Al-Mujadila

আল-মুজাদিলা: 16

58:16
58 আল-মুজাদিলা Al-Mujadila · 22 আয়াত المجادلة

আরবি

ٱتَّخَذُوٓا۟ أَيْمَـٰنَهُمْ جُنَّةً فَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ

English Translations

Sahih International

They took their [false] oaths as a cover, so they averted [people] from the way of Allāh, and for them is a humiliating punishment.

Muhsin Khan

They have made their oaths a screen (for their evil actions). Thus they hinder (men) from the Path of Allah, so they shall have a humiliating torment.

Taqi Usmani

They have taken their oaths as a shield, and then have prevented (people) from the way of Allah. Therefore, for them there is a humiliating punishment.

Abul Ala Maududi

They have taken their oaths as a shield by means of which they hinder people from the Way of Allah. Theirs shall be a humiliating chastisement.

Pickthall

They make a shelter of their oaths and turn (men) from the way of Allah; so theirs will be a shameful doom.

Yusuf Ali

They have made their oaths a screen (for their misdeeds): thus they obstruct (men) from the Path of Allah: therefore shall they have a humiliating Penalty.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা তাদের শপথগুলোকে ঢাল বানিয়ে নিয়েছে, এর সাহায্যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, এ কারণে তাদের জন্য আছে অপমানজনক শাস্তি।

রাওয়াই আল-বায়ান

তারা তাদের কসমগুলোকে ঢাল হিসেবে নিয়েছে। অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে। ফলে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব।

শাইখ মুজিবুর রহমান

তারা তাদের শপথগুলিকে ঢাল হিসাবে ব্যবহার করে, এভাবে তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে; তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারা তাদের শপথগুলোকে ঢালস্বরুপ গ্রহণ করেছে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে; সুতরাং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

ফাতহুল মাজীদ

তারা তাদের শপথকে ঢালস্বরূপ ব্যবহার করে, এভাবে তারা আল্লাহর পথ থেকে বিরত রাখে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।

মুখতাসার

১৬. তারা নিজেদের মিথ্যা শপথগুলোকে কুফরীর কারণে হত্যার শিকার হওয়া থেকে বাঁচার উপায় বানিয়েছে। তাই তো তারা নিজেদের রক্ত ও সম্পদ রক্ষার্থে তদ্বারা ইসলাম প্রকাশ করে থাকে। এর ফলশ্রুতিতে তারা মুসলমানদেরকে অপমান ও নিরুৎসাহিত করার মাধ্যমে মানুষকে হক থেকে বিরত রাখে। তাই তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি যা তাদেরকে অপমান ও অপদস্ত করবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

58:14

তাফসীর আবু বকর যাকারিয়া

তারা তাদের শপথগুলোকে ঢালস্বরুপ গ্রহণ করেছে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে ; সুতরাং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।