Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 4,701

প্রশাসন ও নেতৃত্ব

হাদিস 4,701

বর্ণনাকারী

জাবির (রাঃ)

আরবি

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ فَبَايَعْنَاهُ وَعُمَرُ آخِذٌ بِيَدِهِ تَحْتَ الشَّجَرَةِ وَهِيَ سَمُرَةٌ ‏.‏ وَقَالَ بَايَعْنَاهُ عَلَى أَلاَ نَفِرَّ ‏.‏ وَلَمْ نُبَايِعْهُ عَلَى الْمَوْتِ

বাংলা অনুবাদ

তিনি বলেন, হুদাইবিয়ার দিন আমরা ছিলাম চৌদ্দশ’, আমরা তাঁর (রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর) হাতে বাই’আত হলাম। আর ‘উমার (রাঃ) তাঁর হাত ধরে (বাই’আত গ্রহন করেছিলেন) সামুরা নামক গাছের তলে এবং তিনি বলেছেন, আমরা এ মর্মে তাঁর হাতে বাই’আত হলাম যে, আমরা পলায়ন করবো না। কিন্তু “আমরা মৃত্যুবরণ করবো” এ শপথ গ্রহন করি নি। (ই.ফা. ৪৬৫৪, ই.সে. ৪৬৫৬)