সহীহ মুসলিম

হিবাত (দান)

হাদিস 4,055 তিনি বলেন, আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর পথে দান করি। কিন্তু সে ব্যক্তি (যাকে দেয়া হয়েছিল) ঘোড়াটির সঠিক দেখাশুনা না করে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে। আমার ধারণা হলো,... হাদিস 4,056 উক্ত সানাদে বর্ণনা করেন। তবে এতে তিনি অতিরিক্ত বলেছেন যে, তুমি তা ক্রয় করতে যাবে না, যদিও এক দিরহামের বিনিময়ে সে তোমাকে তা দিয়ে দেয়। (ই.ফা. ৪০১৯, ই.সে.... হাদিস 4,057 তিনি একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল গরীব। তাই তিনি তা... হাদিস 4,058 যায়দ ইবনু আসলাম (রহঃ)- এর সূত্রে উক্ত হাদীস বর্ণনা করেন। তবে মালিক ও রাওহ (রহঃ)- এর হাদীস পরিপূর্ণ ও বেশী নির্ভরযোগ্য। (ই.ফা. ৪০২১, ই.সে. ৪০২০) হাদিস 4,059 উমার ইবনু খাত্তাব (রাঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি দেখলেন তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করতে চাইলেন এবং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া... হাদিস 4,060 তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে উক্ত হাদীসটি মালিক (রহঃ)- এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪০২৩, ই.সে. ৪০২২) হাদিস 4,061 উমার (রাঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া... হাদিস 4,062 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে... হাদিস 4,063 তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনু ‘আলী ইবনু হুসায়ন (রহঃ)- কে উক্ত সানাদে এরূপ বলতে শুনেছি। (ই.ফা. ৪০২৬, ই.সে. ৪০২৫) হাদিস 4,064 মুহাম্মাদ ইবনু ফাতিমাহ্ বিনতু রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উক্ত সানাদে হাদীসটি তাঁদের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪০২৭, ই.সে. ৪০২৬) হাদিস 4,065 তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছি যে, নিশ্চয় এটাই ঐ ব্যক্তির উদাহরণ, যে দান করে তা ফিরিয়ে আনে, তাহলো সেই কুকুরের মতো, যে... হাদিস 4,066 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ স্বীয় দান প্রত্যর্পণকারী নিজ বমি পুনরায় ভক্ষণকারীর ন্যায়। (ই.ফা. ৪০২৯, ই.সে. ৪০২৮) হাদিস 4,067 কাতাদাহ (রহঃ)- এর সূত্রে এ সানাদে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪০৩০, ই.সে. ৪০২৯) হাদিস 4,068 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নিজের দান প্রত্যর্পণকারী ব্যক্তি কুকুরের ন্যায়, যে বমি করে ও পরে সে তার বমি পুনরায় খায়। (ই.ফা. ৪০৩১, ই.সে. ৪০৩০) হাদিস 4,069 তিনি বলেন, তাঁর পিতা তাঁকে সঙ্গে করে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট আসেন। তারপর বলেন যে, আমি আমার এ পুত্রকে আমার একটি গোলাম দান করেছি। রসূলুল্লাহ... হাদিস 4,070 তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এ পুত্রকে একটি গোলাম প্রদান করেছি। তিনি বললেন, তোমার... হাদিস 4,071 উক্ত সানাদে হাদীস বর্ণনা করেন। তবে ইউনুস ও মা’মার (রহঃ)- এর বর্ণনায় ((আরবী)) এবং লায়স ও ইবনু ‘উয়াইনাহ্ (রহঃ)- এর বর্ণনায় ((আরবী)) এবং মুহাম্মাদ ইবনু নু‘মান ও হুমায়দ... হাদিস 4,072 তিনি বলেন, তাঁকে তাঁর পিতা একটি গোলাম দান করেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে জিজ্ঞেস করেন, এ গোলামটি কিসের? তিনি বললেন, একে আমার পিতা আমাকে দান করেছেন।... হাদিস 4,073 তিনি বলেন, আমাকে আমার পিতা তার সম্পদ থেকে কিছু প্রদান করেন। আমার মা ‘আম্‌রাহ্‌ বিনতু রাওয়াহা (রহঃ) বললেন, আমি সন্তুষ্ট হতে পারছি না, যতক্ষণ না আপনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু... হাদিস 4,074 তাঁর মা বিনতু রাওয়াহা (রাঃ) তাঁর পিতার নিকট স্বীয় পুত্রের জন্যে তাঁর সম্পদ থেকে কিছু দান করার অনুরোধ করলেন। এক বছর যাবৎ তিনি এ ব্যাপারে গড়িমসি করেন। পরে... হাদিস 4,075 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ ছাড়া কি তোমার আরও পুত্র আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তাদের সবাইকে কি এভাবে দান করেছ? বললেন, না। তিনি বললেনঃ... হাদিস 4,076 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর পিতাকে বললেন, আমাকে অন্যায় কাজের ব্যাপারে সাক্ষী রেখো না। (ই.ফা. ৪০৩৯, ই.সে. ৪০৩৮) হাদিস 4,077 তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর উদ্দেশে রওয়ানা করলেন। তারপর বললেন, হে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আপনি সাক্ষী থাকুন, আমি... হাদিস 4,078 তিনি বলেন, আমার পিতা আমাকে কোন এক জিনিস দান করেন। পরে তিনি আমাকে সাথে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট গমন করেন তাঁকে সাক্ষী রাখার জন্যে।... হাদিস 4,079 তিনি বলেন, বাশীরের স্ত্রী তাকে বলেন, আমার পুত্রকে আপনার গোলামটি দান করে দিন এবং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে আমার পক্ষে সাক্ষী রাখুন। তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি... হাদিস 4,080 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে এবং তাঁর ওয়ারিসদেরকে আজীবন ভোগ করার জন্য কিছু দান করে, তবে যাকে তা দান করেছে তা... হাদিস 4,081 তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি এবং তাঁর উত্তরসূরীদেরকে আজীবন ভোগ করার জন্য কিছু দান করে, তাহলে... হাদিস 4,082 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে কোন ব্যক্তি কাউকে তার সারা জীবনের জন্যে এবং তার সন্তানাদির জন্য দান করে, এরূপ বলে যে, “আমি তোমাকে তা দিলাম এবং... হাদিস 4,083 তিনি বলেন যে ‘আজীবন কালের জন্যে দান’ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কার্যকরী বলে গন্য করেছেন, তা হল এই যে, সে বলে, “এ তোমার ও তোমার উত্তরাধিকারীদের জন্যে।"... হাদিস 4,084 কোন ব্যক্তি এবং তার উত্তরাধিকারীদের উদ্দেশে সারা জীবনের জন্য যা দান করা হয়, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফায়সালা দিয়েছেন যে, সেটি আর জন্যে চিরস্থায়ী হবে। তাতে কোন... হাদিস 4,085 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আজীবনের জন্যে দানটি তারই প্রাপ্য, যাকে তা দান করা হয়েছে। (ই.ফা. ৪০৪৮, ই.সে. ৪০৪৭) হাদিস 4,086 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পরবর্তী বর্ণনাটি অনুরূপ। (ই.ফা. ৪০৪৯, ই.সে. ৪০৪৮) হাদিস 4,087 আহমাদ ইবনু ইউনুস, যুহায়র, আবূ যুবায়র, জাবির (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন। (ই.ফা. ৪০৫০,ই.সে. ৪০৪৯ ) হাদিস 4,088 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তি ধরে রেখো, তা বিনষ্ট করো না। নিশ্চয় যে ব্যক্তি সারা জীবনের জন্যে দান করে, তবে তা... হাদিস 4,089 উপরে উল্লিখিত আবূ খাইসামার হাদীসের অর্থানুযায়ী। তবে আইয়ূবের বর্ণনায় কিছু বাড়তি রয়েছে। তিনি বলেছেন, আনসারগণ মুহাজিরদেরকে আজীবনের জন্যে দান করতেন। তখন রসূলুল্লাহ (সাঃ ) বললেন, তোমরা তোমাদের সম্পদ... হাদিস 4,090 তিনি বলেন, মাদীনার জনৈকা মহিলা তার একটা বাগান তার এক পুত্রকে আজীবনের জন্যে দান করেন। পরে পুত্রটি মারা যায় এবং তারপরে মহিলাটিও মারা যায়। পুত্র নিজে একটি সন্তান... হাদিস 4,091 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বর্ণিত জাবির (রাঃ)- এর হাদীসের প্রেক্ষিতে তারিক (রহঃ) “সারা জীবনের জন্যে দান” তার ওয়ারিসরা পাবে বলে ফায়সালা দেন। (ই.ফা. ৪০৫৩, ই.সে. ৪০৫২) হাদিস 4,092 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আজীবনের জন্যে দান বৈধ। (ই.ফা. ৪০৫৪, ই.সে. ৪০৫৩) হাদিস 4,093 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘সারা জীবনের জন্যে দান’ দানকৃত ব্যক্তির পরিজনের মীরাসে পরিগণিত হবে। (ই.ফা. ৪০৫৫, ই.সে. ৪০৫৪) হাদিস 4,094 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘সারা জীবনের জন্যে দান বৈধ’। (ই.ফা. ৪০৫৬,ই.সে. ৪০৫৫) হাদিস 4,095 তবে সা’ঈদ বলেছেন, তার পরিজনদের জন্যে মীরাস হয়ে যায় অথবা বলেছেন (আজীবনের জন্যে) জায়িয। (ই.ফা. ৪০৫৭, ই.সে. ৪০৫৬)