Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 7,126

জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা

হাদিস 7,126

বর্ণনাকারী

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি, আল্লাহ যখন কোন গোত্রকে শাস্তি দেয়ার ইচ্ছা করেন তখন এ শাস্তি ঐ গোত্রে অবস্থিত প্রত্যেকের উপরই নিপতিত হয়। অতঃপর কিয়ামাতের দিন (তাদের প্রত্যেককে) নিজ নিজ ‘আমালের উপর পুনরুত্থিত করা হবে। (ই.ফা. ৬৯৭০, ই.সে. ৭০২৮)