Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 1,298
সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
বর্ণনাকারী
সা‘দ বিন আয়িয (রাঃ)
আরবি
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا خَرَجَ إِلَى الْعِيدَيْنِ سَلَكَ عَلَى دَارَىْ سَعِيدِ بْنِ أَبِي الْعَاصِ ثُمَّ عَلَى أَصْحَابِ الْفَسَاطِيطِ ثُمَّ انْصَرَفَ فِي الطَّرِيقِ الأُخْرَى طَرِيقِ بَنِي زُرَيْقٍ ثُمَّ يَخْرُجُ عَلَى دَارِ عَمَّارِ بْنِ يَاسِرٍ وَدَارِ أَبِي هُرَيْرَةَ إِلَى الْبَلاَطِ .
বাংলা অনুবাদ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন দু’ ঈদের সলাতের জন্য বের হতেন, তখন সাঈদ বিন আবুল আস (রাঃ)-এর ঘরের নিকট দিয়ে আসহাবে ফাসাতীত-এর দিক থেকে ঈদগাহে যেতেন। ফেরার পথে তিনি বনূ যরাইহকের পথ ধরে, আম্মার বিন ইয়াসির ও আবূ হুরায়রা (রাঃ)-এর ঘরের সম্মুখ দিয়ে বালাত নামক স্থানের দিকে আসতেন। [১২৯৮]
