Sunan Ibn Majah

সুনান ইবনে মাজাহ: হাদিস 2,170

ব্যবসা-বাণিজ্য

হাদিস 2,170

বর্ণনাকারী

আবু সাইদ আল খুদরি (রাঃ)

আরবি

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ ‏.‏ زَادَ سَهْلٌ قَالَ سُفْيَانُ الْمُلاَمَسَةُ أَنْ يَلْمِسَ الرَّجُلُ الشَّىْءَ بِيَدِهِ وَلاَ يَرَاهُ وَالْمُنَابَذَةُ أَنْ يَقُولَ أَلْقِ إِلَىَّ مَا مَعَكَ وَأُلْقِي إِلَيْكَ مَا مَعِي ‏.‏

বাংলা অনুবাদ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুনাবাযা ও মুলামাসা পদ্ধতির ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছেন। অধস্তন রাবি সাহলের বর্ণনায় আরও আছে যে, সুফিয়ান বলেছেন, ‘মুলামাসা’ এই যে, “ক্রেতা পন্য হাত দিয়ে স্পর্শ করলেই তা ক্রয় করা বাধ্যতামুলক হয়ে যায়, সে তা সচক্ষে না দেখলেও”। আর মুনাবাযা হল এরূপ বলা যে, “তোমার হাতের বস্তু আমার দিকে নিক্ষেপ করো এবং আমি আমার হাতের বস্তু তোমার দিকে নিক্ষেপ করবো।” (এভাবে ক্রয় বিক্রয় অনুষ্ঠান)। [২১৭০]