Al-Jumu'ah
আল-জুমুআ: 8
আরবি
قُلْ إِنَّ ٱلْمَوْتَ ٱلَّذِى تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُۥ مُلَـٰقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَـٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
English Translations
Say, "Indeed, the death from which you flee - indeed, it will meet you. Then you will be returned to the Knower of the unseen and the witnessed, and He will inform you about what you used to do."
Say (to them): "Verily, the death from which you flee will surely meet you, then you will be sent back to (Allah), the All-Knower of the unseen and the seen, and He will tell you what you used to do."
Say, “Indeed, the death from which you (try to) run away has to visit you, then you will be sent back to the Knower of the Unseen and the seen, and He will tell you what you used to do.
Tell them: “The death from which you flee will certainly overtake you. Then you will be returned to Him Who fully knows what is hidden and what is manifest. Thereupon He will let you know all that you used to do.”
Say (unto them, O Muhammad): Lo! the death from which ye shrink will surely meet you, and afterward ye will be returned unto the Knower of the Invisible and the Visible, and He will tell you what ye used to do.
Say: "The Death from which ye flee will truly overtake you: then will ye be sent back to the Knower of things secret and open: and He will tell you (the truth of) the things that ye did!"
বাংলা অনুবাদ
বল- ‘তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী (আল্লাহ)’র নিকট ফিরিয়ে নেয়া হবে; অতঃপর তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যা তোমরা করতে।
বল যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে। তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে।
বলঃ তোমরা যে মৃত্যু হতে পলায়ন কর সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। অতঃপর তোমরা উপস্থিত হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট এবং তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যা তোমরা করতে।
বলুন, ‘তোমরা যে মৃত্যু হতে পলায়ন কর সে মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাত করবে। তারপর তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে অতঃপর তোমরা যা আমল করতে সে সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন।’
বল: তোমরা যে মৃত্যু হতে পলায়ন কর সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাত করবে। অতঃপর তোমাদেরকে হাজির করা হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে।
৮. হে রাসূল! আপনি এ সব ইহুদিদেরকে বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও তা অবশ্যই তোমাদেরকে তাৎক্ষণিক কিংবা বিলম্বে পাবেই। অতঃপর তোমরা উপস্থিত-অনুপস্থিত সবজান্তা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। তাঁর নিকট এতদুভয়ের কোন কিছুই গোপন থাকে না। অতঃপর তিনি তোদেরকে দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে সংবাদ ও এর প্রতিদান দিবেন।
তাফসীর
62:5
বলুন, ‘তোমারা যে মৃত্যু হতে পলায়ন কর সে মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাত করবে। তারপর তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে অতঃপর তোমারা যা আমল করতে সে সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন।’
