Al-Hashr

আল-হাশর: 19

59:19
59 আল-হাশর Al-Hashr · 24 আয়াত الحشر

আরবি

وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ نَسُوا۟ ٱللَّهَ فَأَنسَىٰهُمْ أَنفُسَهُمْ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ

English Translations

Sahih International

And be not like those who forgot Allāh, so He made them forget themselves. Those are the defiantly disobedient.

Muhsin Khan

And be not like those who forgot Allah (i.e. became disobedient to Allah) and He caused them to forget their ownselves, (let them to forget to do righteous deeds). Those are the Fasiqun (rebellious, disobedient to Allah).

Taqi Usmani

Do not be like those who forgot Allah, so He made them forget their own selves. Those are the sinners.

Abul Ala Maududi

And be not like those who forgot Allah and so He made them oblivious of themselves. They are the wicked ones.

Pickthall

And be not ye as those who forgot Allah, therefor He caused them to forget their souls. Such are the evil-doers.

Yusuf Ali

And be ye not like those who forgot Allah; and He made them forget their own souls! Such are the rebellious transgressors!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা। এরা পাপাচারী লোক।

রাওয়াই আল-বায়ান

তোমরা তাদের মত হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন; আর তারাই হল ফাসিক।

শাইখ মুজিবুর রহমান

আর তাদের মত হয়োনা যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। তারাইতো পাপাচারী

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে; ফলে আল্লাহ তাদেরকে আত্নবিস্মৃত করেছেন। তারাইতো ফাসিক।

ফাতহুল মাজীদ

আর তাদের মত হয়ো না যারা আল্লাহকে (অনুসরণ করা) ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করেছেন। তারাই তো পাপাচারী।

মুখতাসার

১৯. তোমরা ওদের মতো হয়ো না যারা আল্লাহকে তাঁর আদেশ-নিষেধ পরিহার করার মাধ্যমে ভুলে গিয়েছে। ফলে আল্লাহ তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন। তাই যে সব আমল তাদেরকে আল্লাহর গযব ও শাস্তি থেকে রক্ষা করবে সেগুলো তারা করে নি। বস্তুতঃ যারা আল্লাহকে ভুলে গিয়ে তাঁর নির্দেশ বাস্তবায়ন করে নি আর না তাঁর নিষিদ্ধ বিষয়াদি থেকে বিরত থেকেছে মূলতঃ তারা আল্লাহর আনুগত্যের বাইরে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

59:18

তাফসীর আবু বকর যাকারিয়া

আর তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে ; ফলে আল্লাহ তাদেরকে আত্নবিস্মৃত করেছেন। তারাইতো ফাসিক।