Al-Munafiqun

আল-মুনাফিকুন: 7

63:7
63 আল-মুনাফিকুন Al-Munafiqun · 11 আয়াত المنافقون
1 2 3 4 5 6 7 8 9 10 11

আরবি

هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا۟ عَلَىٰ مَنْ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّوا۟ ۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَـٰكِنَّ ٱلْمُنَـٰفِقِينَ لَا يَفْقَهُونَ

English Translations

Sahih International

They are the ones who say, "Do not spend on those who are with the Messenger of Allāh until they disband." And to Allāh belong the depositories of the heavens and the earth, but the hypocrites do not understand.

Muhsin Khan

They are the ones who say: "Spend not on those who are with Allah's Messenger, until they desert him." And to Allah belong the treasures of the heavens and the earth, but the hypocrites comprehend not.

Taqi Usmani

They are those who say, “Do not spend on those who are with Allah’s Messenger until they disperse. And to Allah belong the treasures of the heavens and the earth, but the hypocrites do not understand.

Abul Ala Maududi

It is they who say: “Give nothing to those who are with the Messenger of Allah so that they may disperse.” (They say so although) the treasures of the heavens and the earth belong to Allah. But the hypocrites do not understand.

Pickthall

They it is who say: Spend not on behalf of those (who dwell) with Allah's messenger that they may disperse (and go away from you); when Allah's are the treasures of the heavens and the earth; but the hypocrites comprehend not.

Yusuf Ali

They are the ones who say, "Spend nothing on those who are with Allah's Messenger, to the end that they may disperse (and quit Medina)." But to Allah belong the treasures of the heavens and the earth; but the Hypocrites understand not.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা বলে- ‘রসূলের সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করো না, শেষে তারা এমনিতেই সরে পড়বে।’ আসমান ও যমীনের ধন ভান্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বুঝে না।

রাওয়াই আল-বায়ান

তারাই বলে, যারা আল্লাহর রাসূলের কাছে আছে তোমরা তাদের জন্য খরচ করো না, যতক্ষণ না তারা সরে যায়। আর আসমানসমূহ ও যমীনের ধন-ভান্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বুঝে না।

শাইখ মুজিবুর রহমান

তারাই বলেঃ আল্লাহর রাসূলের সহচরদের জন্য ব্যয় করনা যতক্ষণ না তারা সরে পড়ে। আকাশমন্ডলী ও পৃথিবীর ধন ভান্ডারতো আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বুঝেনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারাই বলে, ‘তোমরা আল্লাহর রাসূলের সহচরদের জন্য ব্যয় করো না, যাতে তারা সরে পড়ে।’ অথচ আসমানসমূহ ও যমীনের ধন-ভাণ্ডার তো আল্লাহরই; কিন্তু মুনাফিকরা তা বুঝে না।

ফাতহুল মাজীদ

ওরা তো তারাই যারা বলে : আল্লাহর রাসূলের নিকট যারা আছে তাদের জন্য ব্যয় কর না, যতক্ষণ না তারা সরে পড়ে। আকাশসমূহ ও পৃথিবীর ধন-ভাণ্ডার তো আল্লাহরই; কিন্তু মুনাফিকরা তা বুঝে না।

মুখতাসার

৭. তারাই বলে: তোমরা নিজেদের সম্পদগুলো রাসূলের নিকট থাকা ফকীর ও মদীনার আশপাশের বেদুঈনদের উপর খরচ করো না। যাতে তারা তাঁর থেকে দূরে সরে পড়ে। বস্তুতঃ আসমান ও যমীনসমূহের ভাণ্ডার এককভাবে আল্লাহর। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা জীবিকা দিয়ে থাকেন। তবে মুনাফিকরা এ কথা জানে না যে, জীবিকার ভাণ্ডারগুলো মহান আল্লাহর হাতে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

63:5

তাফসীর আবু বকর যাকারিয়া

তারাই বলে, ‘তোমারা আল্লাহর রাসূলের সহচরদের জন্য ব্যয় করো না, যাতে তারা সরে পড়ে।’ অথচ আসমানসমূহ ও যমীনের ধন-ভাণ্ডার তো আল্লাহরই ; কিন্তু মুনাফিকরা তা বুঝে না [১]।

[১] মুহাজির জাহ্‌জাহ্‌ ইবনে সা'দ আল-গিফারী ও আনসারী সিনান ইবনে ওবরাহর ঝগড়ার সময় আবদুল্লাহ ইবনে উবাই-ই এ কথা বলেছিল। আল্লাহ তা'আলার পক্ষ থেকে এর জওয়াব দেওয়া হয়েছে যে, নির্বোধরা মনে করে মুহাজিরগণ তাদের দান-খয়রাতের মুখাপেক্ষী এবং ওরাই তাদের অন্ন যোগায়। অথচ সমগ্র নভোমণ্ডল ও ভূমণ্ডলের ধন-ভাণ্ডার আল্লাহর হাতে। তিনি ইচ্ছা করলে মুহাজিরগণকে তোমাদের কোন সাহায্য ছাড়াই সবকিছু দিতে পারেন। ইবনে উবাইয়ের এরূপ মনে করা নির্বুদ্ধিতা ও বোকামীর পরিচায়ক। তাই আল্লাহ তা’আলা এ স্থলে “তারা বোঝেনা” বলে বুঝিয়েছেন যে, যে এরূপ মনে করে, সে বেওকুফ ও নির্বোধ। [দেখুন কুরতুবী, ফাতহুল কাদীরা]