Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 390
পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
বর্ণনাকারী
আর-রুবায়‘ বিনতু মুআব্বিয (রাঃ)
আরবি
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ أَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ بِمِيضَأَةٍ فَقَالَ " اسْكُبِي " . فَسَكَبْتُ فَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَأَخَذَ مَاءً جَدِيدًا فَمَسَحَ بِهِ رَأْسَهُ مُقَدَّمَهُ وَمُؤَخَّرَهُ وَغَسَلَ قَدَمَيْهِ ثَلاَثًا ثَلاَثًا .
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য উযুর পানি নিয়ে এলাম। তিনি বলেন, পানি ঢালতে থাকো। আমি পানি ঢাললাম। তিনি তাঁর মুখমন্ডল ও দু’ হাতের কনুই পর্যন্ত ধৌত করলেন। তিনি পুনরায় পানি নিয়ে তা দিয়ে তাঁর মাথা সম্মুখ ও পেছনভাগসহ মাসহ করলেন এবং তাঁর উভয় পা তিনবার করে ধৌত করেন। [৩৮৮] তাহকীক আলবানীঃ (আরবি)....... কথাটি ছাড়া হাসান।
