Sunan Ibn Majah

সুনান ইবনে মাজাহ: হাদিস 385

পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

হাদিস 385

বর্ণনাকারী

আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)

আরবি

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الْحَجَّاجِ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاِبْنِ مَسْعُودٍ لَيْلَةَ الْجِنِّ ‏"‏ مَعَكَ مَاءٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ إِلاَّ نَبِيذًا فِي سَطِيحَةٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ صُبَّ عَلَىَّ ‏"‏ ‏.‏ قَالَ فَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضَّأَ بِهِ ‏.‏

বাংলা অনুবাদ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিন মাসঊদ (রাঃ)-কে লাইলাতুল জিন্ন-এ বলেন, তোমার সাথে পানি আছে কি? তিনি বলেন, না, তবে একটি পাত্রে নাবীয আছে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র। আমাকে তা ঢেলে দাও। রাবী বলেন, আমি তাঁকে নাবীয ঢেলে দেই এবং তিনি তা দিয়ে উযু করেন। [৩৮৩]