Al-Inshiqaq

আল-ইনশিকাক

الإنشقاق

84 আল-ইনশিকাক Al-Inshiqaq · 25 আয়াত الإنشقاق
1 إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ যখন আসমান ফেটে যাবে, 2 وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়। 3 وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ এবং যমীনকে যখন প্রসারিত করা হবে, 4 وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে। 5 وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়। 6 يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে। 7 فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে। 8 فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا তার হিসাব সহজভাবেই নেয়া হবে। 9 وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে। 10 وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে, 11 فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا সে মৃত্যুকে ডাকবে, 12 وَيَصْلَىٰ سَعِيرًا এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। 13 إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল, 14 إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না। 15 بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন। 16 فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার, 17 وَٱلَّيْلِ وَمَا وَسَقَ আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার, 18 وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়, 19 لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে। 20 فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না? 21 وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ] 22 بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ (কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে। 23 وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে। 24 فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও। 25 إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।