Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 5,499

শিষ্টাচার

হাদিস 5,499

বর্ণনাকারী

ইবনু ‘আব্বাস (রাঃ)

আরবি

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لِعَمْرٍو - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتْ جُوَيْرِيَةُ اسْمُهَا بَرَّةَ فَحَوَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْمَهَا جُوَيْرِيَةَ وَكَانَ يَكْرَهُ أَنْ يُقَالَ خَرَجَ مِنْ عِنْدِ بَرَّةَ ‏.‏ وَفِي حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ عَنْ كُرَيْبٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, (উম্মুল মু’মিনীন) ‘জুওয়াইরিয়াহ্‌’ (রাঃ) এর আসল নাম ছিল ‘বার্‌রাহ’ (পুণ্যবতী) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নাম পরিবর্তন করে রাখলেন ‘জুওয়াইরিইয়াহ (স্নেহময়ী কিশোরী)। কেননা ‘বার্‌রাহ’ (পুণ্যবতী) এর নিকট হতে বের হয়ে এসেছেন- এমন বাক্য তিনি পছন্দ করতেন না। ইবনু আবূ ‘উমার (রাঃ) এর হাদিসে কুরায়ব (রহঃ) সূত্রে --- এর স্থানে ---- বর্ণিত হয়েছে। (ই. ফা. ৫৪২১, ই. সে. ৫৪৪৩)