Al-Ghashiyah

আল-গাশিয়াহ

الغاشية

88 আল-গাশিয়াহ Al-Ghashiyah · 26 আয়াত الغاشية
1 هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ (সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি? 2 وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ কতক মুখ সেদিন নীচু হবে 3 عَامِلَةٌ نَّاصِبَةٌ হবে কর্মক্লান্ত, শ্রান্ত। 4 تَصْلَىٰ نَارًا حَامِيَةً তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। 5 تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। 6 لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না। 7 لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না। 8 وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ কতক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল। 9 لِّسَعْيِهَا رَاضِيَةٌ নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট। 10 فِى جَنَّةٍ عَالِيَةٍ উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে, 11 لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً সেখানে শুনবে না কোন অনর্থক কথাবার্তা, 12 فِيهَا عَيْنٌ جَارِيَةٌ সেখানে থাকবে প্রবহমান ঝর্ণা, 13 فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন, 14 وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ পানপাত্র থাকবে প্রস্তুত। 15 وَنَمَارِقُ مَصْفُوفَةٌ সারি সারি বালিশ, 16 وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ আর থাকবে মখমল- বিছানো। 17 أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ (ক্বিয়ামত হবে একথা যারা অমান্য করে) তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে? 18 وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ এবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে? 19 وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ এবং পর্বতমালার দিকে, কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে? 20 وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ আর যমীনের দিকে, কীভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে? 21 فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র। 22 لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও। 23 إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ তবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে 24 فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন। 25 إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। 26 ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।