At-Takathur

আত-তাকাসুর

التكاثر

102 আত-তাকাসুর At-Takathur · 8 আয়াত التكاثر
1 2 3 4 5 6 7 8
1 أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে। 2 حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়। 3 كَلَّا سَوْفَ تَعْلَمُونَ (তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে, 4 ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। 5 كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে) 6 لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে, 7 ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে, 8 ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।