Al-Jumu'ah

আল-জুমুআ: 7

62:7
62 আল-জুমুআ Al-Jumu'ah · 11 আয়াত الجمعة
1 2 3 4 5 6 7 8 9 10 11

আরবি

وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ أَبَدًۢا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ

English Translations

Sahih International

But they will not wish for it, ever, because of what their hands have put forth. And Allāh is Knowing of the wrongdoers.

Muhsin Khan

But they will never long for it (death), because of what (deeds) their hands have sent before them! And Allah knows well the Zalimun (polytheists, wrong-doers, disbelievers, etc.).

Taqi Usmani

And they will never express this desire, because of what their hands have sent ahead. And Allah is fully aware of the wrongdoers.

Abul Ala Maududi

But they shall never wish for death because of the (evil) deeds they have committed. Allah is well aware of these evil-doers.

Pickthall

But they will never long for it because of all that their own hands have sent before, and Allah is Aware of evil-doers.

Yusuf Ali

But never will they express their desire (for Death), because of the (deeds) their hands have sent on before them! and Allah knows well those that do wrong!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কিন্তু তাদের হাত যে সব (কৃতকর্ম) আগে পাঠিয়েছে, সে কারণে তারা কক্ষনো মৃত্যুর কামনা করবে না। আর আল্লাহ যালিমদেরকে খুব ভাল করেই জানেন।

রাওয়াই আল-বায়ান

আর তারা, তাদের হাত যা আগে পাঠিয়েছে সে কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক অবহিত।

শাইখ মুজিবুর রহমান

কিন্তু তারা তাদের হস্ত যা অগ্রে প্রেরণ করেছে তার কারণে কখনও মৃত্যু কামনা করবেনা। আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক অবগত।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

কিন্তু তারা তাদের হাত যা আগে পাঠিয়েছে তার কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক অবগত।

ফাতহুল মাজীদ

কিন্তু তাদের হস্ত যা পূর্বে প্রেরণ করেছে তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত।

মুখতাসার

৭. বস্তুতঃ তারা আদৗ মৃত্যু কামনা করবে না। বরং তারা নিজেদের কৃত পাপ, কুফরী, জুলুম এবং তাওরাতকে বিকৃত ও পরিবর্তন করার কারণে দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকা কামনা করবে। বস্তুতঃ আল্লাহ জালিমদের ব্যাপারে সম্যক অবগত। তাঁর নিকট তাদের কোন আমলই গোপন থাকে না এবং তিনি এর উপর তাদেরকে প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

62:5

তাফসীর আবু বকর যাকারিয়া

কিন্তু তারা তাদের হাত যা আগে পাঠিয়েছে তার কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক অবগত [১]

[১] এখানে আল্লাহ্ তা'আলা ইয়াহুদীদের আসল চরিত্র তুলে ধরছেন। তা হচ্ছে, ইয়াহুদীরা কখনও মৃত্যু কামনা করবে না। কারণ, তারা আখেরাতের জন্যে কুফর, শিরক ও কুকর্ম ব্যতীত আর কিছুই পাঠায়নি। অতএব তারা ভালরূপে জানে যে, আখেরাতে তাদের জন্যে জাহান্নামের শাস্তিই অবধারিত রয়েছে। তারা আল্লাহর প্রিয়জন হওয়ার যে দাবি করে, তা সম্পূর্ণ মিথ্যা। এটা স্বয়ং তাদের অজানা নেই। তবে দুনিয়ার উপকারিতা লাভ করার জন্যে তারা এ ধরনের দাবি করে। তারা আরও জানে যে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথায় তারা মৃত্যু কামনা করে তবে তা অবশ্যই কবুল হবে এবং তারা মরে যাবে। তাই বলা হয়েছে, ইয়াহুদীরা মৃত্যু কামনা করতেই পারে না। এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যদি সে সময় তাদের কেউ মৃত্যু কামনা করত, তবে তারা তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হত। [মুসনাদে আহমাদ: ১/২৪৮, মুসনাদে বাযযার: ২১৮৯ (কাশফুল আসতার), আসসুনানুল কুবরা লিন নাসায়ী: ১১০৬১, মুসনাদে আবি ইয়া'লা: ২৬০৪]