Al-Mujadila

আল-মুজাদিলা: 6

58:6
58 আল-মুজাদিলা Al-Mujadila · 22 আয়াত المجادلة

আরবি

يَوْمَ يَبْعَثُهُمُ ٱللَّهُ جَمِيعًا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓا۟ ۚ أَحْصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ

English Translations

Sahih International

On the Day when Allāh will resurrect them all and inform them of what they did. Allāh had enumerated it, while they forgot it; and Allāh is, over all things, Witness.

Muhsin Khan

On the Day when Allah will resurrect them all together (i.e. the Day of Resurrection) and inform them of what they did. Allah has kept account of it, while they have forgotten it. And Allah is Witness over all things.

Taqi Usmani

on the Day when Allah will resurrect them all together, and will tell them what they did; Allah has its full account, while they have forgotten it. Allah is witness to every thing.

Abul Ala Maududi

a chastisement that shall come upon them on the Day when Allah will raise them all to a new life and will inform them of their deeds. Allah has recorded it all while they have forgotten it. Allah is a witness over everything.

Pickthall

On the day when Allah will raise them all together and inform them of what they did. Allah hath kept account of it while they forgot it. And Allah is Witness over all things.

Yusuf Ali

On the Day that Allah will raise them all up (again) and show them the Truth (and meaning) of their conduct. Allah has reckoned its (value), though they may have forgotten it, for Allah is Witness to all things.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সেদিন, যেদিন আল্লাহ তাদের সকলকে আবার জীবিত করে উঠাবেন এবং তাদের কৃতকর্মের সংবাদ তাদেরকে জানিয়ে দিবেন, আল্লাহ তা হিসেব করে রেখেছেন যদিও তারা (নিজেরা) ভুলে গেছে। আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।

রাওয়াই আল-বায়ান

যে দিন আল্লাহ তাদের সকলকে পুনরুজ্জীবিত করে উঠাবেন অতঃপর তারা যে আমল করেছিল তা তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী।

শাইখ মুজিবুর রহমান

সেদিন, যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত; আল্লাহ উহার হিসাব রেখেছেন, যদিও তারা তা বিস্মৃত হয়েছে। আল্লাহ সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সে দিন, যেদিন আল্লাহ তাদের সবাইকে পুনরুজ্জীবিত করে উঠাবেন, অতঃপর তারা যা আমল করেছিল তা তিনি তাদেরকে জানিয়ে দেবেন; আল্লাহ তা হিসেব করে রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।

ফাতহুল মাজীদ

সেদিন, যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সকলকে, অতঃপর তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত। আল্লাহ তা সংরক্ষিত রেখেছেন, অথচ তারা তা ভুলে গেছে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা।

মুখতাসার

৬. আল্লাহ যে দিন তাদেরকে পুনরুত্থিত করবেন সে দিন তাদের মধ্যে কেউ বাদ পড়বে না। তখন তিনি তাদেরকে দুনিয়ার জীবনে কৃত অপকর্ম সম্পর্কে সংবাদ প্রদান করবেন। আল্লাহ এগুলোকে তাদের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছেন। ফলে তাদের আমলের কোন কিছুই বাদ পড়েনি। তারা ভুলে গিয়েছিলো। এখন তারা নিজেদের আমল নামায় তা লিপিবদ্ধ অবস্থায় পেয়ে গেছে। যা ছোট-বড় সকল আমল সংরক্ষণ করে রেখেছে। বস্তুতঃ আল্লাহ সকল বিষয়ে অবগত। তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

58:5

তাফসীর আবু বকর যাকারিয়া

সে দিন, যেদিন আল্লাহ তাদের সবাইকে পুনরুজ্জীবিত করে উঠাবেন অতঃপর তারা যা আমল করেছিল তা তিনি তাদেরকে জানিয়ে দেবেন ; আল্লাহ তা হিসেব করে রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।