সহীহ মুসলিম

শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল

হাদিস 4,866 তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! আমি শিকারের উদ্দেশে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেই এবং সেগুলো শিকার ধরে আমার জন্য রেখে দেয়, (নিজেরা খায় না)... হাদিস 4,867 তিনি বলেন, আমি রসূ্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞাসা করলাম, আমরা এমন এক সম্প্রদায় যারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করে থাকি। তখন তিনি বললেনঃ তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর... হাদিস 4,868 তিনি বলেন, আমি রসূ্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)- কে মি'রায সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এর ধারালো অংশ দ্বারা শিকার মারা গেলে তুমি তা খেতে পারবে, আর যদি এর... হাদিস 4,869 তিনি বলেন, আমি রসূ্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে মি'রায সম্পর্কে জিজ্ঞেস করলাম। অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন। ( ই.ফা. ৪৮২২, ই.সে. ৪৮২৩) হাদিস 4,870 তিনি বলেনঃ আমি রসূ্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)- কে মি'রায সম্পর্কে প্রশ্ন করলাম...... (অবশিষ্ট অংশ) পূর্বের হাদীসের অনুরূপ। (ই.ফা. ৪৮২৩, ই.সে. ৪৮২৪) হাদিস 4,871 তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে ‘মি’রায’ দ্বারা শিকার সম্পর্কে জিজ্ঞেস করি, তখন তিনি বললেনঃ ধারালো অংশ দ্বারা নিহত হলে খেতে পারো। আর যদি তীরের পার্শ্ব ভাগ... হাদিস 4,872 এ সানাদে বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮২৫, ই.সে. ৪৮২৬) হাদিস 4,873 তিনি বলেন, ‘আদী ইবনু হাতিম (রাঃ) ছিলেন আমাদের প্রতিবেশী, ব্যবসায়ের অংশীদার এবং ‘নাহ্রাইন’-এ আমাদের সহকর্মী। আমি তাঁকে বলতে শুনেছি, তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রশ্ন করেছিলেন যে, আমি... হাদিস 4,874 ‘আদী ইবনু হাতিম (রাঃ) হতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে অনুরূপ হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮২৭, ই.সে. ৪৮২৮) হাদিস 4,875 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বলেছেনঃ তুমি তোমার কুকুর ছাড়ার সময় আল্লাহ্‌র নাম নেবে। তারপর যদি সে তোমার জন্য শিকার ধরে রাখে এবং তুমি তা জীবিত... হাদিস 4,876 তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে জবাবে তিনি বললেনঃ যখন তুমি তোমার তীর নিক্ষেপ করবে তখন ‘বিসমিল্লা-হ’ বলবে। যদি শিকার মৃত পাও, তবে... হাদিস 4,877 তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে বলি, হে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! আমরা আহ্‌লে কিতাবের এলাকায় থাকি, আমরা তাদের পাত্রে আহার করে থাকি এবং... হাদিস 4,878 এ সানাদে এ হাদীসটি ইবনু মুবারাক (রহঃ)– এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ইবনু ওয়াহ্ব তার হাদীসে ধনুক দ্বারা শিকারের কথা উল্লেখ করেননি। (ই.ফা. ৪৮৩২, ই.সে.) হাদিস 4,879 নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তুমি তীর নিক্ষেপের পর শিকার যদি নিরুদ্দেশ হয়ে যায় এবং পরে তা পেয়ে যাও, তাহলে শিকার দুর্গন্ধ না... হাদিস 4,880 নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে কেউ তার শিকার তিনদিন পরে পেলে তা দুর্গন্ধ না হওয়া পর্যন্ত খেতে পারবে। (ই.ফা. ৪৮৩৩, ই.সে. ৪৮৩৪) হাদিস 4,881 নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তাতে তিনি দুর্গন্ধ হওয়ার কথা উল্লেখ করেননি। আর তিনি কুকুর (এর শিকার) সম্পর্কে বলেছেনঃ তিন দিন পরেও তা... হাদিস 4,882 তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। ইসহাক্‌ এবং ইবনু আবূ ‘উমার (রহঃ) বর্ণিত হাদীসে আরো রয়েছে, যুহ্‌রী বলেছেন, আমরা এ হাদীসটি সিরিয়ায় আসার... হাদিস 4,883 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সব ধরনের হিংস্র জন্তু খেতে বারণ করেছেন। ইবনু শিহাব (রহঃ) বলেন, আমি এ হাদীসটি হিজাযে আমাদের ‘আলিমদের কাছে শুনিনি। শেষ পর্যন্ত আবূ... হাদিস 4,884 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সব ধরনের হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। (ই.ফা. ৪৮৩৭, ই.সে. ৪৮৩৮) হাদিস 4,885 এ সানাদে ইউনুস ও ‘আমর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা সকলেই খাওয়ার কথা উল্লেখ করেছেন, কিন্তু সালিহ্ ও ইউসুফ-এর বর্ণনায় ‘খাওয়ার’ কথা উল্লেখ নেই। তাদের বর্ণনায় রয়েছে,... হাদিস 4,886 নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ সকল প্রকার হিংস্র জন্তুই খাওয়া হারাম। (ই.ফা. ৪৮৩৮, ই.সে. ৪৮৪০) হাদিস 4,887 এ সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮৩৮, ই.সে. ৪৮৪১) হাদিস 4,888 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখরধারী পাখি খেতে বারণ করেছেন। (ই.ফা. ৪৮৩৯, ই.সে. ৪৮৪২) হাদিস 4,889 এ সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮৪০, ই.সে. নেই) হাদিস 4,890 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সকল প্রকার হিংস্র জন্তু এবং নখরধারী শিকারী পাখি (খেতে) নিষেধ করেছেন। (ই.ফা. ৪৮৪১, ই.সে. নেই) হাদিস 4,891 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নিষেধ করেছেন...। অবশিষ্ট অংশ শু’বাহ হতে হাকাম (রহঃ)-এর মাধ্যমে বর্ণিত হাদীসের অনুরূপ। (ই.ফা. ৪৮৪২, ই.সে. ৪৮৪৩) হাদিস 4,892 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আবূ ‘উবাইদাহ্‌কে আমাদের আমীর বানিয়ে আমাদেরকে একটি অভিযানে পাঠালেন কুরায়শদের একটি কাফিলাকে রোধ করার জন্য। তিনি আমাদের সাথে এক থলে খেজুর দিয়ে... হাদিস 4,893 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে একটি অভিযানে পাঠালেন। আমরা তিনশ’ আরোহী ছিলাম এবং আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌ (রাঃ) ছিলেন আমাদের দলনেতা। আমরা কুরায়শের একটি কাফেলার জন্য ওৎ পেতে... হাদিস 4,894 ‘আমর (রহঃ)-কে ‘জাইশুল খাবাত’ সম্পর্কে বলতে শুনেছেনঃ এক ব্যক্তি প্রথমে তিনটি উট যবাহ্ করল, তারপর আরও তিনটি, অতঃপর আরও তিনটি। তারপর আবূ ‘উবাইদাহ্ (রাঃ) তাঁকে এরূপ করতে নিষেধ... হাদিস 4,895 তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একদা আমাদেরকে একটি অভিযানে পাঠালেন। বাহিনীতে আমরা ছিলাম তিনশ’ জন। আমরা আমাদের রসদপত্র আমাদের কাঁধে বহন করেছিলাম। (ই.ফা. ৪৮৪৬, ই.সে. ৪৮৪৭) হাদিস 4,896 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌ (রাঃ)-কে তাঁদের ‘আমীর নিযুক্ত করে তিনশ’ লোকের একটি বাহিনী পাঠালেন। তাঁদের পাথেয় প্রায় শেষ হয়ে গেলে আবূ ‘উবাইদাহ্‌... হাদিস 4,897 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একটি বাহিনীকে সমুদ্রোপকূলে প্রেরণ করেন। আমি সে দলেই ছিলাম। হাদীসের অবশিষ্ট অংশ ‘আম্‌র ইবনু দীনার ও আবূ যুবায়র (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ... হাদিস 4,899 খাইবার যুদ্ধের দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মহিলাদের সাথে মুত’আহ্‌ বিবাহ করতে এবং গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেছেন। [দ্রষ্টব্য হাদীস ৩৪৩১] (ই.ফা. ৪৮৫০, ই.সে. ৪৮৫১) হাদিস 4,900 অনুরূপ বর্ণনা করেছেন। আবূ তাহির, হারমালাহ্, ইসহাক্ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ)... যুহরী (রহঃ) হতে এ সানাদে বর্ণনা করেছেন। তবে ইউনুস-এর বর্ণনায় রয়েছে, গৃহপালিত গাধার গোশ্ত খেতে নিষেধ... হাদিস 4,901 তিনি বলেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) গৃহপালিত গাধার গোশ্‌ত (খাওয়া) হারাম করেছেন। (ই.ফা. ৪৮৫২, ই.সে. ৪৮৫৩) হাদিস 4,902 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে বারণ করেছেন। [দ্রষ্টব্য হাদীস ১২৪৮] (ই.ফা. ৪৮৫৩, ই.সে. ৪৮৫৪) হাদিস 4,903 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেন অথচ সেদিন লোকদের খাদ্যাভাব ছিল। (ই.ফা. ৪৮৫৪, ই.সে. ৪৮৫৫) হাদিস 4,904 তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে গৃহপালিত গাধার গোশ্‌ত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, খাইবারের দিন আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছিল। এখন আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর... হাদিস 4,905 আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, খাইবারের রাতগুলোতে আমরা ভীষণ ক্ষুধার্ত হই। অতঃপর খাইবারের দিন আমরা গৃহপালিত গাধা পেয়ে তাতে ঝাঁপিয়ে পড়লাম এবং সেগুলো যাবাহ করলাম।... হাদিস 4,906 আমি বারা এবং ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। যখন আমরা তা রান্না করছি তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করলো,... হাদিস 4,907 খাইবার যুদ্ধের দিন আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। এমন সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করলো, ডেগ্চীগুলো উল্টে ফেলে দাও। (ই.ফা. ৪৮৫৮, ই.সে. নেই) হাদিস 4,908 তিনি বলেন, আমি বারা (রাঃ)-কে বলতে শুনেছি, আমাদেরকে গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৯, ই.সে. ৪৮৫৯) হাদিস 4,909 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে গৃহপালিত গাধার গোশ্‌ত কাঁচা বা রান্না করা যাই হোক তা ফেলে দিতে নির্দেশ দিয়েছেন। এরপর তিনি কখনো তা খেতে নির্দেশ দেননি।... হাদিস 4,910 এ সানাদে উক্ত হাদীসে অনুরূপ বর্ণিত। (ই.ফা. ৪৮৬০, ই.সে. ৪৮৬১) হাদিস 4,911 তিনি বলেন, আমি অবহিত নই, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিষেধ করার কারণ কি এটা ছিল কিনা যে, এগুলো লোকের সওয়ারী হিসেবে ব্যবহৃত হতো। তাই সওয়ারী নিঃশেষ হয়ে যাওয়ার... হাদিস 4,912 তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে খাইবার অভিমুখে রওনা হলাম। আল্লাহ তাদেরকে বিজয়ী করলেন। বিজয় দিবসের সন্ধ্যা বেলায় অনেক (চুলায়) আগুন জ্বালানো হয়। ফলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু... হাদিস 4,913 এ সানাদে (অনুরূপ) হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৬৩, ই.সে. ৪৮৬৪) হাদিস 4,914 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যখন খাইবার জয় করেন তখন আমরা শহরের বাইরে কিছু গাধা পেলাম। আমরা কিছু গাধা (যাবাহ করে) রান্না করছিলাম। এমন সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু... হাদিস 4,915 তিনি বলেন, খাইবার বিজয়ের দিন এক আগন্তুক এসে বললোঃ হে আল্লাহর রসূল! গাধাগুলো যাবাহ করে খাওয়া হচ্ছে। অতঃপর আরেক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রসূল! গাধাগুলো শেষ হয়ে... হাদিস 4,916 রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) খাইবার দিন গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেন এবং ঘোড়ার গোশ্‌ত খাওয়ার অনুমতি দেন। (ই.ফা. ৪৮৬৬, ই.সে. ৪৮৬৭) হাদিস 4,917 খাইবারে আমরা ঘোড়া এবং বন্য গাধার গোশ্‌ত খেয়েছি। পক্ষান্তরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেছেন। (ই.ফা. ৪৮৬৭, ই.সে. ৪৮৬৮) হাদিস 4,918 এ সানাদে অনুরূপ হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৬৭, ই.সে. ৪৮৬৮/ক) হাদিস 4,919 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর যুগে আমরা ঘোড়া যাবাহ করে খেয়েছি। (ই.ফা. ৪৮৬৮, ই.সে. ৪৮৬৯) হাদিস 4,920 (অনুরূপ) হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৬৯, ই.সে. ৪৮৭০) হাদিস 4,921 নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে গুইসাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ আমি তা খাই না, এবং তা হারামও বলি না। (ই.ফা. ৪৮৭০, ই.সে. ৪৮৭১) হাদিস 4,922 একদা এক লোক রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ আমি তা খাই না এবং তা (খাওয়া) হারামও বলি না। (ই.ফা. ৪৮৭১, ই.সে. ৪৮৭২) হাদিস 4,923 একদা এক ব্যক্তি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে মিম্বারে বসা অবস্থায় গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তা খাই না এবং তা (খাওয়াকে) হারামও বলি না। (ই.ফা.... হাদিস 4,924 এ সানাদে অনুরূপ হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৭৩, ই.সে. ৪৮৭৪) হাদিস 4,925 নাফি’ (রাঃ) সূত্রে ও ইবনু ‘উমার (রাঃ) কর্তৃক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে গুইসাপ সম্পর্কে লায়স কর্তৃক নাফি’র মাধ্যমে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত। তবে আইয়ূব বর্ণিত হাদীসে আরো... হাদিস 4,926 একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে তাঁর কতিপয় সাহাবী ছিলেন। যাদের মধ্যে সা’দ (রাঃ)-ও ছিলেন। তাঁদের সম্মুখে গুইসাপের গোশ্‌ত আনা হলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর এক স্ত্রী উচ্চৈঃস্বরে... হাদিস 4,927 তিনি বলেন, শা’বী (রহঃ) আমাকে বলেছেনঃ আপনি কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ণিত হাসান (রাঃ)-এর হাদীসটি শুনেছেন? আমি তো প্রায় দু’বছর কিংবা দেড় বছর ইবনু ‘উমার (রাঃ)-এর... হাদিস 4,928 তিনি বলেন, আমি এবং খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে মাইমূনাহ্‌ (রাঃ)-এর নিকট গেলাম। তখন ভুনা গুইসাপ পরিবেশন করা হলো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা... হাদিস 4,929 তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রী মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে ঢুকলেন। তিনি ছিলেন তাঁর ও ইবনু ‘আব্বাস (রাঃ)-এর খালা। এ সময় রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি... হাদিস 4,930 খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) তাকে বলেছেন যে, তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে তাঁর খালা মাইমূনাহ্ বিন্তু হারিস (রাঃ)- এর ঘরে যান। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর... হাদিস 4,931 তিনি বলেন, আমরা মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে ছিলাম। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে দু’টি ভুনা গুইসাপ পেশ করা হলো। বাকী অংশ উক্ত হাদীসসমূহের অনুরূপ। তবে বর্ণনাকারী (মা’মার) “মাইমূনাহ্‌... হাদিস 4,932 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে থাকা অবস্থায় তাঁর নিকটে গুইসাপের গোশ্‌ত পরিবেশন করা হয়। তখন খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) তাঁর সাথেই ছিলেন। ইবনু মুন্‌কাদির বাকী অংশ... হাদিস 4,933 তিনি বলেন, আমার খালা উম্মু হুফায়দ (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে কিছু ঘি, পনির এবং কয়েকটি গুইসাপ হাদিয়া স্বরূপ পাঠালেন। তিনি ঘি ও পনির থেকে কিছু খেলেন... হাদিস 4,934 তিনি বলেন, মাদীনার এক নববিবাহিত ব্যক্তি আমাদেরকে দা’ওয়াত করলো এবং আমাদের সামনে তেরটি গুইসাপ পরিবেশন করা হলো। কিছু লোক তা খেল আর কিছু লোক তা বর্জন করলো। পরদিন... হাদিস 4,935 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট গুইসাপ আনা হলে তিনি তা খেতে অস্বীকার করে বললেন, জানি না হয়তো এটা ঐসব উম্মাত থেকে হতে পারে, যাদের বিকৃত করা... হাদিস 4,936 তিনি বলেন, আমি জাবির (রাঃ)-কে গুইসাপ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি তোমরা খেও না। তিনি তা নোংরা হিসেবে অবহিত করলেন। তিনি আরও বলেন, ‘উমার ইবনু খাত্তাব (রাঃ)... হাদিস 4,937 তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! আমরা এমন এলাকায় থাকি, যেখানে গুইসাপ পাওয়া যায়। সুতরাং এ ব্যাপারে আপনি আমাদের কী আদেশ করেন? অথবা... হাদিস 4,938 তিনি বলেন, একদা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এক বেদূইন এসে বলল, আমি এমন নিম্নাঞ্চলে বাস করি যেখানে প্রচুর গুইসাপ পাওয়া যায়। এটা আমার পরিবারের সাধারণ খাদ্য। বর্ণনাকারী... হাদিস 4,939 তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে সাতটি যুদ্ধে যোগদান করেছি, তখন আমরা টিড্‌ডি খেয়েছি। (ই.ফা. ৪৮৮৮,, ই.সে. ৪৮৮৯) হাদিস 4,940 আবূ ইয়া’ফূর (রহঃ) হতে উল্লিখিত সানাদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। আবূ বকর (রহঃ) তাঁর বর্ণনায় সাতটি যুদ্ধের কথা উল্লেখ করেছেন। ইসহাক্ বলেছেন, ছয়টি এবং ইবনু আবূ ‘উমার (রহঃ) বলেছেন,... হাদিস 4,941 এ সানাদে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাতটি যুদ্ধ। (ই.ফা. ৪৮৯০, ই.সে. ৪৮৯১) হাদিস 4,942 তিনি বলেন, আমরা চলতে চলতে ‘মার্‌রুয যাহ্‌রান’ নামক স্থানে পৌঁছলে সেখানে একটি খরগোশকে ধাওয়া করলাম। লোকজনও সেটাকে ধাওয়া করলো এবং তারা ক্লান্ত হয়ে পড়লো। তিনি বলেন, অবশেষে আমি... হাদিস 4,943 এ সানাদে হাদীসটি বর্ণিত। তবে ইয়াহ্ইয়া (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে, এর পিছনের অংশ কিংবা উভয় রান। (ই.ফা. ৪৮৯১, ই.সে. ৪৮৯৩) হাদিস 4,944 তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাঃ) তাঁর সঙ্গীদের একজনকে পাথর নিক্ষেপ করতে দেখে তাকে বললেন, পাথর মারবে না। কারণ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) পাথর মারা অপছন্দ করতেন। অথবা... হাদিস 4,945 এ সানাদে আমাদের কাছে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮৯৩, ই.সে. ৪৮৯৫) হাদিস 4,946 তিনি বলেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ছোট ছোট পাথর ছুঁড়তে বারণ করেছেন। ইবনু জা’ফার (রহঃ) তাঁর বর্ণনাতে বলেছেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আরও বলেছেনঃ এটা শত্রুকে পরাভূত করে...