Sunan Ibn Majah

সুনান ইবনে মাজাহ: হাদিস 2,291

ব্যবসা-বাণিজ্য

হাদিস 2,291

বর্ণনাকারী

জাবির বিন আবদুল্লাহ (রাঃ)

আরবি

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً وَوَلَدًا وَإِنَّ أَبِي يُرِيدُ أَنْ يَجْتَاحَ مَالِي فَقَالَ ‏ "‏ أَنْتَ وَمَالُكَ لأَبِيكَ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

এক ব্যক্তি বললো, ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমার সম্পদও আছে, সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তুমি ও তোমার সম্পদ সবই তোমার পিতার। [২২৯১]