সুনান ইবনে মাজাহ
দাসমুক্তি
হাদিস 2,512
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুদাব্বার গোলাম বিক্রয় করেছেন। [২৫১২]
হাদিস 2,513
আমাদের মধ্যকার এক ব্যক্তি একটি দাসকে মুদাব্বার বানালো। এ দাসটি ছাড়া তার আর কোনো সম্পত্তি ছিলো না। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা বিক্রয় করেন এবং আদী গোত্রের...
হাদিস 2,514
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মুদাব্বার (মৃতের) সম্পদের এক–তৃতীয়াংশের অন্তর্ভুক্ত। ইমাম ইবনু মাজা (রহঃ) বলেন, আমি উছমান বিন আবূ শায়বা (রাঃ) কে বলতে শুনেছি যে, “মুদাব্বার মৃতের...
হাদিস 2,515
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তির ঔরসে তার বাঁদীর গর্ভে সন্তান হলে, সে বাঁদী তার (মালিকের) মৃত্যুর পর স্বয়ং দাসত্বমুক্ত হয়ে যাবে। [২৫১৫]
হাদিস 2,516
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট (তাঁর পুত্র) ইবরাহীমের মা (মারিয়া কিবতিয়া) ’র কথা উত্থাপিত হলে তিনি বলেনঃ তাঁর সন্তান তাকে দাসত্বমুক্ত করেছে। [২৫১৬]
হাদিস 2,517
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের মাঝে জীবিত থাকা অবস্থায় আমরা আমাদের যুদ্ধবন্দিনী ক্রীতদাসী ও উম্মু ওয়ালাদ বিক্রয় করতাম। আমরা এটিকে দুষণীয় মনে করতাম না। [২৫১৭]
হাদিস 2,518
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিন শ্রেনীর লোকের প্রত্যেককে সাহায্য করা আল্লাহর কর্তব্য (যদিও কোন কাজ তার জন্য বাধ্যতামূলক নয়) : আল্লাহর রাস্তায় জিহাদকারী, মুকাতাব চুক্তিবদ্ধ দাস...
হাদিস 2,519
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে গোলাম এক শত উকিয়ার বিনিময়ে মুক্তিলাভ করতে চুক্তিবদ্ধ, দশ উকিয়া ব্যতিত বাকিটা পরিশোধ করতে পারলে সে আযাদ। [২৫১৯]
হাদিস 2,520
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের (মহিলাদের) মালিকানায় কারো মুকতাব দাস থাকলে এবং তার নিকট চুক্তিকৃত অর্থের সম-পরিমান সম্পদ থাকলে তার থেকে তোমাদের পর্দা করা উচিত। [২৫২০]
হাদিস 2,521
বারীরা (রাঃ) তার নিকট এলেন, তিনি ছিলেন মুকাতাবা। তিনি তার মালিকের সাথে নয় উকিয়া পরিশোধে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আয়িশাহ (রাঃ) তাকে বলেন, তোমার মালিক চাইলে আমি এককালীন তাদেরকে তা...
হাদিস 2,522
আমি কাব (রাঃ) কে বললাম, হে কাব বিন মুররাহ! আমাদের নিকট রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাদীস বর্ণনা করুন এবং সাবধানতা অবলম্বন করুন। তিনি বলেন আমি রাসূলুল্লাহ...
হাদিস 2,523
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ! কোন গোলাম আযাদ করা অধিক উত্তম? তিনি বলেনঃ যে গোলাম তার মনিবের বেশী পছন্দনীয় এবং বেশী মূল্যবান। [২৫২৩]
হাদিস 2,524
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেউ নিজের সাথে রক্ত সম্পর্কযুক্ত দাসের মালিক হলে সে স্বয়ং আযাদ হয়ে যাবে। [২৫২৪]
হাদিস 2,525
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেউ নিজের সাথে রক্ত সম্পর্কযুক্ত দাসের মালিক হলে, সে আপনা আপনি আযাদ হয়ে যাবে। [২৫২৫]
হাদিস 2,526
আমাকে উম্মু সালামাহ (রাঃ) দাসমুক্ত করেন এবং এই শর্ত আরোপ করেন যে আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর খেদমত করবো, যাবত তিনি জীবিত থাকেন। [২৫২৬]
হাদিস 2,527
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন কোন মালদার ব্যাক্তি এজমালি গোলামের নিজ অংশ আযাদ করলে তার বাকী অংশও নিজের মাল দিয়ে আযাদ করে দেয়া উচিত। সে মালদার না...
হাদিস 2,528
রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তি এজমালি গোলামের তার নিজ অংশ আযাদ করে দিলে সে তার ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণপূর্বক তার মাল দ্বারা অন্যান্য শরীকের অংশের মূল্যও...
হাদিস 2,529
রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তি মালদার গোলাম আযাদ করলে গোলামই উক্ত মালের মালিক। তবে মনিব নিজের জন্য তার মালের জন্য শর্ত যুক্ত করলে তা তারই...
হাদিস 2,530
আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) তাকে বললেন , হে উমাইর ! আমি তোমাকে সন্তোষের সাথে আযাদ করতে চাই। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ কোন...
হাদিস 2,531
রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট জারজ সন্তান আযাদ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেনঃ আমি যে জুতাজোড়া পরে জিহাদ করি তা , আমা কর্তৃক জারজ...
হাদিস 2,532
তার একজোড়া দাস-দাসী দম্পতি ছিল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ! আমি এদের দু’জনকেই আযাদ করতে চাই। রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তুমি ওদের উভয়কে আযাদ করতে চাইলে...
