Sahih Muslim
সহীহ মুসলিম: হাদিস 1,921
জুমু’আ
বর্ণনাকারী
আবূ হুরায়রাহ্ (রাঃ)
আরবি
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي، هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا " .
বাংলা অনুবাদ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমাদের কেউ যখন জুমু‘আর সলাত আদায় করে, তখন সে যেন তার পরে চার রাক‘আত (সুন্নাত) সলাত আদায় করে। (ই.ফা. ১৯০৬, ই.সে. ১৯১৩)
