সুনান ইবনে মাজাহ
পানীয় ও পানপাত্র
হাদিস 3,371
আমার বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে উপদেশ দিয়েছেন : শরাব পান করো না, কারণ তা সমস্ত পাপাচারের প্রসূতি। [৩৩৭১] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,372
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সাবধান ! শরাব পরিহার করো। কারণ শরাবের পাপ অন্যান্য পাপাচারকে আওতাভুক্ত করে নেয়, যেমন তার গাছ (আংঙ্গুর গাছ) অন্যান্য গাছের উপর বিস্তারিত...
হাদিস 3,373
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করলো, সে তা থেকে তওবা না করলে, আখেরাতে তা পান করতে পারবে না। [৩৩৭৩] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,374
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করে, সে আখেরাতে তা পান করতে পারবে না। [৩৩৭৪] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,375
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শরাবখোর (পাপের ক্ষেত্রে) মূর্তিপূজকের সমতুল্য। [৩৩৭৫] তাহকীক আলবানীঃ হাসান।
হাদিস 3,376
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ শরাব পানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। [৩৩৭৬] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,377
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি শরাব পান করে এবং মাতাল হয়, চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে।...
হাদিস 3,378
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শরাব এ দুটি গাছ থেকে তৈরী হয়ঃ খেজুর গাছ ও আংগুর গাছ। [৩৩৭৮] তাহকীক আলবানীঃ সহিহ।
হাদিস 3,379
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গম থেকে শরাব হয়, বার্লি থেকে শরাব হয়, আংগুর থেকে শরাব হয়, খেজুর থেকে শরাব হয় এবং মধু থেকে শরাব হয়। [৩৩৭৯]...
হাদিস 3,380
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শরাবের উপর দশভাবে অভিসম্পাত করা হয়েছেঃ স্বয়ং শরাব (অভিশপ্ত), শরাব উৎপাদক, যে তা উৎপাদন করায়, তার বিক্রেতা, তার ক্রেতা, তার বহনকারী, তা...
হাদিস 3,381
রাসূলুল্লাহ দশভাবে শরাবের উপর অভিশম্পাত করেছেনঃ শরাব প্রস্তুতকারী, তা উৎপাদনকারী, যে তা উৎপাদন করায়, যার জন্য তা উৎপাদন করা হয়, তা বহনকারী, যার জন্য তা বহন করা হয়,...
হাদিস 3,382
যখন সূদ সম্পর্কিত সূরা বাকারার শেষ আয়াতগুলো নাযিল হয়, তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাইরে বের হয়ে আসেন এবং শরাবের ব্যবসাও নিষিদ্ধ (হারাম) ঘোষণা করেন। [৩৩৮২] তাহকীক...
হাদিস 3,383
সামুরা (রাঃ) শরাব বিক্রয় করেন এ কথা উমার (রাঃ) জানতে পেরে বললেন, আল্লাহ সামুরাকে ধ্বংস করুনঃ সে কি জানে না যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ "আল্লাহ...
হাদিস 3,384
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এমন কোন রাত এবং দিন অতিবাহিত হবে না, যখন আমার উম্মাতের কতক লোক শরাবের ভিন্ন নামকরণ করে তা পান করবে না। [৩৩৮৪]...
হাদিস 3,385
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মতের কতক লোক শরাবের ভিন্নতর নাম রেখে তা পান করবে। [৩৩৮৫] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,386
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ নেশা উদ্রেককর প্রতিটি পানীয় হারাম। [৩৩৮৬] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,387
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রতিটি নেশা উদ্রেককর জিনিস হারাম। [৩৩৮৭] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,388
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ প্রতিটি নেশা উদ্রেককর জিনিস হারাম। [৩৩৮৮] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,389
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ প্রতিটি নেশা উদ্রেককর জিনিস প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য হারাম। [৩৩৮৯] তাহকীক আলবানীঃ দুর্বল।
হাদিস 3,390
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রতিটি নেশা উদ্রেককর জিনিস শরাবের অন্তর্ভুক্ত এবং যে কোন শরাবই হারাম। [৩৩৯০] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,391
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নেশা সৃষ্টকারী প্রতিটি জিনিস হারাম। [৩৩৯১] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,392
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে কোন নেশা উদ্রেককর জিনিস হারাম। আর যে জিনিসের অধিক পরিমাণ নেশা সৃষ্টি করে তার সামান্য পরিমাণও হারাম। [৩৩৯২] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,393
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে জিনিসের অধিক পরিমান নেশা উদ্রেক করে, তার সামান্য পরিমানও হারাম। [৩৩৯৩] তাহকীক আলবানীঃ হাসান সহীহ।
হাদিস 3,394
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে জিনিসের অধিক পরিমান নেশা সৃষ্টি করে, তার সামান্য পরিমানও হারাম। [৩৩৯৪] তাহকীক আলবানীঃ হাসান সহীহ।
হাদিস 3,395
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খেজুর ও আংগুর একত্রে ভিজিয়ে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন এবং পাকা খেজুর ও কাঁচা খেজুর একত্রে মিশিয়ে নাবীয তৈরী করতেও নিষেধ করেছেন।...
হাদিস 3,396
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কাঁচা খেজুর ও শুকনা খেজুর একত্রে ভিজিয়ে নাবীয তৈরী করো না, তবে এর প্রতিটি পৃথকভাবে ভিজিয়ে নাবীয তৈরী করতে পার। [৩৩৯৬]...
হাদিস 3,397
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেনঃ কাঁচা খেজুর ও পাকা খেজুর একত্রে মিশাবে না এবং খেজুর ও আঙ্গুরও একত্রে মিশাবে না। তবে এর প্রতিটি পৃথকভাবে...
হাদিস 3,398
আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য একটি পাত্রে নাবীয বানাতাম। আমরা এক মুঠো খেজুর অথবা এক মুঠো আংগুর তুলে নিয়ে পাত্রের মধ্যে ছেড়ে দিতাম, অতঃপর তাতে পানি...
হাদিস 3,399
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য নাবীয তৈরি করা হতো এবং তিনি তা ঐদিন অথবা পরের দিন সকাল অথবা তৃতীয় দিন পর্যন্ত পান করতেন। পান করার পর এর...
হাদিস 3,400
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য একটি পাথরের পাত্রে নাবীয তৈরী করা হত। [৩৪০০] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,401
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাঠের পাত্রে, তৈলাক্ত পাত্রে, কদুর খোলের পাত্রে ও মাটির সবুজ পাত্রে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন। তিনি আরও বলেনঃ সমগ্র নেশা সৃষ্টিকর জিনিস...
হাদিস 3,402
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তৈলাক্ত পাত্রে ও কদুর খোলে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন। [৩৪০২] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,403
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাটির সবুজ পাত্রে, কদুর খোলে ও কাঠের পাত্রে পান করতে নিষেধ করেছেন। [৩৪০৩] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,404
রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কদুর খোল ও মাটির সবুজ পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। [৩৪০৪] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,405
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমি তোমাদেরকে কতগুলো পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তাতে নাবীয তৈরী করতে পারো এবং সমস্ত নেশা উদ্রেককারী জিনিস পরিহার করো।...
হাদিস 3,406
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমি কতকগুলো পাত্রে নাবীয তৈরী করতে তোমাদের নিষেধ করেছিলাম। জেনে রাখো! পাত্র কোনো জিনিসকে হারাম করে না। তবে সকল নেশাকর দ্রব্যই হারাম।...
হাদিস 3,407
তোমাদের মধ্যে কোন মহিলা কি প্রতি বছর তার কোরবানির পশুর চামড়া দিয়ে একটি মশক বানাতে সক্ষম নয়? তিনি পুনরায় বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাটির কলসে এবং...
হাদিস 3,408
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাটির কলসে নাবীয বানাতে নিষেধ করেছেন। [৩৪০৮] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,409
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট মাটির কলসে প্রস্তুত নাবীয নিয়ে আসা হলো, যাতে মাদকতা সৃষ্টি হয়েছিলো। তিনি বলেন, কলসটা ঐ দেয়ালের ওপর নিক্ষেপ করো। কারণ তা...
হাদিস 3,410
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা খাদ্য ও পানীয় পাত্র ঢেকে রাখো, মশকের মুখ বন্ধ করো, প্রদীপ নিভিয়ে দাও (শয়নকালে) ঘরের দরজা বন্ধ করো। কারণ, শয়তান (মুখবন্ধ)...
হাদিস 3,411
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাত্র ঢেকে রাখতে, মশকের মুখ বন্ধ করতে এবং খালি পাত্র উপুড় করে রাখতে আমাদের নির্দেশ দিয়েছেন। [৩৪১১] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,412
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য রাতের বেলা তিনটি পাত্র রাখতাম এবং তিনটিই ঢেকে রাখতাম। একটি তাঁর পবিত্রতা অর্জনের জন্য, একটি তাঁর মিসওয়াকের জন্য, একটি তাঁর পান...
হাদিস 3,413
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি রুপার পাত্রে পান করে, সে নিজের পেটে গড় গড় করে জাহান্নামের আগুন ঢালে। [৩৪১৩] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,414
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোনা ও রুপার পাত্রে পান করতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ তা দুনিয়াতে তাদের (কাফিরদের) জন্য এবং তোমাদের জন্য আখেরাতে। [৩৪১৪] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,415
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি রুপার পাত্রে পান করে, সে নিজের পেটে গড় গড় করে জাহান্নামের আগুন ঢালে। [৩৪১৫] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,416
তিনি তিন নিঃশ্বাসে পানি পান করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন নিঃশ্বাসে পানি পান করতেন। [৩৪১৬] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,417
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানি পান করলেন এবং পানের সময় দু’বার নিঃশ্বাস নিলেন। [৩৪১৭] তাহকীক আলবানীঃ দুর্বল।
হাদিস 3,418
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশকের মুখ উল্টিয়ে তাতে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন। [৩৪১৮] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,419
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশকের মুখ উল্টিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর এ নিষেধাজ্ঞার পর এক ব্যক্তি রাতের বেলা উঠে পাত্রের...
হাদিস 3,420
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। [৩৪২০] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,421
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। [৩৪২১] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,422
আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে যমযমের পানি পরিবেশন করলাম। তিনি দাঁড়ানো অবস্থায় তা পান করলেন। শা’বী (রঃ) বলেন, আমি এ হাদীস ইকরিমার নিকট বর্ণনা করলে, তিনি...
হাদিস 3,423
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার নিকট এলেন। নিকটেই পানির মশক ঝুলানো ছিল। তিনি দাঁড়ানো অবস্থায় তা থেকে পান করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মুখ লাগানো...
হাদিস 3,424
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়ানো অবস্থায় পানি পান করতে নিষেধ করেছেন। [৩৪২৪] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,425
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য পানি মিশ্রিত দুধ আনা হলো। তাঁর ডান পাশে ছিল এক বেদুইন এবং বাম পাশে ছিলেন আবূ বকর (রাঃ)। তিনি তা থেকে পান...
হাদিস 3,426
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য দুধ দেওয়া হলো। তাঁর ডান দিকে ছিলেন বিন আব্বাস (রাঃ) ও বাম দিকে ছিলেন খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ)। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি...
হাদিস 3,427
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ পানীয় দ্রব্য পানকালে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে। নিঃশ্বাস নেয়ার প্রয়োজন হলে সে মুখ থেকে পাত্র সরিয়ে নিবে, অতঃপর...
হাদিস 3,428
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানপাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। [৩৪২৮] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,429
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানপাত্রে ফুঁ দিতে নিষেধ করেছেন। [৩৪২৯] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,430
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনও পানীয় দ্রব্যে ফুঁ দিতেন না। [৩৪৩০] তাহকীক আলবানীঃ দুর্বল।
হাদিস 3,431
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে উপুড় হয়ে (পাত্রের মধ্যে মুখ ডুবিয়ে) পানি পান করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে এক হাতের আঁজলা ভরে পানি পান করতেও নিষেধ করেছেন...
হাদিস 3,432
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক আনসার সাহাবীর নিকট গেলেন। তখন তিনি নিজের বাগানে পানি দিচ্ছিলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেনঃ তোমার নিকট মশকের বাসি পানি...
হাদিস 3,433
আমরা একটি পানির চৌবাচ্চা অতিক্রমকালে তা থেকে মুখ লাগিয়ে পানি পান করছিলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা মুখ লাগিয়ে পানি পান করো না, বরং তোমাদের হাতগুলো...
হাদিস 3,434
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লোকেদের পানীয় পরিবেশনকারী সবশেষে পান করবে। [৩৪৩৪] তাহকীক আলবানীঃ সহীহ।
হাদিস 3,435
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একটি কাঁচের গ্লাস ছিল। তিনি তাতে পানীয় দ্রব্য পান করতেন। [৩৪৩৫] তাহকীক আলবানীঃ দুর্বল।
