Sahih Muslim
সহীহ মুসলিম: হাদিস 130
ঈমান
বর্ণনাকারী
আবূ হুরায়রাহ (রাঃ)
আরবি
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِي وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِي النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ " .
বাংলা অনুবাদ
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দু’টো স্বভাব মানুষের মাঝে রয়েছে, যা কুফ্র বলে গণ্য বংশের প্রতি কটাক্ষ করা [৩৮] এবং মৃত ব্যক্তির জন্য উচ্চৈঃস্বরে বিলাপ করা। [৩৯] (ই.ফা. ১৩১; ই.সে. ১৩৫)
