Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 4,500

জিহাদ ও এর নীতিমালা

হাদিস 4,500

বর্ণনাকারী

ইবনু শিহাব (রহঃ)

আরবি

عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي الْحَدِيثِ وَكَانَ قَيْصَرُ لَمَّا كَشَفَ اللَّهُ عَنْهُ جُنُودَ فَارِسَ مَشَى مِنْ حِمْصَ إِلَى إِيلِيَاءَ شُكْرًا لِمَا أَبْلاَهُ اللَّهُ ‏.‏ وَقَالَ فِي الْحَدِيثِ ‏"‏ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ إِثْمَ الْيَرِيسِيِّينَ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ بِدَاعِيَةِ الإِسْلاَمِ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

এ একই সূত্রে উল্লিখিত হাদীস বর্ণনা করেছেন। কিন্তু এ হাদীসে বাড়িয়ে বর্ণনা করেছেন, “যখন আল্লাহ তা’আলা রোম সম্রাট (কায়সার) দ্বারা পারস্যের সেনাদলকে পরাজিত করলেন, তখন তিনি এ বিজয়ের জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ‘হিম্স’ থেকে ‘ঈলিয়া’ (বাইতুল মুকাদ্দাস) পর্যন্ত পায়ে হেঁটে যান আর তিনি তাঁর হাদীসে “এ পত্র মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তাঁর রসূলের পক্ষ হতে” এবং (আরবি) শব্দের পরিবর্তে (আরবি) শব্দ বলেছেন। আর তিনি (আরবি) শব্দের পরিবর্তে (আরবি) শব্দ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৪৫৭, ই.সে. ৪৪৫৯)