Ad-Duhaa

আদ-দুহা

الضحى

93 আদ-দুহা Ad-Duhaa · 11 আয়াত الضحى
1 2 3 4 5 6 7 8 9 10 11
1 وَٱلضُّحَىٰ সকালের উজ্জ্বল আলোর শপথ, 2 وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম, 3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন। 4 وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট। 5 وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। 6 أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। 7 وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ। 8 وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত। 9 فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না। 10 وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ এবং ভিক্ষুককে ধমক দিবে না। 11 وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক।