Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 2,530
দাসমুক্তি
বর্ণনাকারী
আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ)
আরবি
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ، عَنْ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ جَدِّهِ، عُمَيْرٍ - وَهُوَ مَوْلَى ابْنِ مَسْعُودٍ - أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ لَهُ يَا عُمَيْرُ إِنِّي أُعْتِقُكَ عِتْقًا هَنِيئًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ غُلاَمًا وَلَمْ يُسَمِّ مَالَهُ فَالْمَالُ لَهُ " . فَأَخْبِرْنِي مَا مَالُكَ . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ عَنْ إِسْحَقَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ لِجَدِّي فَذَكَرَ نَحْوَهُ
বাংলা অনুবাদ
আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) তাকে বললেন , হে উমাইর ! আমি তোমাকে সন্তোষের সাথে আযাদ করতে চাই। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি তার এমন গোলাম আযাদ করল যে গোলাম নিজ মালের বিষয় উল্লেখ করেনি , তাহলে উক্ত মাল তারই (অর্থাৎ আযাদকারীর) অতএব আমাকে বলো , তোমার কী মাল আছে? [উপরোক্ত হাদীসে মোট ২ টি সানাদের ১ টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলো] ৩/২৫৩০ (১) . আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) আমার দাদা (উমায়র) -কে বললেন , .........পূর্বোক্ত হাদীসের অনুরূপ। [২৫৩০] তাহকীক আলবানী; দঈফ।
