Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 7,116

জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা

হাদিস 7,116

বর্ণনাকারী

আবূ তাল্‌হাহ্‌ (রাঃ)

বাংলা অনুবাদ

তিনি বলেন, বদর যুদ্ধের দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন কাফিরদের উপরি বিজয়ী হলেন, তখন তিনি বিশের অধিক কুরায়শ নেতৃবৃন্দ। অপর হাদীসে রাওহ (রাঃ) বলেন, চব্বিশ জন কুরায়শ নেতৃবৃন্দ সম্বন্ধে আদেশ দিলেন। তারপর তাদের লাশ বাদ্র প্রান্তে এক নোংরা আবর্জনাপূর্ণ কুয়ায় নিক্ষেপ করা হলো। অতঃপর তিনি আনাস (রাঃ) হতে বর্ণিত সাবিত-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬০, ই.সে. ৭০১৮)