সহীহ মুসলিম
‘ইল্ম
হাদিস 6,668
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিলাওয়াত করলেনঃ “তিনিই তোমার প্রতি এ কিতাবকে অবতীর্ণ করেছেন, যার কতক আয়াত সুস্পষ্ট মজবুত সাংবিধানিক; এগুলো কিতাবের মূলনীতি আর অন্যগুলো অস্পষ্ট।...
হাদিস 6,669
তিনি বলেন, কোন একদিন ভোরে আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলাম। তিনি বলেন, একদা তিনি কুরআনের একটি আয়াতের ব্যাপারে দু’ লোকের মতপার্থক্যের আওয়াজ শুনতে পেয়ে রসূলুল্লাহ...
হাদিস 6,670
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কুরআন পাঠ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়ে তার প্রতি আকর্ষণ থাকে। আর যখন তোমরা তাতে মতভেদ করবে তখন...
হাদিস 6,671
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের মধ্যে আকর্ষণ থাকে ততক্ষণ কুরআন পাঠ করো। আর যখন (মন) বিকর্ষিত হয়ে পড়ে তখন উঠে যাবে। (ই. ফা....
হাদিস 6,672
তিনি বলেন, ছোটবেলা আমরা কূফাতে ছিলাম। তখন জুনদুব (রাঃ) বলেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কুরআন পাঠ করতে থাকো...... তাঁদের দু‘জনের হাদীসের ন্যায়। (ই. ফা....
হাদিস 6,673
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর নিকট সর্বাপেক্ষা মন্দ সে লোক, যে সর্বাপেক্ষা বাক-বিতণ্ডাকারী। (ই.ফা. ৬৫৩৮, ই. সে. ৬৫৯০)
হাদিস 6,674
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা তোমাদের আগের লোকের নীতি-আদর্শ পুরোপুরিভাবে অনুকরণ করবে, এক বিঘত এক বিঘতের সঙ্গে ও হাত হাতের সঙ্গে, এমনকি তারা যদি...
হাদিস 6,675
যায়দ ইবনু আসলাম (রহঃ) হতে আমাদের কিছু সংখ্যক সহাবা (রাঃ) এ সূত্রে তার হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই. ফা. ৬৫৩৯, ই. সে. ৬৫৯২)
হাদিস 6,676
‘আতা ইবনু ইয়াসার (রহঃ)-এর সানাদে যায়দ ইবনু আসলাম (রহঃ) তাঁর হুবহু হাদীস উল্লেখ করেছেন। (ই. ফা. ৬৫৩৯, ই. সে. ৬৫৯৩)
হাদিস 6,677
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তিনি এ কথাটি তিনবার বলেছেন। (ই. ফা. ৬৫৪০, ই. সে. ৬৫৯৪)
হাদিস 6,678
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামাতের নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন হলো ‘ইলম উঠে যাওয়া, অজ্ঞতা সাব্যস্ত হওয়া, মদ্যপান ও যিনার প্রসার ঘটা। (ই. ফা. ৬৫৪১, ই....
হাদিস 6,679
তিনি বলেন, আমি কি তোমাদের নিকট এমন একটি হাদীস আলোচনা করব, যা আমি রসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি এবং আমার পরে এমন কেউ তা তোমাদের নিকট উল্লেখ...
হাদিস 6,680
আনাস (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে হুবহু হাদীস রিওয়ায়াত করেছেন। ইবনু বিশ্র ও ‘আব্দাহ্ (রহঃ)-এর বর্ণিত হাদীসে রয়েছে, ‘তা তোমাদের নিকট আমার পরে কেউ উল্লেখ...
হাদিস 6,681
তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ও আবূ মূসা আশ‘আরী (রাঃ)-এর সাথে বসে ছিলাম। তাঁরা উভয়ে বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামাতের সন্নিকটকালে এমন কিছু সময় আসবে যখন...
হাদিস 6,682
উভয়ে বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমনই বলেছেন। কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ)...... শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ (রাঃ) ও আবূ মূসা আশ‘আরী (রাঃ)-এর সাথে...
হাদিস 6,683
আবূ মূসা (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৫৪৬, ই. সে. ৬৬০০)
হাদিস 6,684
তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ (রাঃ) ও আবূ মূসা (রাঃ)-এর সাথে বসে ছিলাম। এমন সময় তাঁরা হাদীস বর্ণনা করছিলেন। তখন আবূ মূসা (রাঃ) বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)...
হাদিস 6,685
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামাত সন্নিকটবর্তী হলে ‘ইল্ম উঠিয়ে নেয়া হবে, ফিতনা প্রসার হবে, কৃপণতা বেড়ে যাবে এবং ‘হার্জ’ বৃদ্ধি পাবে। লোকেরা বলল, ‘হার্জ’...
হাদিস 6,686
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যামানা সন্নিকটবর্তী হবে, ‘ইলম্ উঠিয়ে নেয়া হবে। তারপর তার হুবহু হাদীস উল্লেখ করেন। (ই. ফা. ৬৫৪৯, ই. সে. ৬৬০৩)
হাদিস 6,687
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যামান সন্নিকটবর্তী হলে ‘ইল্ম তুলে নেয়া হবে। তারপর মা‘মার (রহঃ) তাঁদের [ইউনুস ও শু‘আয়ব (রহঃ)-এর] হাদীসের হুবহু বর্ণনা করেন। (ই.ফা. ৬৫৫০, ই.সে....
হাদিস 6,688
তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন, যুহরী হুমায়দ হতে আবূ হুরায়রা্ (রাঃ)-এর সানাদে বর্ণিত হাদীসের অবিকল। তবে সালিম, হাম্মাম ও আবূ ইউনুস (রহঃ) (আরবী) (কৃপণতা...
হাদিস 6,689
তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেন যে, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি। তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা মানুষের...
হাদিস 6,690
জারীর-এর হাদীসের অবিকল বর্ণিত। হিশাম ইবনু ‘উরওয়াহ্ (রহঃ) ‘উমার ইবনু ‘আলী (রহঃ)-এর বর্ণিত হাদীসে এ অংশটুকু বর্ধিত বলেছেন- ‘এরপর আমি (ইবনু ‘উরওয়াহ্) এক বৎসরের মাথায় (পরে)’ ‘আবদুল্লাহ ইবনু...
হাদিস 6,691
হিশাম ইবনু ‘উরওয়াহ্ বর্ণিত হাদীসের অনুরূপ। (ই.ফা. ৬৫৫৪, ই.সে. ৬৬০৮)
হাদিস 6,692
তিনি বলেন, আমাকে ‘আয়িশা (রাঃ) বললেন, হে আমার বোনের ছেলে! আমার নিকট সংবাদ এসেছে যে, ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) আমাদের সাথে হাজ্জব্রত পালনে এসেছেন। তাঁর সাথে তুমি দেখা...
হাদিস 6,693
তিনি বলেন, কিছু সংখ্যক যাযাবর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে আসলো। তাদের পরনে পশমী পোশাক ছিল। তিনি তাদের নিকৃষ্ট অবস্থা দেখলেন। তাদের অভাবে আক্রমণ করেছে। তখন রসূলুল্লাহ...
হাদিস 6,694
তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুতবাহ্ দিলেন এবং মানুষদেরকে দান করার জন্য উৎসাহ প্রদান করলেন। এরপর জারীর বর্ণিত হাদীসের হুবহু বর্ণনানুযায়ী। (ই.ফা. ৬৫৫৭, ই.সে. ৬৬১১)
হাদিস 6,695
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন লোক কোন ভাল কর্মের প্রবর্তন করে না, যা পরবর্তীকালে কাজে পরিণত করা হয়। তারপর তিনি সম্পূর্ণ হাদীসটি বর্ণনা করেন। (ই.ফা. ৬৫৫৮,...
হাদিস 6,696
মুহাম্মাদ ইবনুল মুসান্না, আবূ বকর ইবনু আবূ শাইবাহ্ ও ‘উবাইদুল্লাহ ইবনু মু’আয (রহঃ) ..... জারীর (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এ হাদীসের অবিকল বর্ণনা করেছেন।...
হাদিস 6,697
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য...
