Al-Fatihah

আল-ফাতিহা

الفاتحة

1 আল-ফাতিহা Al-Fatihah · 7 আয়াত الفاتحة
1 2 3 4 5 6 7
1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ (আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 2 ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। 3 ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ যিনি পরম করুণাময় অতি দয়ালু। 4 مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ যিনি প্রতিফল দিবসের মালিক। 5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। 6 ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর। 7 صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ, যারা গযবপ্রাপ্ত (ইয়াহূদী) ও পথভ্রষ্ট (খ্রিস্টান) নয়।