Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 516

তাহারাত (পবিত্রতা)

হাদিস 516

বর্ণনাকারী

মুগীরাহ্‌ ইবনু শু’বাহ (রাঃ)

আরবি

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَشْعَثَ، عَنِ الأَسْوَدِ بْنِ هِلاَلٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ بَيْنَا أَنَا مَعَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ إِذْ نَزَلَ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ مِنْ إِدَاوَةٍ كَانَتْ مَعِي فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, এক রাতে রসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ছিলাম। হঠাৎ তিনি এক স্থানে থেকে হাজাত পূরণ করলেন। এরপর ফিরে এলেন এবং আমার কাছে রাখা একটি বদনা থেকে আমি তাঁর দিকেও পানি ঢেলে দিলাম। তিনি ওযূ করলেন এরপর তাঁর উভয় মোজার উপর মাসাহ করলেন। (ই.ফা. ৫১৯, ই.সে. ৫৩৫)