Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 420
পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
বর্ণনাকারী
উবাই বিন কা’ব (রাঃ)
আরবি
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ قَعْنَبٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَرَادَةَ الشَّيْبَانِيُّ، عَنْ زَيْدِ بْنِ الْحَوَارِيِّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً فَقَالَ " هَذَا وَظِيفَةُ الْوُضُوءِ " . أَوْ قَالَ " وُضُوءٌ مَنْ لَمْ يَتَوَضَّأْهُ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً " . ثُمَّ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ قَالَ " هَذَا وُضُوءٌ مَنْ تَوَضَّأَهُ أَعْطَاهُ اللَّهُ كِفْلَيْنِ مِنَ الأَجْرِ " . ثُمَّ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا فَقَالَ " هَذَا وُضُوئِي وَوُضُوءُ الْمُرْسَلِينَ مِنْ قَبْلِي " .
বাংলা অনুবাদ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানি নিয়ে ডাকলেন এবং উযুর অঙ্গসমূহ একবার করে ধৌত করলেন, অতঃপর বলেন, এটা হচ্ছে উযুর আবশ্যকীয় রূপ অথবা তিনি বলেন, এটা হলো সেই ব্যক্তির উযু যে উযু করেনি এবং যা ব্যতীত আল্লাহ তার সলাত কবুল করবেন না। অতঃপর তিনি উযুর অঙ্গগুলো দু’বার করে ধৌত করে বলেন, এটা এমন উযু, যে ব্যক্তি এভাবে উযু করবে আল্লাহ তাঁকে দ্বিগুণ পুরস্কার দিবেন। অতঃপর তিনি উযুর অঙ্গগুলো তিনবার করে ধৌত করেন এবং বলেন, এটা হল আমার উযু এবং আমার পূর্ববর্তী নবী রসুলগণের উযু। [৪১৮]
