Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 7,117

জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা

হাদিস 7,117

বর্ণনাকারী

‘আয়িশাহ্ (রাঃ)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ কিয়ামাতের দিন যার হিসাব (কষাকেষিভাবে) করা হবে তার শাস্তি নিশ্চিত। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ তা‘আলা কি বলেননি : (আরবি) “তার হিসাব-নিকাশ সহজেই নেয়া হবে”। এ কথা শুনে তিনি বললেনঃএ তো হিসাব নয় বরং এটা তো কেবল নামে মাত্র পেশ করা। কারণ কিয়ামাতের দিন যার হিসাব (কঠিনভাবে) নেয়া হবে তার শাস্তি নিশ্চিত। (ই.ফা. ৬৯৬১, ই.সে. ৭০১৯)