Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 1,413
সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
বর্ণনাকারী
আনাস বিন মালিক (রাঃ)
আরবি
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا رُزَيْقٌ أَبُو عَبْدِ اللَّهِ الأَلْهَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " صَلاَةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلاَةٍ وَصَلاَتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلاَةً وَصَلاَتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِمِائَةِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلاَةٍ " .
বাংলা অনুবাদ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোন ব্যক্তির নিজ ঘরে এক ওয়াক্ত সালাত পড়ার নেকী এক ওয়াক্ত সলাতেরই সমান, তার পাড়ার বা গোত্রের মাসজিদে তার এক সালাত পঁচিশ সলাতের সমতুল্য, জুমুআহ মাসজিদে তার এক সালাত পাঁচ শত সলাতের সমান। মাসজিদুল আকসায় তার এক সালাত পঞ্চাশ হাজার সলাতের সমতুল্য, আমার মাসজিদে তার এক সালাত পঞ্চাশ হাজার সলাতের সমতুল্য এবং মাসজিদুল হারামে তার এক সালাত এক লাখ সলাতের সমতুল্য। [১৪১৩]
