحْمِلُهَا، فَجَعَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَوْبًا لِكُلِّ رَجُلٍ مِنَّا يَوْمًا وَلَيْلَةً، فَخَرَجْنَا بِهَا حَتَّى قَدِمْنَا بَلَدَنَا فَعَمِلْنَا الَّذِي أَمَرَنَا، وَرَاهِبُ ذَلِكَ الْقَوْمِ رَجُلٌ مِنْ طَيِّئٍ، فَنَادَيْنَا بِالصَّلَاةِ، فَقَالَ الرَّاهِبُ: دَعْوَةُ حَقٍّ، ثُمَّ هَرَبَ فَلَمْ يُرَ بَعْد. [1: 23]
رقم طبعة با وزير = (1120) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ طَلْقَ بْنَ عَلِيٍّ رَجَعَ إِلَى بَلَدِهِ بَعْدَ الْقِدْمَةِ الَّتِي ذَكَرْنَا وَقْتَهَا، ثُمَّ لَا يُعْلَمُ لَهُ رُجُوعٌ إِلَى الْمَدِينَةِ بَعْدَ ذَلِكَ. فَمَنِ ادَّعَى رُجُوعَهُ بَعْدَ ذَلِكَ، فَعَلَيْهِ أَنْ يَأْتِيَ بِسُنَّةٍ مُصَرِّحَةٍ، وَلَا سَبِيلَ لَهُ إِلَى ذَلِكَ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2582)، وانظر التعليق المتقدم.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وتقدم مختصراً برقم (1119).
বাংলা অনুবাদ
তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা বানু হানীফ গোত্রের পাঁচজন এবং এবং বানু যুবাইআহ বিন রাবী‘আহ গোত্রের একজন প্রতিনিধি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে যাওয়ার জন্য বের হই, আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে পৌঁছে তাঁর হাতে বাই‘আত গ্রহণ করি এবং সালাত আদায় করি। আমরা তাঁকে জানাই যে, আমাদের এলাকায় আমাদের একটি গীর্জা রয়েছে। আমরা তাঁর কাছে তাঁর পবিত্রতা অর্জনের পর অবশিষ্ট পানি হাদিয়া চাইলে তিনি পানি আনতে বলেন, অতঃপর তা দিয়ে তিনি ওযূ করেন, কুলি করেন এবং অবশিষ্ট পানি আমাদের জন্য একটি পাত্রে ঢেলে দেন। তারপর তিনি বলেন, “তোমরা এই পানি নিয়ে যাও। যখন তোমরা তোমাদের দেশে যাবে, তখন তোমরা তোমদের গীর্জা ভেঙ্গে ফেলবে, তারপর তোমরা সেই জায়গায় এই পানি ছিটিয়ে দিবে এবং সেখানে একটি মাসজিদ তৈরি করবে।” আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, “আমাদের দেশ তো অনেক দূরে, এই পানি তো শুকিয়ে যাবে।” জবাবে তিনি বলেন, “তোমরা এই পানির সাথে অন্য পানির সহযোগিতা নিবে। কেননা এতে এই পানির পবিত্রতা বরং আরো বৃদ্ধিই পাবে।” অতঃপর আমরা বের হলাম এবং আমাদের মাঝে কে এই পানির পাত্র বহন করবে তা নিয়ে আমরা নিজেরা প্রতিযোগিতায় লিপ্ত হলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সবাইকে এক দিন এক রাত সময়ব্যাপী তা বহন করার জন্য পালা বন্টন করে দিলেন। এভাবে আমরা বের হলাম এমনকি আমরা আমাদের দেশে পৌঁছলাম এবং তিনি আমাদের যে আদেশ করেছিলেন, তা প্রতিপালন করলাম। আমাদের এই সম্প্রদায়ের জন্য তই গোত্রের একজন পাদ্রী ছিল। আমরা সালাতের আযান দিলাম, তখন পাদ্রী বললো, “এটি হক আহবান”, তারপর সে পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে আর দেখা য়ায়নি ।“[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, তলক বিন আলী এই আগমনের পর, যেই আগমনের সময় আমরা উল্লেখ করলাম, তিনি তাঁর দেশে ফিরে যান, তারপর তিনি আবার মদীনায় এসেছেন, এটা জানা যায় না। কাজেই যে ব্যক্তি দাবী করবে যে, তিনি এরপর আবার মদীনায় এসেছিলেন, তবে তার জন্য আবশ্যক হলো এই মর্মে সুস্পষ্ট হাদীস নিয়ে আসা। আর এমন হাদীস নিয়ে আসার কোন উপায় নেই।”
[1] আত তাবারানী: ৮২৪১; নাসাঈ: ২/৩৮-৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৫; আবূ দাঊদ: ১৮২; তিরমিযী: ৮৫; দারাকুতনী: ১/১৪৯; ইবনুল জারুদ: ২১; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৭৫; সুনান বাইহাকী: ১/১৩৪; আত তায়ালিসী: ১/৫৭; মুসনাদ আহমাদ: ৪/২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৮২।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، [ص:407] عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟، قَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ»، قَالَ: أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟، قَالَ «نَعَمْ»، قَالَ: أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ؟، قَالَ: «لَا». [3: 65]
رقم طبعة با وزير = (1121)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (118): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح خلا بشر بن معاذ العقدي وهو صدوق، أبو عوانة: هو الوضاح بن عبد الله اليشكري، وهو في صحيح ابن خزيمة برقم (31).
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করো, আর চাইলে ওযূ করবে না।” সে আবারো প্রশ্ন করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সে বললো, “আমি কি উট বসার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১; মুসনাদ আহমাদ: ৫/৯৮; সহীহ মুসলিম: ৩৬০; সুনান বাইহাকী: ১/১৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৭০; তাবারানী: ১৮৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْإِبِلِ، وَلَا نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْغَنَمِ». [1: 100]
رقم طبعة با وزير = (1122)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح كسابقه.
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উটের গোশত খেলে ওযূ করার নির্দেশ দিয়েছেন আর মেষের গোশত খেয়ে ওযূ না করার নির্দেশ দিয়েছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৬-৪৭; মুসনাদ আহমাদ: ৫/১০২; আত তাবারানী: ১৮৬৫; সহীহ মুসলিম: ৩৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ثَوْرِ بْنَ عِكْرِمَةَ بْنِ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ سُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَبَاتِ الْغَنَمِ، فَرَخَّصَ فِيهَا، وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَبَاتِ الْإِبِلِ فَنَهَى عَنْهَا، وَسُئِلَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْغَنَمِ، فَقَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ». [1: 100]
رقم طبعة با وزير = (1123) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو ثَوْرِ بْنُ عِكْرِمَةَ بْنِ جَابِرِ بْنِ سَمُرَةَ اسْمُهُ: جَعْفَرٌ، وَكُنْيَةُ أَبِيهِ: أَبُو ثَوْرٍ، فَجَعْفَرُ بْنُ أَبِي ثَوْرٍ هُوَ: أَبُو ثَوْرِ بْنُ عِكْرِمَةَ بْنِ جَابِرِ بْنِ سَمُرَةَ رَوَى عَنْهُ عُثْمَانُ بْنُ [ص:409] عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، وَأَشْعَثُ بْنُ أَبِي الشَّعْثَاءِ، وَسِمَاكُ بْنُ حَرْبٍ، فَمَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ تَوَهَّمَ أَنَّهُمَا رَجُلَانِ مَجْهُولَانِ، فَتَفَهَّمُوا رَحِمَكُمُ اللَّهُ كَيْلَا تُغَالِطُوا فِيهِ.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, মেষ রাত্রি যাপন করার জায়গায় সালাত আদায় করা প্রসঙ্গে, অতঃপর তিনি তাতে অনুমতি দেন। অতঃপর তাঁকে জিজ্ঞেস করা হয়, উট রাত্রি যাপন করার জায়গায় সালাত আদায় করা প্রসঙ্গে, অতঃপর তিনি তা নিষেধ করেন। তারপর তাঁকে জিজ্ঞেস করা হয়, মেষের গোশত খেয়ে ওযূ করা প্রসঙ্গে, জবাবে তিনি বলেন, “তুমি যদি চাও, তবে ওযূ করো, আর যদি তুমি চাও, তাহলে ওযূ করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ সাওর বিন ইকরামা বিন জাবির বিন সামুরাহর নাম জা‘ফার, তার বাবার উপনাম আবূ সাওর। সুতরাং জা‘ফার বিন আবূ সাওর হলেন আবূ সাওর বিন ইকরামা বিন জাবির বিন সামুরাহ, তার কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন উসমান বিন আব্দুল্লাহ বিন মাওহাব, আশ‘আশ বিন আবূ শা‘সা‘ এবং সিমাক বিন হারব। যে ব্যক্তি হাদীস বিষয়ে মজবুত ইলম অর্জন করেননি, তিনি কোন কোন সময়ে এই বিষয়ে সংশয়ে পড়ে যান যে, হয়তো তারা দুইজন অজ্ঞাত ব্যক্তি। কাজেই তোমরা এটা ভালভাবে বুঝে নাও। আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। যাতে তোমরা ভ্রান্তিতে নিপতিত না হও।”
[1] যাওয়ায়েদে মুসনাদ আহমাদ: ৫/১০০; তায়ালিসী: ১/৫৭; তাবারানী: ১৮৬৩; ইবনুল জারুদ: ২৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৭০; সহীহ মুসলিম: ৩৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْإِبِلِ، وَلَا نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْغَنَمِ، وَأَنْ نُصَلِّيَ فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا نُصَلِّيَ فِي أَعْطَانِ الْإِبِلِ. [4: 1]
رقم طبعة با وزير = (1124)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উটের গোশত খেলে ওযূ করার নির্দেশ দিয়েছেন আর মেষের গোশত খেয়ে ওযূ না করার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদেরকে মেষ থাকার জায়গায় সালাত আদায় করতে অনুমতি দিয়েছেন আর উট থাকার জায়গায় সালাত না আদায় করার নির্দেশ দিয়েছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৬-৪৭; মুসনাদ আহমাদ: ৫/১০২; আত তাবারানী: ১৮৬৫; সহীহ মুসলিম: ৩৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَنُصَلِّي فِي أَعْطَانِ الْإِبِلِ؟، قَالَ: «لَا»، قِيلَ: أَنُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟، قَالَ: «نَعَمْ»، قِيلَ: أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟، قَالَ: «نَعَمْ»، قِيلَ: أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟، قَالَ: «لَا». [1: 110]
رقم طبعة با وزير = (1125) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي سُؤَالِ السَّائِلِ عَنِ الْوُضُوءِ [ص:411] مِنْ لُحُومِ الْإِبِلِ، وَعَنِ الصَّلَاةِ فِي أَعْطَانِهَا، وَتَفْرِيقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْجَوَابَيْنِ: أَرَى الْبَيَانَ أَنَّهُ أَرَادَ الْوُضُوءَ الْمَفْرُوضَ لِلصَّلَاةِ، دُونَ غَسْلِ الْيَدَيْنِ، وَلَوْ كَانَ ذَلِكَ غَسْلَ الْيَدَيْنِ مِنَ الْغَمْرِ لَاسْتَوَى فِيهِ لُحُومُ الْإِبِلِ وَالْغَنَمِ جَمِيعًا، وَقَدْ كَانَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا مَسَّتْهُ النَّارُ، وَبَقِيَ الْمُسْلِمُونَ عَلَيْهِ مُدَّةً، ثُمَّ نُسِخَ ذَلِكَ، وَبَقِيَ لُحُومُ الْإِبِلِ مُسْتَثْنًى مِنْ جُمْلَةِ مَا أُبِيحَ بَعْدَ الْحَظْرِ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (138)، «الإرواء» (118).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الله بن عبد الله الرازي: وثقه غير واحد من الأئمة، وقال النسائي: لا بأس به، روى له أصحاب السنن. وباقي رجال الإسناد على شرطهما.
বাংলা অনুবাদ
বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো, “আমরা কি উট থাকার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।” তাঁকে বলা হলো, “আমরা কি মেষ থাকার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” তাঁকে বলা হলো, “আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” তাঁকে আবার বলা হলো, “আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” জবাবে তিনি বলেন, “না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উটের গোশত খেয়ে ওযূ এবং উট থাকার জায়গায় সালাত আদায় করার ব্যাপারে প্রশ্নকারীর প্রশ্ন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্ত প্রশ্নের আলাদা আলাদা জবাব দানের মাঝে আমি মনে করি স্পষ্ট বর্ণনা রয়েছে যে, তিনি এর দ্বারা সালাতের ন্যায় ওযূ করা বুঝিয়েছেন; শুধু দুই হাত ধোয়া বুঝাননি, যদি ওযূ করা দ্বারা শুধু দুই হাত ধোয়া উদ্দেশ্য হতো, তবে এক্ষেত্রে মেষ ও উটের গোশত খাওয়া সমান হয়ে যেতো। আগুনে পাকানো জিনিস খেলে ওযূ না করার বিধানের উপর মুসলিমগণ দীর্ঘ দিন ছিলেন তারপর সে বিধান রহিত করা হয়, উল্লেখিত নিষেধের পর যে ওযূ না করার বৈধতা দেওয়া হয়, সেই সামগ্রীক বৈধতার বিধান থেকে উটের গোশত খাওয়ার বিধানটি পৃথক করা হয়।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫৯৬; মুসনাদ আহমাদ: ৪/৩০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৬; ইবনু মাজাহ: ৪৯৪; আবূ দাঊদ: ১৮৪; তিরমিযী: ৮১; ইবনু জারুদ, আল মুনতাকা: ২৬; সহীহ ইবনু খুযামাহ: ৩২; আত তায়ালিসী: ৭৩৫; সুনান বাইহাকী: ১/১৫৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ نَضَرٍ الْخَلْقَانِيُّ بِمَرْوَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى قِدْرٍ، فَانْتَشَلَ مِنْهَا عَظْمًا فَأَكَلَهُ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [4: 1]
رقم طبعة با وزير = (1126) [ص:413] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُ ابْنِ عَبَّاسٍ: فَأَكَلَهُ، أَرَادَ بِهِ: اللَّحْمَ الَّذِي عَلَى الْعَظْمِ لَا الْعَظْمَ نَفْسَهُ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (184): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير داود بن أبي هند، فمن رجال مسلم، وعكرمة من رجال البخاري.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এক হাড়ির পাশ দিয়ে অতিক্রম করেন অতঃপর তিনি সেখান থেকে একটি হাড্ডি উঠিয়ে নেন অতঃপর তিনি তা খান, তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “অতঃপর তিনি তা খান” এর দ্বারা উদ্দেশ্য হলো হাড়ের উপর যে মাংস আছে, তা খান; খোদ হাড্ডি খাননি।”
[1] মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯; তাহাবী: ১/৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: قُرِّبَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزٌ وَلَحْمٌ، فَأَكَلَهُ وَدَعَا بِوَضُوءٍ، ثُمَّ صَلَّى الظُّهْرَ، ثُمَّ دَعَا بِفَضْلِ طَعَامِهِ فَأَكَلَ، ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ
رقم طبعة با وزير = (1127)
1130 - ثُمَّ دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ، فَقَالَ: «هَلْ مِنْ شَيْءٍ؟ » فَلَمْ يَجِدُوا، فَقَالَ: «أَيْنَ شَاتُكُمُ الْوَالِدُ؟ » فَأَمَرَنِي بِهَا، فَاعْتَقَلْتُهَا فَحَلَبْتُ لَهُ، ثُمَّ صَنَعَ لَنَا طَعَامًا فَأَكَلْنَا، ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ
رقم طبعة با وزير = (1127)
1130 - ثُمَّ دَخَلْتُ مَعَ عُمَرَ، فَوَضَعْتُ جَفْنَةً فِيهَا خُبْزٌ وَلَحْمٌ، فَأَكَلْنَا، ثُمَّ صَلَّيْنَا قَبْلَ أَنْ نَتَوَضَّأَ. [4: 1] [ص:414] قَالَ: وَحَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ... مِثْلَهُ.
رقم طبعة با وزير = (1127)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (186).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বাংলা অনুবাদ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে রুটি ও গোশত পেশ করা হলো, অতঃপর তিনি খেলেন এবং ওযূর পানি আনতে বললেন তারপর তিনি যোহরের সালাত আদায় করলেন তারপর তিনি অবশিষ্ট খাবার আনতে বললেন অতঃপর তা খেলেন তারপর আসরের সালাত আদায় করলেন কিন্তু ওযূ করলেন না। তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সেখানে গমন করলে, তিনি বলেন, “কোন খাবার আছে কি?” অতঃপর তারা কোন খাবার পেলেন না। তখন তিনি বললেন, “তোমাদের বাচ্চাপ্রসবকারী মেষটি কোথায়?” তিনি আমাকে সেটা নিয়ে আসতে বললেন। ফলে আমি মেষটি ধরি অতঃপর তার দুধ দোহন করি। তারপর তিনি আমাদের জন্য খাবার প্রস্তুত করেন অতঃপর খাওয়া দাওয়া করি। তারপর তিনি (নতুন) ওযূ করার আগেই সালাত আদায় করেন। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সেখানে গমন করি এবং আমি তাঁর জন্য রুটি ও গোশত সহ একটি গামলা নিয়ে আসি। অতঃপর আমরা তা খাই তারপর আমরা ওযূ করার করার আগেই সালাত আদায় করি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইবনুল মুনকাদিরের সূত্রে জাবির থেকে আমাদেরকে মা‘মারও অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ৩/৩২২; আবূ দাঊদ: ১৯১; সুনান বাইহাকী: ১/১৫৬; তিরমিযী: ৮০; ইবনু মাজাহ: ৪৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; আবূ দাঊদ আত তায়ালিসী: ১৬৭; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ مِنْ كَتِفٍ أَوْ قَالَ: «تَعَرَّقَ مِنْ ضِلَعٍ» ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. [5: 20]
رقم طبعة با وزير = (1128)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب، وأيوب: هو ابن أبي تميمة السختياني.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কাঁধের গোশত –অথবা পাজরের হাড়ের গোশত- খান, তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; মুসনাদ আহমাদ: ১/২৭২; সহীহ মুসলিম: ৩৫৯; তাহাবী: ১/৬৪; মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৩৯; তাহাবী: ১/৬৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ لَحْمٍ، وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ، ثُمَّ قَامُوا إِلَى الصَّفِّ وَلَمْ يَتَوَضَّؤُوا»
رقم طبعة با وزير = (1129)
1132 - قَالَ جَابِرٌ: «ثُمَّ شَهِدْتُ أَبَا بَكْرٍ أَكَلَ طَعَامًا، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ
رقم طبعة با وزير = (1129)
1132 - ثُمَّ شَهِدْتُ عُمَرَ أَكَلَ مِنْ جَفْنَةٍ، ثُمَّ قَامَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [4: 1]
رقم طبعة با وزير = (1129)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (186).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু গোশত খান, তারপর তাঁরা সালাতের কাঁতারে দাঁড়িয়ে যান কিন্তু তাঁরা ওযূ করেননি।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি খাবার খেয়ে তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি একটা গামলা থেকে খাবার খেয়ে তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ [ص:416] عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفًا فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» [1: 100]
رقم طبعة با وزير = (1130)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بكر بن خلف وثقه أبو حاتم، والمؤلف، وسلمة بن القاسم، وابن خلفون، وقال ابن معين: صدوق، وعلق له البخاري، وروى له أبو داود وابن ماجة، وباقي رجاله على شرطهما.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কাঁধের গোশত খেয়ে তারপর সালাত আদায় করেন কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২২৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০; তাহাবী: ১/৬৪; মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ [ص:417] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ». [1: 100]
رقم طبعة با وزير = (1131) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا خَبَرٌ مُخْتَصَرٌ مِنْ حَدِيثٍ طَوِيلٍ، اخْتَصَرَهُ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ مُتَوَهِّمًا لِنَسْخِ إِيجَابِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ مُطْلَقًا، وَإِنَّمَا هُوَ نَسْخٌ لِإِيجَابِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ، خَلَا لَحْمِ الْجَزُورِ فَقَطْ.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (187).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح خلا موسى بن سهل الرملي وهو ثقة، وعبد الله: هو ابن المبارك.
বাংলা অনুবাদ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি বিষয়ের মাঝে সর্বশেষ বিষয় ছিল আগুনে পাকানো কোন কিছু খেলে ওযূ না করা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি একটি দীর্ঘ হাদীসের সংক্ষিপ্ত রুপ, যা শু‘আইব বিন আবূ হামযা সংক্ষেপে বর্ণনা করেছেন এই সংশয়াবিষ্ট হয়ে যে হাদীসটি হয়তো সাধারণভাবে আগুনে পাকানো জিনিস খেলে ওযূ করার বিধানকে রহিতকারী। বস্তুত এটি শুধুমাত্র উট ব্যতীত অন্যান্য সমস্ত আগুনে পাকানো জিনিস খেলে ওযূ ওয়াজিব হওয়ার বিধানকে রহিতকারী।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪৩; আবূ দাঊদ: ১৯২; নাসাঈ: ১/১০৮; ইবনুল জারুদ: ২৪; তাহাবী: ১/৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৭।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَلْقَمَةَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ الْمَدِينِيُّ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتِ النَّارُ، ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ» [1: 100]
رقم طبعة با وزير = (1132)
1135 - «ثُمَّ رَأَيْتُ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [أَبَا بَكْرٍ] أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتْهُ النَّارُ، ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ [1: 100]
رقم طبعة با وزير = (1132)
1135 - ثُمَّ رَأَيْتُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرَ أَكَلَ طَعَامًا مِمَّا مَسَّتْهُ النَّارُ، ثُمَّ صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ». [1: 100]
رقم طبعة با وزير = (1132)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1127). تنبيه!! رقم (1127) = (1130) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وانظر (1130).
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন, তারপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পর উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি আগুনে পাকানো খাবার খেয়েছেন, তারপর ওযূ করার পূর্বেই সালাত আদায় করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩২২; আবূ দাঊদ: ১৯১; সুনান বাইহাকী: ১/১৫৬; তিরমিযী: ৮০; ইবনু মাজাহ: ৪৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; আবূ দাঊদ আত তায়ালিসী: ১৬৭; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ *، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ لَحْمٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا، ثُمَّ قَامُوا إِلَى الْعَصْرِ وَلَمْ يَتَوَضَّؤُوا» [5: 20]
رقم طبعة با وزير = (1133)
1136 - قَالَ جَابِرٌ: «ثُمَّ شَهِدْتُ أَبَا بَكْرٍأَكَلَ طَعَامًا، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ [5: 20]
رقم طبعة با وزير = (1133)
1136 - ثُمَّ شَهِدْتُ عُمَرَ أَكَلَ مِنْ جَفْنَةٍ، ثُمَّ قَامَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [5: 20]
رقم طبعة با وزير = (1133)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. * [مَعْمَرٍ] قال الشيخ: في الأصل: (منعم).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وهو مكرر (1132).
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু গোশত খান, তারপর তাঁরা আসরের সালাতের জন্য দাঁড়িয়ে যান কিন্তু তাঁরা ওযূ করেননি।” জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি খাবার খেয়েছেন তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি। তারপর আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি একটা গামলা থেকে খাবার খেয়েছেন তারপর সালাতে দাঁড়ান কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:419] الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «دَعَتِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَاةٍ، فَأَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ عَادَ إِلَى بَقِيَّتِهَا فَأَكَلُوا، فَحَضَرَتِ الْعَصْرُ، فَلَمْ يَتَوَضَّأْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [1: 100]
رقم طبعة با وزير = (1134)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، محمد بن عبد الرحمن الطُّفَاوي من شيوخ الإمام أحمد، وثقه ابن المديني، وقال أبو حاتم: صدوق إلا أنه يهم أحياناً، وقال ابن معين: لا بأس به، وقال أبو زرعة: منكر الحديث، وأورد له ابن عدي عدة أحاديث وقال: أنه لا بأس به، وأخرج له البخاري ثلاثة أحاديث، ليس فيها شيء مما استنكره ابن عدي كما في «مقدمة فتح الباري» ص440، وباقي رجاله ثقات.
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি মেষের গোসতের জন্য দাওয়াত দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীগণ তা খান। অতঃপর আসরের সালাতের সময় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেন তারপর বাকী খাবার আনতে বলেন অতঃপর তা খান, তারপর আসরের সালাতের সময় হয়, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (নতুন করে) ওযূ করেননি।”[1]
[1] আত তায়ালিসী: ১৬৭০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৪।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، قَالَ: فَبَسَطَتْ لَهُ عِنْدَ ظِلِّ صَوْرٍ، وَرَشَّتْ بِالْمَاءِ حَوْلَهُ، وَذَبَحَتْ شَاةً، فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ قَالَ تَحْتَ الصَّوْرِ، فَلَمَّا اسْتَيْقَظَ تَوَضَّأَ ثُمَّ صَلَّى الظُّهْرَ، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ، فَضَلَتْ عِنْدَنَا فَضْلَةٌ مِنْ طَعَامٍ، فَهَلْ لَكَ فِيهَا؟، قَالَ: «نَعَمْ»، فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ [ص:420] صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ. [4: 1]
رقم طبعة با وزير = (1135)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، والد وهب -وهو جرير بن حازم- في روايته عن قتادة ضعف، وهذا ليس منها، وانظر ما قبله.
বাংলা অনুবাদ
জাবির জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারী এক নারীর বাড়িতে আসেন। রাবী বলেন, “অতঃপর সেই নারী কয়েকটি খেজুর গাছের নিচে তাঁর জন্য বিছানা বিছিয়ে দেন, তার চতুষ্পার্শ্বে পানি ছিটিয়ে দেন এবং তাঁর জন্য একটি মেষ জবাই করেন। অতঃপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি খেজুর গাছগুলোর নিচে কাওলূলাহ (বিশ্রাম) করেন। অতঃপর যখন তিনি সজাগ হন, তখন তিনি ওযূ করেন তারপর যোহরের সালাত আদায় করেন। তখন সেই নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কাছে আরো কিছু খাবার উদ্বৃত্ত আছে, আপনি তা খাবেন কি?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, (নিয়ে আসুন)।” তারপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর (নতুন করে) ওযূ করার আগেই সালাত আদায় করেন।”[1]
[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৫।)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «دَعَتْنَا امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ وَذَبَحَتْ شَاةً، وَصَنَعَتْ طَعَامًا، وَرَشَّتْ لَنَا صَوْرًا، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّهُورِ، فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى، ثُمَّ أَتَيْنَا بِفُضُولِ الطَّعَامِ فَأَكَلَهُ، وَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَتَوَضَّأْ» [4: 1]
رقم طبعة با وزير = (1136)
1139 - وَدَخَلْنَا عَلَى أَبِي بَكْرٍ، فَدَعَا بِطَعَامٍ فَلَمْ يَجِدْهُ، فَقَالَ: «أَيْنَ شَاتُكُمُ الَّتِي وَلَدَتْ؟ »، قَالَتْ: هِيَ ذِهِ، فَدَعَا بِهَا فَحَلَبَهَا بِيَدِهِ، ثُمَّ صَنَعُوا لِبَأً، فَأَكَلَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ [4: 1]
رقم طبعة با وزير = (1136)
1139 - وَتَعَشَّيْتُ مَعَ عُمَرَ، فَأُتِيَ بِقَصْعَتَيْنِ، فَوُضِعَتْ وَاحِدَةٌ بَيْنَ يَدَيْهِ وَالْأُخْرَى بَيْنَ يَدَيِ الْقَوْمِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. [4: 1]
رقم طبعة با وزير = (1136) [ص:421] قَالَ أَبُو حَاتِمٍ: الصَّوْرُ: مُجْتَمِعُ النَّخْلِ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1127). تنبيه!! رقم (1127) = (1130) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، بشر بن معاذ العَقَدي صدوق، وباقي رجاله رجال الشيخين.
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী এক নারী আমাদের দাওয়াত দেন, তিনি একটি মেষ জবেহ করেন খাবার প্রস্তুত করেন, তিনি আমাদের জন্য জোটবদ্ধ কয়েকটি খেজুর গাছে পানি ছিটা দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর পানি আনতে বলেন। অতঃপর তিনি ওযূ করেন তারপর সালাত আদায় করেন। তারপর আমরা অতিরিক্ত খাওয়ার জন্য আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তা খান, তারপর সালাত আদায় করেন কিন্তু তিনি নতুন করে ওযূ করেননি। রাবী বলেন, “একবার আমরা আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যাই, তিনি খাবার আনতে বলেন, কিন্তু কোন খাবার পেলেন না। তখন তিনি বললেন, “তোমাদের বাচ্চাদানকারী মেষটি কোথায়?” আহলিয়া জবাব দিলেন, “সেটা, এই তো এখানে।” তিনি সেটাকে আনতে বললেন, অতঃপর সেটি নিজ হাতে তার শাল দুধ দোহন করেন। তারপর তিনি তা পান করেন এবং সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।” রাবী বলেন, “আরেকবার আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে রাতের খাবার খাই। তাঁকে দুটি খাবারের পাত্র দেওয়া হলো; একটি তাঁর সামনে রাখা হলো আরেকটি লোকজনের সামনে। তারপর তিনি সালাত আদায় করেন কিন্তু তিনি ওযূ করেননি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “الصَّوْر অর্থ জোটবদ্ধ খেজুর গাছ।”
[1] মুসনাদ আহমাদ: ৩/৩২২; আবূ দাঊদ: ১৯১; সুনান বাইহাকী: ১/১৫৬; তিরমিযী: ৮০; ইবনু মাজাহ: ৪৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; আবূ দাঊদ আত তায়ালিসী: ১৬৭; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৬।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ». [5: 20]
رقم طبعة با وزير = (1137)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق انظر (1126). تنبيه!! رقم (1126) = (1129) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو مروان العثماني: هو محمد بن عثمان، قال الحافظ في "التقريب": صدوق يخطئ، وعبد العزيز هو الدراوَرْدي.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের কাঁধের গোশত খেয়েছেন তারপর সালাত আদায় করেছেন কিন্তু ওযূ করেননি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২৫৩; মুসনাদ আহমাদ: ১/২২৭; ইবনু জারুদ: ২২; সহীহ ইবনু খুযাইমাহ: ৪০; তাহাবী: ১/৬৪; মুসনাদ আহমাদ: ১/২৫৪; সহীহ বুখারী: ৫৪০৫; তাবারানী: ১১৫০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৭; আবূ দাউদ: ১৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)
