Al-Hujurat

আল-হুজুরাত: 17

49:17
49 আল-হুজুরাত Al-Hujurat · 18 আয়াত الحجرات
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

আরবি

يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا۟ ۖ قُل لَّا تَمُنُّوا۟ عَلَىَّ إِسْلَـٰمَكُم ۖ بَلِ ٱللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَىٰكُمْ لِلْإِيمَـٰنِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

English Translations

Sahih International

They consider it a favor to you that they have accepted Islām. Say, "Do not consider your Islām a favor to me. Rather, Allāh has conferred favor upon you that He has guided you to the faith, if you should be truthful."

Muhsin Khan

They regard as favour upon you (O Muhammad SAW) that they have embraced Islam. Say: "Count not your Islam as a favour upon me. Nay, but Allah has conferred a favour upon you, that He has guided you to the Faith, if you indeed are true.

Taqi Usmani

They oblige you that they have accepted Islam, (as if it was a favour shown to you). Say, “Do not oblige me for your accepting Islam. Rather, Allah makes you obliged for His having guided you to the Faith, if you are truthful.

Abul Ala Maududi

They count it as a favour to you that they accepted Islam. Say: “Do not regard your (accepting) Islam as a favour to me; rather, Allah has bestowed a favour on you by guiding you to faith, if you are truthful (in your claim to be believers).

Pickthall

They make it a favour unto thee (Muhammad) that they have surrendered (unto Him). Say: Deem not your Surrender a favour unto me; but Allah doth confer a favour on you, inasmuch as He hath led you to the Faith, if ye are earnest.

Yusuf Ali

They impress on thee as a favour that they have embraced Islam. Say, "Count not your Islam as a favour upon me: Nay, Allah has conferred a favour upon you that He has guided you to the faith, if ye be true and sincere.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

এই লোকেরা মনে করে যে, তারা ইসলাম কবূল ক’রে তোমার প্রতি অনুগ্রহ করেছে। তাদেরকে বলে দাও, ‘তোমরা তোমাদের ইসলাম কবূলের দ্বারা আমার প্রতি কোন অনুগ্রহ করনি বরং আল্লাহ্ই তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত ক’রে তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তোমরা যদি (তোমাদের ঈমান আনার দাবীতে) সত্যবাদী হয়েই থাক।

রাওয়াই আল-বায়ান

(তারা মনে করে) ‘তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে’। বল, ‘তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না’। বরং আল্লাহই তোমাদেরকে ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাক’।

শাইখ মুজিবুর রহমান

তারা মনে করে আত্মসমর্পণ করে তোমাকে ধন্য করেছে। বলঃ তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করেছে মনে করনা। বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারা ইসলাম গ্ৰহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, ‘তোমরা ইসলাম গ্ৰহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহ্‌ ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও।’

ফাতহুল মাজীদ

এরা (মনে করে যে) ইসলাম কবূল করে তোমার‎ ওপর দয়া করেছে। বল : তোমাদের ইসলাম দ্বারা আমাকে ধন্য করনি। তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাক তাহলে আল্লাহই ঈমানের দিকে পথ দেখিয়ে তোমাদেরকে ধন্য করেছেন।

মুখতাসার

১৭. হে রাসূল! এ সব বেদুইন ইসলামে দীক্ষিত হওয়াতে আপনার উপর অনুগ্রহ প্রদর্শন করছে। আপনি বলুন, তোমরা আল্লাহর দ্বীনে দীক্ষিত হওয়াতে আমার উপর অনুগ্রহ প্রদর্শন করো না। কেননা, এতে কোন উপকার হলে তোমাদেরই হবে। বরং তোমরা যদি নিজেদের দাবি অনুযায়ী প্রকৃতই ইসলামে দীক্ষিত হয়ে থাকো তাহলে আল্লাহই তোমাদের উপর অনুগ্রহ প্রদর্শন করেছেন। কেননা, তিনিই তোমাদেরকে সে জন্য তাওফীক দিয়েছেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

49:14

তাফসীর আবু বকর যাকারিয়া

তারা ইসলাম গ্ৰহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, ‘তোমরা ইসলাম গ্ৰহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহ্‌ ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও।’