Sahih Muslim
সহীহ মুসলিম: হাদিস 7,119
জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা
বর্ণনাকারী
‘আয়িশাহ্ (রাঃ)-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
বাংলা অনুবাদ
তিনি বলেন, যারই হিসাব (কঠিনভাবে) নেয়া হবে তার ধ্বংস অনিবার্য। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ কি সহজ হিসাবের কথা বলেননি? তিনি বললেন, এ তো কেবল নামে মাত্র পেশ করা। কারণ যার হিসাবে কষাকষি করা হবে সে ধ্বংস হয়ে যাবে। (ই.ফা. ৬৯৬৩, ই.সে. ৭০২১)
