Al-Mumtahanah

আল-মুমতাহিনা: 6

60:6
60 আল-মুমতাহিনা Al-Mumtahanah · 13 আয়াত الممتحنة
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

আরবি

لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ ۚ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ

English Translations

Sahih International

There has certainly been for you in them an excellent pattern for anyone whose hope is in Allāh and the Last Day. And whoever turns away - then indeed, Allāh is the Free of need, the Praiseworthy.

Muhsin Khan

Certainly, there has been in them an excellent example for you to follow, for those who look forward to (the Meeting with) Allah (for the reward from Him) and the Last Day. And whosoever turn away, then verily, Allah is Rich (Free of all wants), Worthy of all Praise.

Taqi Usmani

Indeed, for you there is an excellent example in them, for anyone who hopes (to meet) Allah and the Last Day. And if one turns away, Allah is Free of all needs, Worthy of all Praise.

Abul Ala Maududi

Indeed there is a good example for you in them; a good example for anyone who looks forward to Allah and the Last Day. As for him who turns away, Allah is All-Sufficient, Immensely Praiseworthy.

Pickthall

Verily ye have in them a goodly pattern for everyone who looketh to Allah and the Last Day. And whosoever may turn away, lo! still Allah, He is the Absolute, the Owner of Praise.

Yusuf Ali

There was indeed in them an excellent example for you to follow,- for those whose hope is in Allah and in the Last Day. But if any turn away, truly Allah is Free of all Wants, Worthy of all Praise.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমরা যারা আল্লাহ (’র রহমত) ও শেষ দিবসের (সাফল্যের) প্রত্যাশী তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের [অর্থাৎ ইবরাহীম (আঃ) তাঁর অনুসারীদের] মধ্যে। আর কেউ মুখ ফিরিয়ে নিলে (সে জেনে রাখুক) আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।

রাওয়াই আল-বায়ান

নিশ্চয় তোমাদের জন্য তাদের মধ্যে* উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে, আর যে মুখ ফিরিয়ে নেয়, (সে জেনে রাখুক) নিশ্চয় আল্লাহ তো অভাবমুক্ত, সপ্রশংসিত। *ইবরাহীম আ. ও তাঁর অনুসারীদের মধ্যে

শাইখ মুজিবুর রহমান

তোমরা যারা আল্লাহ ও আখিরাতের প্রত্যাশা কর নিশ্চয়ই তাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেহ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক যে, আল্লাহতো অভাবমুক্ত, প্রশংসা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

যারা আল্লাহ্‌ ও শেষ দিবসের প্রত্যাশা করে অবশ্যই তোমাদের জন্য রয়েছে ওদের মধ্যে উত্তম আদর্শ। আর যে মুখ ফিরিয়ে নেয়, (সে জেনে রাখুক), নিশ্চয় আল্লাহ, তিনি অভাবমুক্ত, সপ্রশংসিত।

ফাতহুল মাজীদ

তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাতের ও আখিরাতের প্রত্যাশা কর, নিশ্চয়ই তাদের মধ্যে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেউ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক যে, আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত।

মুখতাসার

৬. এ উত্তম আদর্শ থেকে কেবল সে ব্যক্তিই শিক্ষা গ্রহণ করতে পারে যে আল্লাহর পক্ষ থেকে ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি এ উত্তম আদর্শ থেকে বিরত থাকে সে যেন জেনে রাখে যে, আল্লাহ নিজ বান্দাদের ইবাদাতের অমুখাপেক্ষী। তিনি তাদের আনুগত্যের মুখাপেক্ষী নন। বস্তুতঃ তিনি সর্বাবস্থায় প্রশংসিত।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

60:4

তাফসীর আবু বকর যাকারিয়া

যারা আল্লাহ্‌ ও শেষ দিবসের প্রত্যাশা করে অবশ্যই তোমাদের জন্য রয়েছে ওদের মধ্যে [১] উত্তম আদর্শ। আর যে মুখ ফিরিয়ে নেয়, (সে জেনে রাখুক), নিশ্চয় আল্লাহ, তিনি অভাবমুক্ত, সপ্রশংসিত।

[১] অর্থাৎ ইবরাহীম আলাইহিস সালাম ও তার অনুসারীদের মধ্যে। [কুরতুবী, বাগভী]