Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 506
পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
বর্ণনাকারী
সাহল বিন হুনায়ফ (রাঃ)
আরবি
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً فَأُكْثِرُ مِنْهُ الاِغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ " إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي قَالَ " إِنَّمَا يَكْفِيكَ كَفٌّ مِنْ مَاءٍ تَنْضِحُ بِهِ مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَ " .
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমার প্রচুর মযী নির্গত হতো, তাই বহুবার গোসল করতাম। আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এতে তোমার জন্য উযুই যথেষ্ট। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল, তা আমার কাপড়ে লেগে গেলে কি করতে হবে? তিনি বলেন, তোমার কাপড়ের যে অংশে তা লাগে দেখবে সেই অংশ এক আজলা পানি দিয়ে ধৌত করাই তোমার জন্য যথেষ্ট। [৫০৪]
