Al-Humazah

আল-হুমাযাহ

الهمزة

104 আল-হুমাযাহ Al-Humazah · 9 আয়াত الهمزة
1 2 3 4 5 6 7 8 9
1 وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে, 2 ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে, 3 يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে, 4 كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে, 5 وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী? 6 نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন, 7 ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। 8 إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, 9 فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ (লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।